ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের অপহৃত ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের উদ্ধারের দাবিতে গতকাল সংবাদ সম্মেলন করেছে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার না করা হলে আগামী ২৯ জানুয়ারী কুষ্টিয়া-খুলনা মহাসড়কে সকাল-সন্ধ্যা হরতাল পালন করার ঘোষণা দেয়। এদিকে ওই ছাত্রলীগ নেতার অপহরণের সাথে জড়িত সন্দেহে ২জনকে আটক করেছে শেরে বাংলা থানা পুলিশ।
জানা যায়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম গত ৪ দিন ধরে নিখোঁজ থাকলেও গতকাল শনিবার পর্যন্তও তার কোন সন্ধান দিতে পারিনি পুলিশ। এদিকে তার উদ্ধারের দাবিতে গত ২৩ জানুয়ারী থেকে ১টি নির্দিষ্ট সময়ের জন্য মহাসড়ক অবরোধ অব্যাহত রেখেছে