মঙ্গলবার, জানুয়ারি ২৯, ২০১৩

ভেড়ামারার দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মনির উদ্দিন মনির : গতকাল সোমবার বিকেলে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউপি’র দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) নির্বাচনী আসনের জনপ্রিয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী জননেতা হাসানুল হক ইনু’র সহদর ড. ইঞ্জিনিয়ার এনামুল হক ও আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বসবাসরত প্রবাসীদের আর্থিক সহায়তায় ৬টি বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ ও বৃত্তিপ্রদান উপলক্ষ্যে ঐ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার শমিত আশফাকুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালকের অভিভাবক সমাবেশে ভেড়ামারা উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদ আহমেদ প্রধান অতিথি হিসেবে এবংক্যালিফোর্নিয়ায় বসবাসরত ড. ইঞ্জিনিয়ার এনামুল হক, ব্র্যাক শিক্ষা কর্মসূচী (পেইস)’র সিনিয়র ম্যানেজার

কুষ্টিয়া প্রতিতী বিদ্যালয় ২ উইকেটে জয়ী

হাওয়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও অর্থায়নে এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে ইয়াং টাইগার্স অনুর্ধ-১৪ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১২-১৩ শুরু হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চলছে এ প্রতিযোগিতা। গতকাল কুষ্টিয়া প্রতিতী বিদ্যালয় ২ উইকেটে কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। টচে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় প্রতিতী বিদ্যালয়। ৫০ ওভারের খেলায় ৪২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে তারা ১০৮ রান করে। জবাবে কলকাকলী

জাতীয়তাবাদী মহিলা দলের শোকবার্তা

হাওয়া ডেস্ক : ঢাকা মহানগর মোহাম্মদপুর থানা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহবায়ক মাহমুদা আক্তার ইন্তেকাল করায় তাঁর মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা এবং ঢাকা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুলতানা আহম্মেদ । গতকাল এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে মাহমুদা আক্তার সংগ্রামী ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে মোহাম্মদপুর থানা জাতীয়তাবাদী মহিলা দলের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয় বলেও নেতৃবৃন্দ উল্লেখ করেন। নেতৃবৃন্দ মরহুমা মাহমুদা আক্তার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

রবিবার, জানুয়ারি ২৭, ২০১৩

দৌলতপুর বিএনপির সমাবেশে রেজা আহমেদ বাচ্চু

অবিলম্বে আটক জেলা বিএনপির নেতাদের মুক্তি দিন নয়তো কঠোর কর্মসূচী

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারন সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীনসহ অন্যান্য নেতাদের মুক্তির দাবীতে দৌলতপুর উপজেলা বিএনপি সমাবেশ করেছে। গতকাল শনিবার বেলা ১১ টায় তারাগুনিয়া থানার মোড়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু বলেন, সরকার দেশ চালাতে স¤পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের লোকজনের দুর্ণীতি আর লুটপাটের কারনে দেশ দেওলিয়া হয়ে গেছে। সরকারের পায়ের নিচে মাটি নেই। শাসকদল বুঝতে পেরেছে সুষ্ঠ নির্বাচন হলে তাদের ভরাডুবি নিশ্চিত। সে কারনে সরকার তত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে নিজেদের অনুগত

দৌলতপুরে স্কুল ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে হাসি (১১) নামে ৩য় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল ৪টার সময় উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়ার একটি ইটভাটার পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। দৌলতপুর থানার ওসি জাহির হোসেন জানান, হাসির মা ওই ইটভাটায় কাজ করতেন। সে প্রতিদিন

আজ কুষ্টিয়া জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণ বাসন বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ১৩ নেতা কর্মীর নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যেগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ দুপুর ৩ জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান, বিশেষ অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। উক্ত সমাবেশে জেলা বিএনপির পক্ষ থেকে সকল কে উপস্থিত হবার আহবান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

কুষ্টিয়ায় গোলাম রহমান স্বৃতি ব্যাডমিন্টন টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ায় গোলাম রহমান স্বৃতি ব্যাডমিন্টন টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় থানাপাড়া ৬ রাস্তার মোড়ের ৬ নং স্কুলের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় হোসেন নাহিদ একাদশ বিএসবি একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। চ্যাম্পিয়ান জুটিকে পুরস্কার তুলে দেন সাবেক সাংসদ সদস্য ও পৌর চেয়ারম্যান বদরুদ্দজা গামা, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওবায়দুর রশিদ আবুল, বিষেশ অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান, মহফুজুর রহমান, নবী আলী নেওয়াজ প্রমুখ। উৎসব মুখর পরিবেশের এ খেলায় উপস্থিত বিপুল সংখ্যাক দর্শক। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন চাদ, সুজন, সাজু, মুরাদ প্রমুখ।