বৃহস্পতিবার, মার্চ ২১, ২০১৩

ঝিনাইদহে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে : আহত অর্ধশতাধিক

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। বুধবার বিকালে ঝিনাইদহ-যশোর সড়কের কয়ারগাছি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল ৩টার দিকে বরিশাল থেকে খুলনাগামী কামিনী এক্সপ্রেসের একটি যাত্রীবাহি বাস সড়কের কয়ারগাছি পৌঁছে একটি ট্রাককে ওভারটেক করতে যায়। এসময় চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। এতে অধশতাধিক বাসযাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে জামাল উদ্দীন, হাসান আলী, আরিফুল, আওয়াল, হাসিবুল, রাফেজা, মোমরেজ, নয়ন, কমেলা, জোবেদা, রিনা, সাবিনা, আকলিমাকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও বাকীদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

কুষ্টিয়ায় মদসহ ৪ ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া বড়বাজারের রাজারহাট এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় মদসহ চার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে শহরের মিলপাড়া ফাঁড়ির পুলিশ মদসহ তাদের আটক করে। আটককৃতরা হলেন- কুষ্টিয়া মিরপুর উপজেলার পেড়াদহের কাটদহ এলাকার মৃত জগু লালের ছেলে মতিলাল (৬৭), একই এলাকার সোনালালের ছেলে বাবুলাল (২১), মৃত মনি লালের ছেলে সাজু লাল (২৭) ও আড়ুয়াপাড়া রাজারহাটের আব্দুর রশীদের ছেলে সাইফুল ইসলাম (৫৫). এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার ম. মশিউর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

দৌলতপুরে দেবরের হাতে ভাবী খুন

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে রওশন আরা খাতুন (৩২) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করেছে তার দেবর। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের চরভবনন্দদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহির হোসেন জানায়, পারিবারিক বিরোধ নিয়ে দেবর শুকুর আলী তার ভাবী রওশন আরাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দূর্গম চর থেকে নিহতের লাশ উদ্ধার করে বলে তিনি জানান. এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল জলিল দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন. নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ .

কুষ্টিয়ায় লাইট হাউসের পিএফটি সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়া জেলা লাইট হাউস এর প্রজেক্ট ফ্যাসেলেটেশন টিম এর (পিএফটি) সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কোর্টপাড়াস্থ লাইট হাউস কুষ্টিয়া অফিসে এ সভাপ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লাইট হাউস এর পিএফটি দলের সদস্য কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর জনাব সাইফ-উল-হক মুরাদ। এছাড়াও কুষ্টিয়া রোটরী সভাপতি জনাব ফরহাদ হোসেন খান, এডাব কুষ্টিয়া এর চ্যাপ্টার কো-অর্ডিনেটর জনাব আনোয়ার হোসেন বুলবুল, কাউন্সিলর জনাব খান এ করিম অকুল সহ পিএফটির সকল সদস্যগন সভায় অংশগ্রহন করেন। সভায় লাইট হাউসএর

বৈষম্য নিরোধ আইন প্রনয়নের দাবীতে

কুষ্টিয়ায় দলিত পরিষদের সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোটার : ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উদযাপন ও দলিত জনগোষ্ঠির মানবাধীকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় বৈষম্য নিরোধ আইন প্রনয়নের দাবীতে কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন বাংলাদেশ দলিত পরিষদ। গতকাল কুষ্টিয়া প্রেস ক্লাব মিলনায়াতনে এ সংবাদ সম্মেলন হয়। জেলা দলিত পরিষদের সভাপতি অনন্ত দাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ দলিত পরিষদের কেন্দ্রিয় সদস্য দিলিপ সরকার। এসময় উপস্থিত ছিলেন জেলা দলিত পরিষদের মহিলা সম্পাদিকা অনিমা রানি দাস প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলার প্রিন্ট এবং ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কুষ্টিয়ার ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান


পৌর বাজারসহ বিভিন্ন বেকারী ও হোটেলে ২০ হাজার টাকা জরিমানা আদায়

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়া পৌর বাজারকে ফরমালিন মুক্ত ঘোষনা করার ১ সপ্তাহের মধ্যে ২য় বারের ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়। গতকাল সকাল ৯ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা পারভিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বাজারের বিভিন্ন মাছ ও গোসের দোকানে অভিযান চালায়। তবে কোন দোকানেই ফরমালিনের অস্তিত পাওয়া যায়নি। এরপর ভ্রাম্যমান আদালত শহরের এনএস রোডে বড় মসজিদের সামনে অবস্থিত বিভিন্ন বেকারীর দোকানে অভিযান চালায়। খোলা স্থানে খাদ্য বেচাকেনা বিএসটি আই এর অনুমদোন বিহিন পণ্য বেচাকেনার দায়ে শাহিন বেকারী কে ৫ হাজার টাকা, জমজম বেকারী কে ৫ হাজার টাকা ও পপুলার কনফেকশনারী কে ৫ হাজার

দৌলতপুরে আ’লীগ কর্মীদের হামলায় মুক্তিযোদ্ধাসহ আহত-৫

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামীলীগ কর্মীদের হামলায় মুক্তিযোদ্ধাসহ ৫জন আহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার গোয়ালগ্রাম বাজারে এ ঘটনা ঘটেছে।  পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোয়ালগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্রে করে বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুল ইসলামের নেতৃত্বে রিপন, রানাসহ ৫-৭জন আওয়ামীলীগ কর্মী মুক্তিযোদ্ধা