রবিবার, জানুয়ারি ২৭, ২০১৩

কুষ্টিয়ায় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ায় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা জামিয়া মাদ্রাসার হল রুমে “ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি” শীর্ষক আলোচনা সভায় মাদরাসার ৭০ জন এতিম ও দুঃস্থ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি থেকে শীতবস্ত্র বিতরন করেন সরকার ফাউন্ডেশনের সভাপতি প্রোকৌশলী মোঃ জাকির হোসেন সরকার, অনুষ্ঠানে সভাপতিত্ব

চাপড়া ইউনিয়নে ইয়ুথ গ্র“পের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

হাওয়া ডেস্ক : গতকাল মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের চাপড়া ইউনিয়নের ইয়ূথ গ্র“পের ওরিয়েন্টেশন চাপড়া ইউনিয়নের রিসোর্স সেন্টারে সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। ইয়ূথ গ্র“পের ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন চাপড়া ইউনিয়নের পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য ডা: আবুসাঈদ আমানুল্লাহ। প্রকল্প ভিত্তিক আলোচনা করেন উপজেলা মেটিভেটর খন্দকার মুস্তাফিজুর রহমান সোহেল। ইয়ূথ গ্র“পে ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন চাপড়া ইউনিয়নের বিভিন্ন

কুষ্টিয়া জিলা স্কুল ১৬২ রানে জায়ী

হাওয়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও অর্থায়নে এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে ইয়াং টাইগার্স অনুর্ধ-১৪ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১২-১৩ শুরু হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চলছে এ প্রতিযোগিতা । গতকাল ২৬ জানুয়ারি কুষ্টিয়া জিলা স্কুল ১৬২ রানে জগতী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। টচে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কুষ্টিয়া জিলা স্কুল। ৪৫ ওভারে তারা ২৪৯ রান সংগ্রহ করে। জবাবে জগতি মাধ্যমিক বিদ্যালয় ২৭.৩ ওভারে মাত্র ৮৭ রান করে অল-আউট হয়। বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ রান করে প্রান্ত ৯৫, সজল ২২ ও শুভ ২২ এবং উইকেট সংগ্রহ করে প্রান্ত ২টি ও প্রান্ত (২) ২টি। খেলাটি পরিচালনা করেন হাবিবুর রহমান বাপ্পী ও ইমারত হোসাইন মিনু। স্কোরার ছিলেন মনজু। আজ কুষ্টিয়া হাই স্কুল ও কুষ্টিয়া পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত খেলায় দিনোমনি মাধ্যমিক বিদ্যালয় ৪ উইকেটে প্রতীতি বিদ্যালয়কে পরাজিত করে।

মেহেরপুরে মামা ভাগ্নে নিহত : আহত ১

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর সদর উপজেলার আলমপুর নামক স্থানে মটরসাইকেল ও স্যালো ইজ্ঞিন চালিত নছিমন মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ১ জন আহত হয়েছে। এঘটনায় নছিমন আটক করলেও তার ড্রাইভার পালিয়ে যায়। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক জানান,শনিবার সকাল ১০ টার দিকে মুজিবনগর গামী একটি মটরসাইকেলের সাথে মেহেরপুর থেকে ছেড়ে আসা স্যালো ইজ্ঞিন চালিত নছিমন মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনা স্থলেও ২জন নিহত ও ১ জন আহত হয়েছে। নিহতেরা হলেন,

ভেড়ামারায় মোকারিমপুর ও বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় অধ্যাপক শহীদুল ইসলাম

মনির উদ্দিন মনির : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবী মেনে নিয়ে জাতীয় নির্বাচন দিন। সরকারের সময় শেষ হয়ে এসেছে। দেশের জনগণ এই সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। জনগণ আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চাইনা। সাংবাদিক নির্যাতন সহ হত্যা, গুম, মিথ্যা মামলা দিয়ে কোন সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনা। বিএনপি সহ ১৮ দলীয় জোটের হাজার হাজার নেতা-

রাজধানীতে সাংবাদিকের ল্যাপটপ ছিনতাই


নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক কামাল শাহরিয়ারের ল্যাপটপ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গত শুক্রবার সন্ধ্যার দিকে খিলগাও রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। কামাল শাহরিয়ার দৈনিক সংবাদ-এর ন্যাশনাল ডেস্ক-এ সাব এডিটর হিসেবে কাজ করছেন। কামাল শাহরিয়ার জানান, শুক্রবার পত্রিকা অফিস বন্ধ থাকায় সকালের দিকে উত্তর মুগদা গোরস্থান রোডে এক বন্ধুর বাসায় বেড়াতে যান। বিকেলে তার অপর এক

শনিবার, জানুয়ারি ২৬, ২০১৩

মেহেদী রুমী ও সোহরাব উদ্দিনের মুক্তির দাবিতে হরিনারায়ণপুর গণসংযোগ ও লিপলেট বিতরন

মনোয়ার হোসেন : জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনবার্সন সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেদেী আহমেদ রুমী ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন সহ,জেলা বিএনপি ,যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল নেত্রীবৃন্দ মুক্তির দাবিতে হরিনারায়ণপুরে গণসংযোগ ও লিপলেট বিতরন অনুষ্ঠিত হয়। হরিণারায়নপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গণসংযোগ ও লিপলেট বিতরন অনুষ্ঠিত হয়। উক্ত গণসংযোগে উপস্থিত থেকে লিপলেট বিতরন করেন সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল হক, ভারপ্রাপ্ত সাধারনণ সম্পাদক এস এম ওমর ফারুক, হরিণারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক ফজলুর রহমান স্বাধীন, হরিনারায়নপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি নজির হোসেন, সদর থানা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বিপ্লব,