সোমবার, ডিসেম্বর ১৫, ২০১৪

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত কর্মসূচি অনুযায়ীÑ১৩ ডিসেম্বর দিবাগত রাতে কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে কুরআনখানি ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়। ১৪ ডিসেম্বর সকাল ৯টায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান প্রদর্শনের নিমিত্তে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এবং কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা ড. মোঃ মসলেম উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল আহসান চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এ সময় অনুরূপভাবে প্রভোস্টগণ নিজ নিজ হলে পতাকা উত্তোলন করেন। সকাল ৯টা ২০ মিনিটে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এক শোকর‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে সমবেত হয়। সকাল ৯টা ৪০ মিনিটে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে প্রথমে পুস্পস্তবক অর্পণ

বিএনপি নেতার মৃত্যুতে রাগীব রউফ চৌধুরীর শোক

প্রেস বিজ্ঞপ্তি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য মোঃ সাবান আলী মন্ডলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

থানাপাড়া জামে মসজিদ দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২৪ অক্টোবর ২০১৪ তারিখে নির্বাচন কুমশিন কর্তৃক থানাপাড়া জামে মসজিদ কার্যনিবার্হী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৫-১৬ এর ঘোষিত তফসীল মোতাবেক প্রার্থীদের মধ্যে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন কমিশন নিম্নলিখিত প্রার্থীগণকে তাদের নামের পাশে উল্লেখিত পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আগামী ২ বছরের জন্য নির্বাচিত বলে ঘোষনা করেন। উক্ত নির্বাচনে সভাপতি মীর মোহাঃ আসাদুর রহমান, সহ-সভাপতি এস.এম.সিরাজুল ইসলাম, মোঃ ইউনুস আলী, সাধারণ সম্পাদক এ্যাড. আমান উল্লাহ (নান্টু), যুগ্ম সাম্পাদক তানজিলুর রহমান (বাবু), শেখ মোহাঃ শহীদ (বুলা), সহ-সাধারণ সম্পাদক খোন্দকার রাজিউল হক (রোকন), কোষাধ্যক্ষ হারুন-অর-রশিদ খাঁন, সাংস্কৃতিক

বালিয়াকান্দিতে ডিবি পরিচয়ে ৩০৮ বোতল ফেনসিডিল নেওয়ার চেষ্টার অভিযোগে ২জন গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি : ডিবি পরিচয়ে ফেনসিডিলের চালান নেওয়ার চেষ্টা ও মোবাইল ফোন গায়েব করে। গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর বালিয়াকান্দি শহরের উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে থেকে শনিবার বিকালে গরু বহনকারী নসিমন গাড়ীর ভিতর থেকে ৩০৮ বোতল ফেনসিডিলসহ ড্রাইভারকে গ্রেফতার করে থানা পুলিশ। এ অভিযোগে শনিবার রাতে পুলিশ ভুয়া ডিবি পুলিশ বালিয়াকান্দি ইউনিয়নের মৌকুড়ি গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে ইমরান বিশ্বাস (৩০) ও বালিয়াকান্দি টিএনটি পাড়া গ্রামের আল মাসুদ রঙ্গুর ছেলে মেহেদী হাসান অপু (২৬) কে গ্রেফতার করেছে। বালিয়াকান্দি থানার ওসি আবু শামা মোঃ ইকবাল হায়াৎ জানান, বালিয়াকান্দি প্রানিসম্পদ অফিসের সামনে গরু বহনকারী ইঞ্জিন চালিত নসিমনের মধ্যে বাক্স করে ফেনসিডিল পাচার করার সময় বালিয়াকান্দি ইউনিয়নের মৌকুড়ি গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে ইমরান বিশ্বাস (৩০) ও বালিয়াকান্দি টিএনটি পাড়া গ্রামের আল মাসুদ রঙ্গুর ছেলে মেহেদী হাসান অপু (২৬) ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে ফেনসিডিল হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় নসিমন চালকের কাছে থাকা মোবাইল ফোন সেটি হাতিয়ে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই জাহিদুল ইসলাম, কং-৩৮০ মিজানুর রহমান, কং-৩৬৪ ফারুক হোসেন অভিযান চালিয়ে নসিমনসহ চালক কালুখালী উপজেলার বড় বাংলাট গ্রামের খোয়াজ শেখের ছেলে শিহাব শেখ (২৫) কে গ্রেফতার করে। নসিমন তল্লাশী চালিয়ে ৩০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। খবর পেয়ে রাজবাড়ী পুলিশ সুপার তাপতুন নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ থানায় আসেন। মোবাইল ফোনের

কুমারখালীতে এয়ার ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’র মত বিনিময়

শরীফুল ইসলাম কুমারখালী : পবিত্র হজ্জ ওমরাহ গমনে ইচ্ছুক মুসল্লিদের সাথে কুষ্টিয়ার কুমারখালীতে এয়ার ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল কর্মকর্তা বৃন্দের মত বিনিময় সভা অনুষ্টিত হয়। কুমারখালী সিনিয়র ফাজিল মাদ্রাসা আঙ্গিনায় গতকাল রোববার সকাল ১০ টা থেকে দিনব্যাপী মত বিনিময় সভায় আলহাজ্ব আনোয়ার হোসেন বকুলের সভাপতিত্বে এয়ার ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল সরকার অনুমোদিত হজ্জ ওমরাহ এবং টিকেটিং এজেন্সী চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আইনুল হক প্রধান অতিথির বক্তব্য দেন। হজ্জে গমন ইচ্ছুক সাইদুর রহমান লালু, মোতালেব বিশ্বাস প্রমূখ বিশেষ অতিথি ছাড়াও কুমারখালী থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও পান্টি ইউপি চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ, থানা যুবদলের সভাপতি আল কামাল মোস্তফা, মধুপুর কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আব্দুল হান্নান,

