রাজবাড়ী প্রতিনিধি : অবৈধ ইঞ্জিন চালিত কটাংগাড়ীতে বালু বহন করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মাহবুবুর রহমান ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়েছে। এ অপরাধে উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের আদেল উদ্দিন খানের ছেলে বালু ব্যবসায়ী ফিরোজ আহম্মেদ খানকে ২৯১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। উল্লেখ্য, ২সপ্তাহ পুর্বে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী
রবিবার, ডিসেম্বর ১৪, ২০১৪
বালিয়াকান্দিতে পাচারের সময় ৩০৮ বোতল ফেনসিডিলসহ নসিমন চালক গ্রেফতার : মোবাইল হাওয়া
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি শহরের উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে শনিবার বিকালে গরু বহনকারী নসিমন গাড়ীর ভিতর থেকে ৩০৮ বোতল ফেনসিডিলসহ ড্রাইভারকে গ্রেফতার করেছে। তবে তার মোবাইল ফোন হাওয়া হয়েছে। বালিয়াকান্দি থানার ওসি আবু শামা মোঃ ইকবাল হায়াৎ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই জাহিদুল ইসলাম, কং-৩৮০ মিজানুর রহমান, কং-৩৬৪ ফারুক হোসেন বালিয়াকান্দি উপজেলা প্রানিসম্পদ অফিসের সামনে গরু বহনকারী ইঞ্জিন চালিত নসিমনের মধ্যে বাক্স করে ফেনসিডিল পাচার করছিল। নসিমনসহ চালক কালুখালী উপজেলার বড় বাংলাট গ্রামের খোয়াজ শেখের ছেলে শিহাব শেখ (২৫) কে গ্রেফতার করা
বিজিবি’র অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিল উদ্ধার
গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবি’র অধিনস্থ আশ্রায়ণ ও বিলগাথুয়া বিওপি’র কমান্ডার হাবিলদার জুনায়েদ ও নায়েব সুবেদার শাহাদত এর নেতৃত্¦ে ০২ টি টহল ১২ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশী মদ ও ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে । উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ধবংসের নিমিত্তে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।
মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষে বালিয়াকান্দিতে হালকায়ে জিকির ও ওয়াজ মাহফিল
রাজবাড়ী প্রতিনিধি : মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মুরিদানের উদ্দ্যোগে হালকায়ে জিকির ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বালিয়াকান্দি কলেজ মসজিদ প্রাঙ্গনে মাহফিল এন্তেজামিয়া কমিটির আহবায়ক প্রভাষক আঃ রাজ্জাকের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে তাশরিফ করেন, আলহাজ্ব হযরত মাওলানা মোঃ জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি ছিলেন, বালিয়াকান্দি থানা জামে মসজিদের খতিব
ফরিদপুর নিউ টাউনের উদ্দ্যোগে মেডিকেল ক্যাম্পের প্রস্তুতি সভা
রাজবাড়ী প্রতিনিধি : রোটারী ক্লাব অফ ফরিদপুর নিউ টাউনের উদ্দ্যোগে বিজয় দিবস উপলক্ষে বালিয়াকান্দি কলেজে বিনামুল্যে ঔষুধ ও চিকিৎসা এবং মেডিকেল ক্যাম্পের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে বালিয়াকান্দি কলেজের হলরুমে অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিএইচএফ প্রভাত দাস বিষ্ণু, ভানু পদ সোম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ হারুন, মডেল সরকারী প্রাথমিক
কুষ্টিয়া নেটওর্য়াকের উদ্যোগে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উদযাপন
গতকাল খাদ্য অধিকার প্রচারাভিযান কুষ্টিয়া নেটওর্য়াকের উদ্যোগে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বেলা ৩.০০টায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা প্রশিক্ষন কক্ষে সিসডার নির্বাহী পরিচালক আহসান হাবিব মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন সিসডার নির্বাহী পরিচালক আহসান হাবিব মানিক, পিপাসার পি এম এনামুল হক, জ্যোতির অঞ্জনকুমার শীল, ওয়েভের ডালিয়া, নিকুশিমাজের মমিনুর রহমান, আলোর উজ্জল হোসেন ও মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রশিক্ষন সমন্বয়কারী কাজী শফিউলাহ । বক্তারা বলেন খাদ্য অধিকার মানবাধিকার ও
একই রাতে দুই বাড়ীতে দুধর্ষ চুরি
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরগুয়াদহ গ্রামে বুধবার রাতে ঘরের তালা ভেঙ্গে দুই বাড়ীতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চরগুয়াদহ গ্রামের কুদ্দুস মাষ্টারের ছেলে আঃ মান্নান মাষ্টার জানান, প্রতিবেশী রবীন মোল্যার বাড়ীর ঘরের দরজার তালা ভেঙ্গে একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। একইদিন তার বাড়ীর ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ২টি স্টীলের আলমারী ও দুটি শোকজ ভেঙ্গে ৪ভরি স্বর্ণালংকার, কম্বল, মুল্যবান কাপড় চোপড়সহ মালামাল চুরি করে নিয়ে যায়। এব্যাপারে বৃহস্পতিবার রবীন বাদী হয়ে বালিয়াকান্দি
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)