মঙ্গলবার, মার্চ ১০, ২০১৫

বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে খোকসায় বিএনপি শ্রমিকদল যুবদল ও ছাত্রদলের আনন্দ মিছিল


স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইংল্যান্ড ক্রিকেট দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় খোকসা শিমুলিয়া ইউনিয়ন বিএনপি, শ্রমিকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাঘের থাবায় ইংলিশ সিংহ ধরাশায়ী যখন তখন আনন্দে সারাদেশ। বিকালে পৃথক পৃথক ভাবে আনন্দ মিছিল বের করে বিএনপি ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বিকেলে শিমুলিয়া ইউনিয়নের উদ্যোগে একটি বিশাল আনন্দ মিছিল বিলজানি বাজার থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি করিম সেখ, মামুন মেম্বর, থানা ছাত্রদলের সভাপতি আলিম রেজা, আমির, যুবনেতা মুক্তার, লাল্টু, বাবু, টিপু, রাশেদ, ছাত্রনেতা বদরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর পরপরই খোকসা খেয়া ঘাট থেকে থানা ও পৌর শ্রমিকদল, ছাত্রদল ও যুবদলের উদ্যোগে একটি র‌্যালী উপজেলা সদরের প্রধান

বাংলাদেশ দলকে মেহেদী রুমীর অভিনন্দন


 বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার অসামান্য গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এক অভিনন্দন বার্তায় তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের বিজয় অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান।
সেই সাথে বাংলাদেশ ক্রিকেট দল সামনের ম্যাচগুলোতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। অদম্য মনোবল নিয়ে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে বলে আশা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

কুষ্টিয়ায় বিএনপির বিজয় মিছিলেও পুলিশের বাধা : মেহেদী রুমীর নিন্দা


আব্দুম মুনিব : বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপির আনন্দ মিছিলে পুলিশের বাধা প্রদান করেছে। আর এতে মিছিলটি পন্ড হয়ে যায়। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের বড় বাজার থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে এ মিছিল বের করতে গেলে পুলিশ এ বাধা প্রদান করে।।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক এমএ শমীম আরজু, এসএম ওমর ফারুক এর নেতৃত্বে নেতাকর্মীরা বড় বাজারের রাজারহাট মোড়ে জড়ো হতে থাকে। এ সময় পুলিশ তাদের মিছিল বের না করার অনুরোধ করে এবং সেখান থেকে সরে যেতে বলে। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়।
এ বিষয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু জানান, বিএনপির পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল বের করার প্র¯তুতিকালে কোন

শনিবার, মার্চ ০৭, ২০১৫

দৌলতপুরে ককটেল বিস্ফোরণে শিশু আহত

দৌলতপুর প্রতিনিধি ঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে শুক্রবার বেলা পৌনে ৪ টার দিকে খেলা করার সময় ককটেল বিস্ফোরনে সাব্বির নামে এক শিশু আহত হয়েছে। এ সময় অবিস্ফোরিত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আহত শিশু সাব্বিরকে (৭) উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। একই গ্রামের মদন আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জামালপুর গ্রামের মদনের বাড়ির পেছন পানি শুন্য একটি পুকুরে তার ছেলে সাব্বিরসহ বেশ কয়েকজন শিশু খেলা করতে ছিল।

যশোরে তরিকুল ইসলাম সহ বিএনপি নেতাদের বাড়িতে হামলা


যশোর প্রতিনিধি : গত রাত (বৃহস্পতিবার দিবাগত রাত) একটার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাড়িতে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। যশোর শহরের ঘোপের এ বাসায় সন্ত্রাসীরা পরপর পাঁচটি বোমা মারে। বোমা হামলার ফলে জানালার কাঁচ ভেঙে যায়। এ ঘটনায় সাবেক এই মন্ত্রীর পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে পড়েন। তরিকুল ইসলামের বাড়ির দারোয়ান জানায়, রাত একটার দিকে ছয়-সাতজনের একদল সন্ত্রাসী এসে বাড়ির ভেতর বোমা নিক্ষেপ করে। ছোড়া বোমার তিনটি বাড়ির ভেতরের মূল গেটের সামনে ও দোতলার জানালায় লেগে একই সাথে বিস্ফোরিত হয়। এরপরই ঘরের সামনে আরো দুটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমার বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসীরা হেঁটে চলে যায়।
তরিকুল ইসলামের স্ত্রী অধ্যাপক নার্গিস বেগম ছাড়া বাসায় তেমন কেউ না থাকায় বোমা হামলার ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বোমার বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। গভীর ঘুমের মাঝে বোমা বিস্ফোণের এমন শব্দে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা ছেড়ে নিরাপদ স্থানে পালানোর চেষ্টা করে। বোমা বিস্ফোরণে কাঁচ ভেঙে পর্দা ছিড়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে জালের কাঠি ও স্প্লিন্টার। কোতোয়ালি থানার ওসি শিকদার আককাস আলী জানান, বোমা হামলার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ

অবরোধের সমর্থনে কুমারখালীতে ২০ দলের মিছিল


স্টাফ রিপোর্টার : টানা অবরোধের সমর্থনে ও বিএনপির চেয়ারপার্সসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কুমারখালীতে বিক্ষোভ মিছিল করেছে থানা ও পৌর ২০ দলীয় ঐক্যজোট। শক্রবার সকালে টায় কুমারখালী সৈয়দ মাসউদ রুমী সেতু সংলগ্ন কুষ্টিয়া ঢাকা মহাসড়কে এ মিছিল হয়। মিছিলে কুমারখালী থানা ও পৌর ২০ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলকারীরা নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নিবাচনের দাবী করে বর্তমান সরকারের বিরুদ্ধে এবং হরতাল অবরোধের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।

রবিবার, জানুয়ারি ২৫, ২০১৫

কুষ্টিয়ায় অবরোধ ও হরতালের সমর্থনে জেলা বিএনপি মিছিল : পুলিশের বাধা

মামলা দিয়ে গ্রেপ্তার করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন স্তব্ধ করা যাবে না : মেহেদী রুমী


স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় পুলিশের বাধায় অবরোধের সমর্থনে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় এনএস রোডে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুণর্বাসন বিষয়ক সম্পাদক জেলা ২০ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহামেদ রুমী’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের কাছে যাওয়ার পর পুলিশী বাধায় তা পন্ড হয়ে যায়। এসময় মিছিলকারীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। স করে জনগনের ভোটে নির্বাচিত সরকার গঠন না হওয়া অবরোধ কর্মসূচি চলবে। বিজয় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যেতে হবে। তিনি বলেন, অবরোধকারীরা ন্যায় ও সত্যের পক্ষে। তারা জুলুমবাজ্ রাষ্ট্রশক্তির অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনতে অবরোধ চলবে।