মঙ্গলবার, ডিসেম্বর ০৯, ২০১৪

নন্দলালপুর ইউপি কৃষকদলের কর্মী সম্মেলন

কুমারখালীর শিলাইদহে কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ৩ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নন্দলালপুর ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। সভায় উপস্থিত ছিলেন কুমারখালী থানা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ইবাদত আলী, সদস্য অধ্যাপক হারুন উর রশিদ, কাজী মমিনুল হক পলাশ, শরিফুল ইসলাম সবুজ, বেলাল হোসেন, সহিদুজ্জামান বাবুল, ইউনুস আলী,  নন্দলালপুর ইউপি যুব নেতা সাইদুল ইসলাম, দিয়ানত আলী, কৃষক নেতা নাহিদুল ইসলাম, আজিজুল হকসহ অনান্য নেতৃবৃন্দ।নন্দলালপুর ইউপি কৃষকদলের কর্মী সম্মেলন
কুমারখালীর শিলাইদহে কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ৩ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নন্দলালপুর ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। সভায় উপস্থিত ছিলেন কুমারখালী থানা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ইবাদত আলী, সদস্য অধ্যাপক হারুন উর রশিদ, কাজী মমিনুল হক পলাশ, শরিফুল ইসলাম সবুজ,

মেহেরপুরে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

মেহেরপুর প্রতিনিধি : “জ্বলছে আলো চলছে দেশ-এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা করেছে ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ, মেহেরপুর। রবিবার সকাল ১০টার সময় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মাহমুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সহকারি পুলিশ সুপার আব্দুল জলিল, ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিঃ মেহেরপুর’র আবাসিক প্রকৌশলী শহিদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ

বালিয়াকান্দি ও জঙ্গল ইউনিয়নের দুটি ওয়ার্ডে উপ-নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি ইউনিয়নের পরিষদের সংরক্ষিত ৩নং ওয়ার্ড ও জঙ্গল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শুন্যপদে উপ-নির্বাচনে  সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে  ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইফুল আলম জানান, রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার কর্তৃক ৩০ নভেম্বর পত্রের মাধ্যমে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা,২০১০ এর বিধি ১০এর উপ-বিধি ৩ অনুযায়ী বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের সংরক্ষিত ৩ নং ওয়ার্ড (৭,৮ও ৯ নং ওয়ার্ড) সংরক্ষিত আসনের সদস্য পদে এবং জঙ্গল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারন আসনের সদস্যের শুন্যপদে উপ-নির্বাচনের জন্য স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১১ অনুযায়ী ১ ডিসেম্বর গণ-বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ৮ ডিসেম্বর রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বালিয়াকান্দি ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ডে ৪জন হলো, নাছরিন নাহার মিলি, মোছাঃ সুফিয়া বেগম, রুবিয়া বেগম, সাহিদা বেগম ও জঙ্গল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পারবতী রানী বিশ্বাস, রমেন্দ্র নাথ সরকার মনোনয়নপত্র দাখিল করেন। ৯ ডিসেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই, ১৪ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ভোট গ্রহন ২৮ ডিসেম্বর। বালিয়াকান্দি সদর ইউনিয়নের সংরক্ষিত ৩নং

বালিয়াকান্দিতে ১৪ দিনব্যাপী নকশী কাথা প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি : “অংশ গ্রহন উন্নয়ন শান্তি ” এ শ্লোগান নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে ১৪দিন ব্যাপী নকশী কাথা প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে। বালিয়াকান্দি উপজেলা অফিসার্স ক্লাবে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্সের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কোহিনুর মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হরিপদ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ মানিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু। অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন, এ্যাসেডের নির্বাহী পরিচালক মোঃ শাহজাহান সিদ্দিকী, যুব উন্নয়ন সহকারী খায়রুল হাসান।

কালুখালীর সমাজসেবী খোদেজা আলমের জানাযা সম্পন্ন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাটবাড়ীয়া গ্রামের শামসুল আলমের সহ-ধর্মিনী বিশিষ্ট সমাজসেবী খোদেজা আলম (৮১) বার্ধক্য জনিত কারনে রবিবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। বাদ ইশা নামাজে যানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে ২ ছেলে ভুমি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ আকরাম হোসেন ও ফরিদপুরের মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, ৩ কন্যাসহ অসংখ্যগুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে বালিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি আতিয়ার রহমান, সহ-সভাপতি মনিরুল ইসলাম সিজার, সাধারন সম্পাদক সোহেল রানা, যুগ্ন সম্পাদক রফিকুজ্জামান লিটন, কোষাধ্যক্ষ জাহিদুর রহিম, সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম মিয়া মিলন, উপজেলা প্রেস ক্লাবের নির্বাহী সভাপতি সনজিৎ দাস, সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুল, উপজেলা মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রবিউল করিম, মোহসীনা পারভীন, ক্ষেত্র সহকারী আঃ হালিম, তোফায়ের আহম্মেদ,

ব্র্যাকের কর্মী গণছাটাইয়ের কবলে

রাজবাড়ী প্রতিনিধি  : ব্র্যাকের গণহারে কর্মী সাটাইয়ের কবলে পড়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা অফিসের ৩কর্মী চাকুরীচ্যুত হয়েছে। জানাগেছে, সাম্প্রতিক সময়ে ব্র্যাকের বিভিন্ন সমস্যা দেখিয়ে গণহারে কর্মী সাটাই প্রক্রিয়া শুরু করেছে। এ সাটাইয়ের কবলে পড়ে বালিয়াকান্দি উপজেলা ব্র্যাক ওয়াস কর্মসুচির পিও আঃ সাত্তার, এফও রোকেয়া বেগম, আইন সহায়তা কর্মসুচির এফ ও মহিদুল ইসলাম চাকুরীচ্যুতের পত্র পেয়ে খালি হাতে বাড়ী ফিরেছে।

জঙ্গলে গলায় ফাঁস নিয়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামে তুচ্ছ ঘটনায় গলায় ফাঁস নিয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। ওই রাজমিস্ত্রির নাম প্রসেনজিৎ মন্ডল (১৬)। তার পিতার নাম বলাই মন্ডল। জানাগেছে, রবিবার সন্ধ্যায় বলাই মন্ডলের সাথে তার স্ত্রী আল্লাদী মন্ডলের পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার সুত্রধরে প্রসেনজিতের সাথে তার পিতার কথাকাটাকাটি হয়। রাতে সবাই ঘুমিয়ে পড়ে। সোমবার সকালে প্রসেনজিৎ মন্ডলের গলায় মাপলার পেচিয়ে ফাঁস লাগানো অবস্থায় বাড়ীর গোয়ালঘর সংলগ্ন তেতুলগাছে ঝুলতে দেখে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বিষয়টি দেখে। বালিয়াকান্দি থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে