শনিবার, সেপ্টেম্বর ০৭, ২০১৩

মেহেদী রুমীকে নব গঠিত কুমারখালী পৌর সেচ্ছাসেবকদলের শুভেচ্ছা

নির্দলীয় সরকারের দাবী আদায়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রতিরোধের দুর্গ গড়ে তুলতে হবে
- সৈয়দ মেহেদী আহমেদ রুমী
আব্দুম মুনিব : নবগঠিত কুমারখালী পৌর সেচ্ছাসেবকদলের দলের পক্ষ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ককুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল সকাল ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ে নবগঠিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল হাসান রজন, সাংগঠনিক সম্পাদত কেএম সৈকত সরোয়ার জনি এ শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত নেতাকর্মির উদ্যেশে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন,

কুষ্টিয়ার চৌড়হাসে জুয়েলারী দোকানে চুরি : আটক ২

শিমূল আহম্মেদ : কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে রুহুল জুয়েলারীতে চুরির ঘটনা ঘটে। স্বর্ণালংকার, নগদ টাকা, সিন্দুকসহ প্রায় আট লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোর চক্র বলে জানিয়েছেন দোকান মালিক রুহুল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে কুষ্টিয়ার সদর উপজেলার

জগতিতে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র আহত

আশরাফুল ইসলাম অনিক ॥ কুষ্টিয়ার সদর উপজেলার জগতি ইউনিয়নের ৩ নং জগতি কলোনীতে জমিজমাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো আহাদ আলী ও ছেলে পারভেজ (২২)। এ ঘটনাকে কেন্দ্র করে  গতকাল সকাল ৯ টায় আহাদ আলীর সাথে প্রতিপক্ষের মোহাম্মদ আলীর বাকবিতন্ডায় জড়িয়ে পরার এক পর্যায়ে আহাদ আলীকে মারতে গেলে

সরকারী আদেশ অমান্য করায় কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদন্ড প্রদান

স্টাফ রিপোর্টার ॥ সরকারী আদেশ অমান্য করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চুরি করে মাছ ধরার অপরাধে  কুষ্টিয়ায় ৩ জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার এ আদালত পরিচালনা করেন কুষ্টিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জামাল আহমেদ। সাজাপ্রাপ্তরা হলেন- শহরের রমজান আলীর ছেলে মোতালেব হোসেন (৪৫),

কমলাপুরে ১৫তম শহীদ খোরশেদ আলম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুরে ১৫তম শহীদ খোরশেদ আলম (দীল) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কমলাপুর ফুটবল মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। কমলাপুর বাজারস্থ ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরীর আয়োজনে সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেশ সোয়েটার এর চেয়ারম্যান সমাজ সেবক শিল্পপতি কমল উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথির ছিলেন ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরীর সভাপতি মোখলেচুর রহমান, জিয়ারখী ইউনিয়ন পরিষদের সদস্য শাজাহান আলী। এসময় উপস্থিত ছিলেন, ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরীর উপদেষ্টা

কুষ্টিয়া শহর কৃষকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : আগামী ১৩ সেপ্টেম্বর কুষ্টিয়ায় ৫ জেলা প্রতিনিধি সভা সফল করার লক্ষে কুষ্টিয়া শহর কৃষকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শহর কৃষকদলের আহবায়ক বাবলা আমিন চৌূধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কেন্দ্রিয় কৃষকদলের সহ-সভাপতি  জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। ঊক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র

কুষ্টিয়ায় ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেনটিটিভ এসোসিয়েশনের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক ॥ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেনটিটিভ এসোসিয়েশন (ফারিয়া)’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কুষ্টিয়া এফবিএপি আক্কাস আলী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ্যারিষ্ট ফার্মাসিটিক্যালস লিমিটেড এর রিজিওনাল সেলস ম্যানেজার সফিউল¬াহ স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ফার্মাসিটিক্যালস লিমিটেড এর