স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুমারগাড়ায় শনিবার সকালে বাস ও নসিমনের সংঘর্ষে নসিমনের চালক জীবন (৪০) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে নসিমনে থাকা পল্লী বিদুৎ এর চারজন শ্রমিক। নিহতের পারিবারিক সূত্র ও এলাকাবাসীরা জানায়, সকাল সাড়ে আটটার দিকে কয়েকজন শ্রমিক পল্লী বিদ্যুতের কিছু সরঞ্জাম নিয়ে নসিমন যোগে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার লক্ষীপুরে যাবার সময় পথিমধ্যে কুষ্টিয়া শহরতলীর কুমারগাড়ায় নসিমনটি বিপরীত মুখ থেকে আসা বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সাথে ধাক্কা খায়। এতে নসিমনের চালকসহ পল্লী বিদ্যুতের চারজন
রবিবার, ডিসেম্বর ২১, ২০১৪
আজিজুল হাকিমের মৃত্যু মেহেদী রুমীর শোক
কুষ্টিয়া শহরের থানাপাড়া খোদাদাদ খান রোড নিবাসী বিশিষ্ট সমাজসেবক মোঃ আজিজুল হাকিম (৬৮) গতকাল সকালে চিটাগাং সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না.... রাজেউন)। আজ তাঁর মরদেহ কুষ্টিয়ার বড় জামে মসজিদে বাদ যোহর জানাজা অনুষ্ঠিত হবে এবং আজই কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হবে। মরহুম আজিজুল হাকিম কুষ্টিয়ার বিশিষ্ট জননেতা এডভোকেট বদরুদদোজা গামা সাহেবের ছোট চাচা মরহুম মোজাফ্ফর হোসেন সাহেবের জেষ্ঠ পুত্র। পরিবারের পক্ষ থেকে তাঁর জানাজায় উপস্থিত হওয়ার জন্য আত্মীয় স্বজনদের প্রতি অনুরোধ জানিয়েছে। এদিকে তার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন
সাবিবের মৃত্যুতে আমারদেশ পাঠক ফোরামের শোক
দৈনিক দেশ ভুমির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এসএম ওয়াহেদ আলী সাবিব আর নেই (ইন্না .... রাজিউন) এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমার দেশ পাঠক ফোরাম কুষ্টিয়া জেলা শাখা। এক শোক বার্তায় আমার দেশ পাঠক ফোরাম কুষ্টিয়া জেলা শাখা সভাপতি এ্যাড.হাসান রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক আব্দুম মুনিব মরহুমের রুহের আতœার মাগফীরাত কামনা করেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিউনের শোক
দৈনিক দেশ ভুমির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এসএম ওয়াহেদ আলী সাবিব আর নেই (ইন্না .... রাজিউন) এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিউন। এক শোক বার্তায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিউনের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও সাধারণ সম্পাদক মিলন উল্লাহ মরহুমের রুহের আতœার মাগফীরাত কামনা করেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি।
মেহেদী রুমীর শোক
দৈনিক দেশ ভুমির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এসএম ওয়াহেদ আলী সাবিব আর নেই (ইন্না .... রাজিউন) এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি কুষ্টিয়া জেলা ২০ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ বীর মুক্তিযোদ্ধা মেহেদী আহমেদ রুমী। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের আতœার মাগফীরাত কামনা করেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি।
আজ সকাল ১০টায় কুষ্টিয়া জিলা স্কুল ঈদগা ময়দানে জানাযা
দৈনিক দেশভূমি’র ভারপ্রাপ্ত সম্পাদক সাবিব আর নেই : বিভিন্ন মহলের শোক
স্টাফ রিপোর্টার : দৈনিক দেশভূমি’র সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক এস এম ওয়াহেদ আলী সাবিব (৪৫) গতকাল শনিবার বেলা ৩টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ভাই ও ৪ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাযা আজ রোববার সকাল ১০টায় কুষ্টিয়া জিলা স্কুল ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে। মরহুমের জানাযায় শরীক হওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে তার সকল আত্মিয় স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের অনুরোধ জানানো হয়েছে। জানাযা শেষে মরদেহ কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। তিনি কুষ্টিয়ার পূর্ব মজমপুরের মৃত আহমদ এর ৪র্থ পুত্র। উল্লেখ্য: এস এম ওয়াহেদ আলী সাবিব ২০০৫ সাল থেকে দৈনিক দেশভূমি’র ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে
কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের প্রশিক্ষন’র ব্যবস্থা করে আরো দক্ষ শিক্ষক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করবো
মনির উদ্দীন মনির, ভেড়ামারা : অবহেলিত কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের আরো দক্ষ, যোগ্য শিক্ষক হিসেবে সমাজে প্রতিষ্ঠার ঘোষনা দিয়েছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা। তিনি বলেছেন, কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকরা অনেক বেশী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছে। কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষার হাতে খড়ি নিচ্ছে এসব প্রতিষ্ঠান থেকেই। অথচ নেই কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষর্থীদের প্রশিক্ষন’র ব্যবস্থা সহ অনান্য সুযোগ সুবিধা। তিনি বলেন, কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষকদের প্রশিক্ষন’র ব্যবস্থা করে আরো দক্ষ শিক্ষক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করবো। তিনি গতকাল শনিবার সকালে ভেড়ামারা পৌরসভার হলরুমে আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন’র কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও আলহেরা একাডেমীর অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠিত কিন্ডার গার্টেন শিক্ষকদের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মাহাবুবুল বিশ্বাস। বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন’র ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি আখতারুজ্জামান মুক্তার, সহ-সভাপতি সাজেদুল করিম সাধারন সম্পাদক
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
