দৌলতপুর প্রতিনিধি ঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে শুক্রবার বেলা পৌনে ৪ টার দিকে খেলা করার সময় ককটেল বিস্ফোরনে সাব্বির নামে এক শিশু আহত হয়েছে। এ সময় অবিস্ফোরিত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আহত শিশু সাব্বিরকে (৭) উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। একই গ্রামের মদন আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জামালপুর গ্রামের মদনের বাড়ির পেছন পানি শুন্য একটি পুকুরে তার ছেলে সাব্বিরসহ বেশ কয়েকজন শিশু খেলা করতে ছিল।
শনিবার, মার্চ ০৭, ২০১৫
যশোরে তরিকুল ইসলাম সহ বিএনপি নেতাদের বাড়িতে হামলা

যশোর প্রতিনিধি : গত রাত (বৃহস্পতিবার দিবাগত রাত) একটার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাড়িতে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। যশোর শহরের ঘোপের এ বাসায় সন্ত্রাসীরা পরপর পাঁচটি বোমা মারে। বোমা হামলার ফলে জানালার কাঁচ ভেঙে যায়। এ ঘটনায় সাবেক এই মন্ত্রীর পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে পড়েন। তরিকুল ইসলামের বাড়ির দারোয়ান জানায়, রাত একটার দিকে ছয়-সাতজনের একদল সন্ত্রাসী এসে বাড়ির ভেতর বোমা নিক্ষেপ করে। ছোড়া বোমার তিনটি বাড়ির ভেতরের মূল গেটের সামনে ও দোতলার জানালায় লেগে একই সাথে বিস্ফোরিত হয়। এরপরই ঘরের সামনে আরো দুটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমার বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসীরা হেঁটে চলে যায়।
তরিকুল ইসলামের স্ত্রী অধ্যাপক নার্গিস বেগম ছাড়া বাসায় তেমন কেউ না থাকায় বোমা হামলার ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বোমার বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। গভীর ঘুমের মাঝে বোমা বিস্ফোণের এমন শব্দে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা ছেড়ে নিরাপদ স্থানে পালানোর চেষ্টা করে। বোমা বিস্ফোরণে কাঁচ ভেঙে পর্দা ছিড়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে জালের কাঠি ও স্প্লিন্টার। কোতোয়ালি থানার ওসি শিকদার আককাস আলী জানান, বোমা হামলার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ
অবরোধের সমর্থনে কুমারখালীতে ২০ দলের মিছিল
%2B06-03-15.jpg)
স্টাফ রিপোর্টার : টানা অবরোধের সমর্থনে ও বিএনপির চেয়ারপার্সসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কুমারখালীতে বিক্ষোভ মিছিল করেছে থানা ও পৌর ২০ দলীয় ঐক্যজোট। শক্রবার সকালে টায় কুমারখালী সৈয়দ মাসউদ রুমী সেতু সংলগ্ন কুষ্টিয়া ঢাকা মহাসড়কে এ মিছিল হয়। মিছিলে কুমারখালী থানা ও পৌর ২০ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলকারীরা নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নিবাচনের দাবী করে বর্তমান সরকারের বিরুদ্ধে এবং হরতাল অবরোধের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।
রবিবার, জানুয়ারি ২৫, ২০১৫
কুষ্টিয়ায় অবরোধ ও হরতালের সমর্থনে জেলা বিএনপি মিছিল : পুলিশের বাধা
মামলা দিয়ে গ্রেপ্তার করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন স্তব্ধ করা যাবে না : মেহেদী রুমী
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় পুলিশের বাধায় অবরোধের সমর্থনে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় এনএস রোডে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সম্পাদক জেলা ২০ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহামেদ রুমী’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের কাছে যাওয়ার পর পুলিশী বাধায় তা পন্ড হয়ে যায়। এসময় মিছিলকারীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। স করে জনগনের ভোটে নির্বাচিত সরকার গঠন না হওয়া অবরোধ কর্মসূচি চলবে। বিজয় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যেতে হবে। তিনি বলেন, অবরোধকারীরা ন্যায় ও সত্যের পক্ষে। তারা জুলুমবাজ্ রাষ্ট্রশক্তির অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনতে অবরোধ চলবে।
আরাফাত রহমান কোকোর মৃত্যুতে জেলা বিএনপির শোক
স্টাফ রিপোর্টার :মহান স¦াধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সাবেক সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম। এক বিবৃতিতে তিনি বলেন, আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে কুষ্টিয়া জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। মহান আল্লাহ্ তায়ালার নিকট আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তারা বলেন, এই শোক যেন তাঁর পরিবার সইতে পারে, মহান আল্লাহর নিকট সে প্রার্থনাই করি।
বুধবার, জানুয়ারি ০৭, ২০১৫
কুষ্টিয়ায় অবরোধ সমর্থনে বিএনপির মিছিলে পুলিশি বাধা
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় অবরোধ সমর্থনে বিএনপির মিছিলে পুলিশি বাধা দিয়েছে। অবরোধের সমর্থনে এবং নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপি সভাপতি সাবেক সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ
সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ সমাসড়ক হয়ে কুষ্টিয়া ডিসি কোর্টর সামনে থেকে মজমপুর গেটে আসার সময় ঝাউতলা নামক স্থানে পুলিশ বাধা দিয়ে আটকে রাখে। পরে নেতাকর্মীরা মজমপুরে অবস্থান নিলে পুলিশ তাদের অবরুদ্ধ করে রাখে। জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, শান্তিপুর্ন অবরোধ কর্মসুচীতে পুলিশ অন্যায়ভাবে বাধা দিয়েছে। এটি অগনতান্ত্রিক এবং একনায়কতন্ত্র সরকারের মদদে হচ্ছে। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, নিরাপত্তার খাতিরে তাদের বেশী দুর যেতে দেয়া হয়নি।
কুষ্টিয়ায় বিএনপির ১’শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা : আটক-৭
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০/৭০ বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে সোমবার রাতে কুষ্টিয়া সদর ফাড়ির এএসআই রমজান বাদি হয়ে মামলাটি দায়ের করেন বলে কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান। এ মামলায় জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড.শামিম উল হাসান অপুকে ১নং আসামী করে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
