শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ ৪০ বোতল ফেন্সিডিল, পালসার মোটর সাইকেল সহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে। পরশু মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৯ টার সময় কুমারখালী থানার এ এস আই আবুল কালাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে চড়াইকোল থেকে রাজবাড়ি জেলার সদর থানার দক্ষিণ ভবানীপুর এরফান বিশ্বাসের ছেলে আবু সাঈদ (৩১) ও খলিল মোল্লার ছেলে ফরিদ মোল্লা (৩০) কে আটক করে। এ ব্যাপারে কুমারখালী মাদক দ্রব্য আইনের মামলা করা হয়, যার নং-১৯।
বৃহস্পতিবার, জানুয়ারি ৩১, ২০১৩
মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা ও উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব আব্দুল গফুরকে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আব্দুল গফুর উপজেলা পরিষদ কার্যালয়ে যাওয়ার সময় মিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত বছরের ৫ নভেম্বর কুষ্টিয়া শহরে জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা করা হয়। ওই ঘটনায় কুষ্টিয়া সদর থানায় মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুরসহ কয়েকশ’ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামি জামায়াত নেতা উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুরকে গ্রেফতার করা হয়েছে।
আব্দুর রব মিয়া আর নেই
ষ্টাফ রিপোর্টার : মজমপুর ঝাউতলা নিবাসি আব্দুর রব মিয়া আর নেই। তিনি গতকাল রাত ২টার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না.... রাজেউন). মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি তার চার ছেলে এবং দুই মেয়েসহ সবাই কে ছেড়ে এই দুনিয়া ছেলে চিরবিদায় নিয়েছেন। আমরা দৈনিক জন মতামত পরিবার তার বিদেহী আত্মার মাগফেরা সহ দোয়া কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
পোড়াদহে ফেন্সিডিল উদ্ধার
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ জিআরপি থানা পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ এক মহিলাকে আটক করেছে। পুলিশ জানায়, পোড়াদহ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আফজাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টার সময় পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনের ১নং প্লট ফর্মে দাড়িয়ে থাকা খুলনা হতে ঢাকা গামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে
পোড়াদহে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে পুলিশ অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে। আহম্মদপুর ক্যাম্প পুলিশ গতকাল বেলা ১০টার সময় লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাত (৩৫) ব্যাক্তি পোড়াদহ রেলওয়ে স্টেশনে ঘুরে বেড়াতো। সে মানসিক ভারসম্যতায় ভুগছিল। গতকাল সকালে স্থানীয়রা পোড়াদহ রেল স্টেশনের ৩নং প্লাট ফর্মের নিচে
কুষ্টিয়া পুলিশ লাইনস্ স্কুল ১৫২ রানে জয়ী
হাওয়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও অর্থায়নে এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে ইয়াং টাইগার্স অনুর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১২-১৩ শুরু হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চলছে এ প্রতিযোগিতা। গতকাল কুষ্টিয়া পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ ১৫২ রানে কুষ্টিয়া জগতী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। টচে জিতে প্রথমে ব্যাডিং করার
বুধবার, জানুয়ারি ৩০, ২০১৩
কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬ নেতার হাইকোর্টে জামিন
স্থায়ী জামিন দেয়া হবে না কেন এই মর্মে রুল জারি
আব্দুম মুনিব/ সবুজ : কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারন সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ বিএনপির ৬ নেতাকর্মী হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন। গতকাল সকালে হাইকোর্ট ডিভিশনের ২৪ নং বেঞ্চে ব্যারিষ্টার রফিকুল হক মিঞা ও ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী বিএনপির নেতাকর্মীর পক্ষে জামিনের আবেদন করেন। দীর্ঘ শুনানী শেষে বিচারক এনায়েতুর রহিম ও আকরাম হোসেন চৌধুরীর বেঞ্চ
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)