মেশিন ভাংচুরের মামলার প্রধান আসামী শ্রীঘরে

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সহকারী প্রকৌশলীসহ ৪জনকে লাঞ্ছিত ও লেভেলিং মেশিন ভাংচুরের মামলায় রবিবার রাজবাড়ী আদালতে হাজিরা দিতে গিয়ে প্রধান আসামী আহম্মদ আলী শ্রীঘরে। আহম্মদ আলী রামদিয়া বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক ও রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জানাগেছে, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঠাকুর নওপাড়া পানি সম্পদ ব্যবস্থাপনা সমিতির অর্ন্তগত ঠাকুর নওপাড়া খালে মাটি পরিমাপের জন্য গত ২৫ নভেম্বর বালিয়াকান্দি উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, নির্মান তদারককারী পলি আক্তার, সার্ভেয়ার মোঃ আনোয়ারুজ্জামান, কার্যসহকারী হাফেজ জামাল উদ্দীন লেভেলিং মেশিনসহ প্রকল্প স্থানে যান। প্রকল্পস্থলে জরীপ কাজ চলাকালীন সময়ে ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের লোকমান শেখের ছেলে আহম্মদ আলী ও একই গ্রামের আকবর আলী মন্ডলের ছেলে সাহেব আলী মন্ডল এসে সরকারী উন্নয়নমুলক কাজের বাধা সৃষ্টিসহ লেভেলিং মেশিন ভেঙ্গে ৩লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। গালিগালাজসহ সরকারী কাজে বাধা দেওয়া ও সরকারী কর্মকর্তাদের শারিরীকভাবে

রবিবার, ডিসেম্বর ১৪, ২০১৪

দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক॥ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মানহানি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল। বিক্ষোভ মিছিলটি শিল্পকলা একাডেমী থেকে বের হয়ে বড় বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি এ্যাডঃ শামিম উল হাসান অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক এম এ শামীম আরজু, সমাজ কল্যাণ সম্পাদক গোলজার রহমান গোলো, যোগাযোগ সম্পাদক হাজী রবিউল আওয়াল,সহ সাংগঠনিক সম্পাদক জাহিদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেজবাউর রহমান পিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মঈদ বাবুল,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান সুমন, আবু সাঈদ জাকারিয়া উৎপল, গোলাম হাফিজ পিপুল, সাজ্জাদুর রহমান সুজন, মোস্তাফিজুর রহমান সুমন, জিল্লুর রহমান জনি, আরিফুজ্জামান বাপ্পি, মাহফুজ্জুর রহমান মিথুন, শামীম পিটু, নাজমুল ইসলাম ,রবিউল ইসলাম, রাকিবুল হাসান রাব্বি, মেহেদি হাসান ম্যাক, ইমতিয়াজ হোসেন দিবস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম আসাদ, আমীর বাদশা, সদস্য শাহনেওয়াজ আরেফীন পাপ্পু, শাহিন জোয়ার্দ্দার, বিপ্লব, জহুরুল ইসলাম টিটু, আবুহেনা মোস্তফা কামাল জুয়েল, মিজান খান, আরিফ খান, শফিক, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, বকুল আলী, রফিকুল ইসলাম রফিক, শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, মোস্তফা, সদর থানা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম টিপু, জাফর উদ্দিন জাফর, হাজী আনিছুর রহমান, আবু সায়েম মঞ্জু, সামসুর রহমান শিমূল, আব্দুল আলিম, আসরাফুল ইসলাম, আশিক হোসেন, সুহিন, রফিক, রিপন, মামুন, এজেডএম সজিব, শফি, জান মোহাম্মদ জানু, মুসলিম, মাহাবুল, পিয়াস, জ্যাকি, শিমূল, ফিরোজ, অনি, আরিফ, শফি, কুমারখালী থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ডাঃ শরিফুল ইসলাম, পৌরসভাপতি রফিকুল ইসলাম রফিক, খোকসা থানা স্বেচ্ছাসেবক সভাপতি হাবিবুর রহমান বাবলু, পৌর সভাপতি কমিশনার হাসেম, খোকসা থানা ছাত্রদলের সভাপতি আব্দুল আলিম, শহর স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক আরিফ আল হাসান সঞ্জু, মনিরুল ইসলাম মনির, কামাল হোসেন বাবু, তৈয়াব আলী টাইগার, শাজেদুর রহমান মিন্টু, রফিকুল ইসলাম রফিক, আব্দুর রউফ রুবেল, সোহেল রানা, ওয়াকার পারভেজ জীবন, হরিপুর ইউপি স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন, রাসেল, শহর যুবদলের আশরাফ আলী, মঞ্জুরুল ইসলাম কুটি, রেজা, জিয়া নাগরিক ফোরাম (জিনাফ) জেলা সভাপতি হাফিজুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সিনিয়র যুগ্ম