ষ্টাফ রিপোর্টার : ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দুই দফা বাস্তবায়নের দাবীতে কুষ্টিয়ায় বাংলাদেশ কারিগরি ছাত্র সংগ্রাম পরিষদ আগামী ২৯ সেপ্টেম্বর সকল পরীক্ষা বর্জ্রনের সিদ্ধান্ত ঘোষনা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া পলিটেকনিক অডিটোরিয়ামে বাংলাদেশ কারিগরি ছাত্র সংগ্রাম পরিষদের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাকাছাপ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের কুষ্টিয়া জেলার আহবায়ক সুবীর কুমার ভট্রাচার্য্য, আইডিইবি কুষ্টিয়ার সভাপতি লিয়াকত আলী,আইডিইবি কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সম্পাদক মিজানুর রহমান,বাকাছাপ সদস্য সচিব শফিউল ইসলাম, যুগ্ম সদস্য সচিব নীরব আহমেদ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, জুয়েল রানা, সাকিবুল ইসলাম সোহেল রানা
শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৩
ভেড়ামারায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মনির উদ্দীন মনির, ভেড়ামারা : আগামী ২৯শে সেপ্টেম্বর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মহা সমাবেশ সফল করতে ভেড়ামারা উপজেলা বিএনপি’র উদ্দ্যোগে দলীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকালে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা বিএনপি’র সভাপতি শিহাবুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইয়াসিন আলী, পৌর বিএনপি’র সভাপতি আবু দাউদ, উপজেলা
মিরপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু
মিরপুর প্রতিনিধি : মিরপুরে সাপের কামুড়ে রেজা (২৫) নামের যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার পোড়াদহ ইউনিয়নের মুনছুর আলীর ছেলে। বুধবার গভীর রাতে নিজ শয়ন কক্ষে ঘুমন্ত অবস্থায় তাকে বিষধর সাপে দংসন করে। পরবর্তীতে পরিবারের লোকজন সাপটিকে আটক করে এবং রেজাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
মিরপুরে ৩১ বোতল ফেনসিডিলসহ আটক ২
মিরপুর প্রতিনিধি : মিরপুরে ৩১ বোতল ফেনসিডিলসহ দু’যুবককে পুলিশ আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদে ভিত্তিতে হালসা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সঞ্জয় কুমার ক্ন্ডুু’র নেতৃত্বে একদল পুলিশ ফোর্স উপজেলার আনন্দনগরে অভিযান চালিয়ে ৩১ বোতল ফেনসিডিলসহ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আব্দুল আলিম বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাস (২০) ও একই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সাজন ইসলামকে (২২) আটক করে। পুলিশ জানান আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিলো। এ ব্যাপারে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মিরপুরে সড়ক দূর্ঘটনায় আহত ১০
মিরপুর প্রতিনিধি : মিরপুরে সড়ক দূর্ঘটনায় ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া-মেহেপুর সড়কের নিমতলা বাজার নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী মায়ের দোয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যার নং ঢাকা মেট্টো-চ-৮৯৮২) নিমতলা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে বাসযাত্রী উপজেলার আমলা ইউনিয়নের নওদাআজমপুর গ্রামের তোরাপ আলীর ছেলে বাবর আলী (২৫), বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের আলিমুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৩০), দৌলতপুর উপজেলার মাদিয়া গ্রামের মৃত জাফর আলীর ছেলে মজিবর রহমান (৫০) ও তার স্ত্রী হাশিদা বেগম (৪০) সহ কমপক্ষে
রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়ার উদ্যোগে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের উদ্যোগে কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থীদের ৩ দিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জিলা স্কুলের এ প্রশিক্ষণের সমাপ্তি হয়। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষিকা নিভা রাণী পাঠক । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে এসব শিক্ষার্থীরা আত্ম মানবতার সেবার নিয়োজিত থাকবে। তারা স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত হবে। একজন রোগীকে কিভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হয় তা তারা জেনেছে। সেই সাথে যেকোন বিপদ ও সমস্যা মোকাবেলা করার প্রাথমিক প্রশিক্ষণও গ্রহণ করেছে। শিক্ষার্থীরা
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুষ্টিয়ায় আগমন উপলক্ষে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদের হলরুমে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় সভাপতি এ্যাড.মোল্লা মো.আবু কাউসার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,কেন্দ্রিয় নেতা ইনজিয়ার মাহবুল হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ। আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব,
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)


