মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০১৩
অনার্স ২য় বর্ষের ফলাফল পুর্নঃমূল্যায়নের দাবীতে কুষ্টিয়ায় মানব বন্ধন
ইসলামী আন্দোলনের দৌলতপুরের কমিটি পূর্ণগঠন ও প্রার্থী পরিচিতি সভা
বর্তমান আওয়ামী সরকার ইসলাম ও দেশকে চরম হুমকীর মধ্যে ঠেলে দিয়েছে....... মুক্তিযোদ্ধা আহম্মদ আলী
ষ্টাফ রিপোটার : ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া-১ দৌলতপুরের কমিটি পূর্ণগঠন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুরান্ত প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার বিকালে দৌলতপুর থানা শাথার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতপুরর থানার সভাপতি মাওলানা নাজমূল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আহম্মদ আলী।
বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আখন্দ, প্রচার সম্পাদক এনামূল হক প্রমুখ।প্রধান অতিথি আলহাজ আহম্মদ আলী বলেন, বর্তমান আওয়ামী সরকার ইসলাম ও দেশকে চরম হুমকীর মধ্যে ঠেলে দিয়েছে। বর্তমানে কওমি শিক্ষা কমিশনের নামে কওমি মাদ্রাসা শিক্ষার ব্যাবস্থাকে ধ্বংসের পায়তারা করছে।তাই ইসলাম দেশ ও মানবতার মুক্তির লক্ষে আগামী জাতীয় নির্বাচনে পীর সাহেব চরমনাই মনোনীত প্রার্থীদের কে নির্বাচিত করে সরকারের ইসলাম বিদ্বেসী কর্মকান্ডের দাত ভাঙ্গা জবাব দিতে হবে।সভা শেষে কুষ্টিয়া জেলা সভাপতি আগামী ১৩-১৪ সালের জন্য মোঃ আশরাফ আলীকে সভাপতি ও রবিউল ইসলামকে সেক্রেটারী এবং ফুজায়েল আহম্মেদ কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট দৌলতপুর থানা কমিটি গঠন করেন।সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুরের প্রার্থী হিসেবে মোঃ আশরাফ আলীে নাম ঘোষনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা
দৌলতপুরে ফুটবল টুর্নামেন্ট তারাগুনিয়া ফ্রেন্ডস ক্লাবের ২ গোলে জয়লাভ
মহেশপুরে দুধের কন্টেইনারে ফেন্সিডিল : আটক ৩
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে ৮২ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার রাত ১টার দিকে অভিনব কায়দায় দুধের কন্টেইনারে করে ফেন্সিডিল পাচারের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মহেশপুর উপজেলার স্বরূপপুর গ্রামের নিমাই সরকারের ছেলে কেষ্ট সরকার, কুসুমপুর গ্রামের ইনতাজ আলীর ছেলে সুজন মিয়া ও একই গ্রামের আয়ুব হোসেনের ছেলে সেন্টু।মহেশপুর থানার এসআই ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেগমপুর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা বিক্রেতার বেশে দুধের কন্টেইনারে করে ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল। এ সময় তাদের ৮২ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।
জনগণ ভোগান্তিতে : ঘটছে দূর্ঘটনা : পাটাতন ভেঙ্গে ফেলেছে ঠিকাদার
ঝিনাইদহে দোড়া গ্রামে সেতুর নির্মাণ কাজ দুই বছরেও শেষ হয়নি
খলিসাকুন্ডি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক
খলিসাকুন্ডি প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে ২কেজি গাজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৯.৩০টার দিকে খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ.এস.আই ওবাইদুল শেখ গোপন সংবাদের ভিত্তিতে খলিসাকুন্ডি পাইকপাড়ার মাদক ব্যবসায়ী মারজেল (৩৫) কে ২ কেজি গাজা সহ গ্রেফতার করে। জানা যায় খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের এ.এস.আই ওবাইদুল শেখ জানতে পারে খলিসাকুন্ডি পাইকপাড়ার মাদক ব্যবসায়ী মারজেল-এর বাড়ীতে মাদক দ্রব্য রয়েছে এমন সংবাদের ভিত্তিতে কাল ক্ষেপন না করে তাৎক্ষনিক অভিযান চালিয়ে মরজেলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকালীন সময়ে মাদক মারজেলের কাছ থেকে ২ কেজি গাজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী মারজেল খলিসাকুন্ডি পাইকপাড়ার দবির হোসেনের ছেলে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)