হাওয়া ডেস্ক : আজ বুধবার ঢাকাসহ সব জেলা ও মহানগরে বিােভ সমাবেশ করবে বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী। দল দুটি আজ পৃথক পৃথকভাবে এই কর্মসূচির কথা ঘোষণা করে। তবে আগামীকালের কর্মসূচিতে বাধা দিলে হরতাল দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার হরতাল শেষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী নতুন
বুধবার, মার্চ ০৬, ২০১৩
কুমারখালীতে নকশী কাঁথা ও মধুমতি এক্সপ্রেস ট্রেন ২ ঘন্টা বিলম্ব
কুমারখালী প্রতিনিধি : গতকাল গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনা গামী নকশী কাঁথা এক্সপ্রেস ও একই স্থান থেকে ছেড়ে আসা রাজশাহী গামী মধুমতি এক্সপ্রেস দুটি ট্রেন কুমারখালী রেলষ্টেশনে বিকাল ৪ টায় ও ৫ টায় এসে ২ ঘন্টা বিলম্ব করে গন্তব্য স্থানে ছেড়ে গেছে। নকশী কাঁথা এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রেতা মাসুদের কাছে ট্রেন বিলম্বে ছাড়ার কারণ জানতে চাইলে তিনি জানান ভারতের রাষ্ট্রপতি প্রণব মূর্খাজী শিলাইদহে আগমন উপলক্ষ্যে নিরাপত্তা জনিত কারণে ট্রেন দুটি বিলম্বে ছাড়া হয়েছে।
হরতাল সমর্থনে শহরের বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল পিকেটিং

ষ্টাফ রিপোটার : দেশ ব্যাপী নৈরাজ্য সহিংসতা গণহত্যা ও তত্বাবধায়ক সরকার পূর্ণবহালের দাবীতে বিএনপির ডাকা গতকালের হরতাল সফল করতে মিছিল করেছে কুষ্টিয়া জেলা বিএনপি ও অংগ সংগঠন। গতকাল সকাল থেকেই শহরে সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে এনএস রোড, মজমপুর, বড় বাজারে খন্ড খন্ড ভাবে মিছিল ও পিকেটিং করে। সকাল ৯ টায় জেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপির জাতীয়
কুষ্টিয়া জেলা আ’লীগের সহ-সভাপতির মৃত্যুর ঘটনায় স্বজনদের সাথে ম্যাটস’র ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া : আহত ২০
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বদর উদ্দিন বদুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভাংচুর করেছে মৃত’র স্বজনরা। এসময় চিকিৎসক সহকারী হাসপাতাল সংলগ্ন ম্যাটসের ছাত্রদের সাথে মৃতর স্বজনদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ ডাক্তার সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল রাত ১০ টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও কর্মরত ডাক্তাররা জানান, রাত ১০ টার সময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন বদুকে অসুস্থ্য অবস্থায় কুষ্টিয়া জেনারেল
শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করলেন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
ষ্টাফ রিপোটার : এ এক অবিস্মরণীয় মুহূর্ত। আর এই অবিস্মরণীয় মুহূর্তের স্বাক্ষী হয়ে থাকল শিলাইদহের মানুষ। নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ধন্য কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে এসে অভিভূত হলেন ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের নড়াইলের জামাই বাবু প্রণব মুখার্জি। গতকাল বিকেল ৪ টা ৪৫ মিনিটে টাঙ্গাইল থেকে সোজা হেলিকাপ্টার যোগে শিলাইদহের আলাউদ্দিন নগর হাইস্কুল মাঠে এসে নামেন প্রণব মুখার্জি। এখানে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। আলাউদ্দিন নগর হেলিপ্যাড মাঠ থেকে গাড়ি বহর যোগে শিলাইদহ কুঠিবাড়িতে এসে পৌছান ঠিক বিকেল ৫ টায়। এ সময় পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বেগম সুলতানা তরুণ, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল
কুষ্টিয়ায় আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল
ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ায় হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ। গতকাল সকাল ১১ পায় শহরের বঙ্গবন্ধু মার্কেট থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলীর নেতৃত্বে একটি হরতাল বিরোধী মিছিল বের করে শহর প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মার্কেটে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা হাজী সেলিনুর রহমান, হাজী তরিকুল ইসলাম মানিক, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোস্তফা, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ
কুষ্টিয়ায় মিছিল, গাড়ী ভাংচুর, টায়ারে অগ্নিসংযোগ ও মোড়ে মোড়ে ককটেল বিস্ফোরনের মধ্যে হরতাল পালিত
আব্দুম মুনিব : কুষ্টিয়ায় হরতালের পক্ষে মিছিল, সড়কের উপর টায়ারে অগ্নিসংযোগ, অটো বাইক ভাংচুর ও বিভিন্ন মোড়ে ককটেল বিস্ফোরন ও কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যেদিয়ে পালিত হচ্ছে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল। হরতালে পিকেটিংকারীরা জেলার বিভিন্ন সড়কের উপর টায়ারে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ আসলে পিকেটাররা পালিয়ে যায়। এদিকে আতংক ছড়াতে ইসলামী কলেজের সামনে, বঙ্গবন্ধু মার্কেট, ত্রিমহনী মোড়, কাটাইখানা মোড়, হাসপাতাল মোড়সহ বিভিন্ন মোড়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। সাড়াদিনই শহরের এনএস রোড, মজমপুর, বড় বাজারসহ বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল ও
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)