স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ জিআরপি থানা পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ এক মহিলাকে আটক করেছে। পুলিশ জানায়, পোড়াদহ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আফজাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনের ১নং প্লট ফর্মে দাড়িয়ে থাকা খুলনা হতে ঢাকা গামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে
বৃহস্পতিবার, জানুয়ারি ৩১, ২০১৩
পোড়াদহে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে পুলিশ অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে। আহম্মদপুর ক্যাম্প পুলিশ গতকাল বেলা ১০টার সময় লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাত (৩৫) ব্যাক্তি পোড়াদহ রেলওয়ে স্টেশনে ঘুরে বেড়াতো। সে মানসিক ভারসম্যতায় ভুগছিল। গতকাল সকালে স্থানীয়রা পোড়াদহ রেল স্টেশনের ৩নং প্লাট ফর্মের নিচে
কুষ্টিয়া পুলিশ লাইনস্ স্কুল ১৫২ রানে জয়ী
হাওয়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও অর্থায়নে এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে ইয়াং টাইগার্স অনুর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১২-১৩ শুরু হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চলছে এ প্রতিযোগিতা। গতকাল কুষ্টিয়া পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ ১৫২ রানে কুষ্টিয়া জগতী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। টচে জিতে প্রথমে ব্যাডিং করার
বুধবার, জানুয়ারি ৩০, ২০১৩
কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬ নেতার হাইকোর্টে জামিন
স্থায়ী জামিন দেয়া হবে না কেন এই মর্মে রুল জারি
আব্দুম মুনিব/ সবুজ : কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারন সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ বিএনপির ৬ নেতাকর্মী হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন। গতকাল সকালে হাইকোর্ট ডিভিশনের ২৪ নং বেঞ্চে ব্যারিষ্টার রফিকুল হক মিঞা ও ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী বিএনপির নেতাকর্মীর পক্ষে জামিনের আবেদন করেন। দীর্ঘ শুনানী শেষে বিচারক এনায়েতুর রহিম ও আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ
ঢাকা টোব্যাকো ইন্ডাঃলিঃ'র কম্বল বিতরণ
খলিসাকুন্ডি প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে ঢাকা টোব্যাকো ইন্ডাঃলিঃ এর উদ্যোগে অসহায় দুস্থ ছিন্নমূল শিতার্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। খলিসাকুন্ডি ডিপোতে গত কাল মঙ্গলবার দিনব্যাপী এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন ঢাকা টোব্যাকো ইন্ডাঃলিঃ এর রিজিওনাল ম্যানেজার শাখাওয়াত হোসেন, খলিসাকুন্ডি ডিপো ম্যানেজার তাজ উদ্দিন আহম্মেদ সহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এক হাজার পিচ কম্বল এলাকার অসহায় দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়।
কুমারখালীতে ১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক
কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে ১ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে থানা পুলিশ। গতকাল অনুমান বিকাল সোয়া ৫ টার সময় কুমারখালী থানা এস আই তৌহিদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া গোবরাখালী নামক স্থান ভেড়ামারা উপজেলায় ১২ মাইল গ্রামে ফজলুলের ছেলে সোহেল ও কামিরুলের ছেলে শাহারুলকে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদক বিরোধী আইনের মামলা চলছিল।
কুমারখালীতে এস এস সি, দাখিল ও সমমান পরীক্ষার প্রস্তুতি সভা
শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালীতে এস এস সি, দাখিল ও সমমান পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে নিজ অফিস কক্ষে অনুষ্ঠিত দুই পর্বের প্রস্তুতি সভায় সহকারি কমিশনার (ভূমি) কুমারখালী মোঃ আরিফ উজ জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামিম আহম্মেদ খান, এম এন মাধ্যমিক পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মাধ্যমিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, জে এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলী, কয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গুরুদাস দত্ত, বুজরুখ বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম রবি ছাড়াও উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন মাধ্যমিক, মাদ্রাসা ও সমমান
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)



