শনিবার, মার্চ ০২, ২০১৩

আজ খোকসার ডা: বিমল রায়ে’র ১০ম মৃত্যু বার্ষিকী


খোকসা সংবাদদাতা : আজ শনিবার ০২ মার্চ খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের একান্ত সহচর ও মাসিক কলমতরী’র সহযোগী সম্পাদক রাজেশ রায়ের পিতা ডা: বিমল কুমার রায়ের ১০ম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৩ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার কালিবাড়িস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তার পরিবার সবার কাছে আর্শীবাদ প্রার্থী তিনি যেন স্বর্গের বাসিন্দ হতে পারেন। তিনি আমৃত্যু চিকিৎসাসেবার সাথে জড়িত ছিলেন।

উজানগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের ৩১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের ৩১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের সদর থানা শাখার সভাপতি জাহিদুল ইসলাম বিপ¬ব ও সাধারণ সম্পাদক আব্দুল মাজেদের স্বাক্ষরিত ২৭ ফেব্র“য়ারী বুধবার এক সংবাদ বিজ্ঞপিতে এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে আহবায়ক পদে রয়েছেন আব্দুল মজিদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, হুমায়ুন কবীর কাল্টু, শরিফুল ইসলাম, আবু জাফর, আয়ুবুর রহমান, কেরামত আলী, বিপ¬ব হোসেন, আমিরুল ইসলাম, সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, আব্দুল

কুষ্টিয়ার নিউ জুনিয়র ক্লাব ৭ উইকেটে জয়ী

কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১২-১৩ চলছে। গতকাল কুষ্টিয়া নিউ জুনিয়র ক্লাব ৭ উইকেটে কৃষ্ণচুড়া ক্লাবকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কৃষ্ণচুড়া ক্লাব। ৪৫ ওভারের খেলায় ২০.২ ওভারে সবকটি উইকেট

কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পন্ন

কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১০ হতে ১২ ফেব্র“য়ারি ছিল মনোনয়ন পত্র বিতরণ ও জমাদান, ১৪ ফেব্র“য়ারি ছিল মনোনয়ন পত্র বাছাই, ১৬ হতে ১৮ ফেব্র“য়ারি ছিল মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সংখ্যক পদের অনুকুলে সমান সংখ্যক মনোনয়ন পত্র পাওয়ায় সকল বৈধ্য প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করেছেন

মেহেরপুরে তমথমে অবস্থা : দোকান ভাংচুর

জেলা জামায়াতের আমিরের বাড়িতে অগ্নিসংযোগ ও ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভাংচুর

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াত শিবিরের নেতা কর্মি দ্বারা অর্ধশতাধিক দোকান ভাঙচুর এবং আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতা কর্মিরা জেলা জামায়াতের আমিরের বাড়িতে অগ্নিসংযোগ ও ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভাংচুরের পর এখন মেহেরপৃুর শহরের তমথমে অবস্থা বিরাজ করছে। ভাংচুরের ঘটনায় শহরের র‌্যাব পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে পুলিশ পৌর জামায়াতের আমির মাহবুবুল আলম ও জামায়াত কর্মি আব্দুস সবুর কে শুক্রবার গভীর রাতে আটক করেছে . মেহেরপুরের পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন জানান,যে কোন মূল্যে জামায়াত শিবিরের নাশকতা প্রতিহত করা হবে।

মিরপুরে প্রতিমা ভাংচুর

কুদরতে খোদা সবুজ : কুষ্টিয়ার মিরপুরে দূবৃর্ত্তরা কালি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে। শুক্রবার বিকেলে স্থানীয় সনাতন ধর্মালম্বীরা সাপ্তাহিক হরিবাস করতে পৌর মহাশশ্মান কলি মন্দিরে উপস্থিত হয়ে প্রতিমা ভাংচুর দেখতে পায়। এ ব্যাপারে পৌর মহাশশ্মান কলি মন্দির কমিটির সাধারণ সম্পাদক শক্তিদানন্দ দেবনাথ জানান, আগামী ১১মার্চ বাৎসরিক কালিপূর্জা উপলক্ষে এ প্রতিমা নির্মানের কাজ চলছিল। প্রতিমা রং করার

ইবির ডি ইউনিটের ফল প্রকাশ

হাওয়া ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ডি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটায় এ ফল প্রকাশ করা হয় বলে সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী অফিস সূত্রে জানা যায়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নোটিশ বোর্ড থেকে তাদের ফলাফল জানতে পারবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকেও ভর্তিচ্ছুরা তাদের ফলাফল জানতে পারবে।