বুধবার, ফেব্রুয়ারি ০৬, ২০১৩

মানবিক সাহায্যের আবেদন

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ মহাসিন আলীর দু’টি কিডনি নষ্ট হয়ে গেছে। গোপালপুর গ্রামের মৃত নাহারুল ইসলামের ছেলে মহাসিন আলী বর্তমানে ঢাকার শ্যামলীর আল মারাকাজুল ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন ৫লক্ষ টাকা। দরিদ্র ও অসহায় মহাসিন আলীর পক্ষে বা তার পরিবারের পক্ষে এপরিমান অর্থের যোগান দেয়া সম্ভব নয়। তাই সে দেশের সহৃদয়বান ও বিত্তবান মহানুভব ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে। আপনাদের আর্থিক সাহায্য বা সহযোগিতায় মহাসিন আলী সুন্দর এ পৃথিবীতে আরও কিছুদিন বেঁচে থাকবে। সাহায্য পাঠাবার ঠিকানাঃ সঞ্চয়ী হিসাব নং ১০৪৫০, অগ্রনী ব্যাংক, মথুরাপুর শাখা, দৌলতপুর, কুষ্টিয়া। অথবা মোবাইল ফোনঃ ০১৭২১ ৫৬১১৬২।

দৌলতপুরে মোটরসাইকেল ছিনতাইকে কেন্দ্র করে লালচাঁদ বাহিনীর ক্যাডারদের হামলা

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল ছিনতাইকে কেন্দ্র করে প্রতিপক্ষ লালচাঁদ বাহিনীর ক্যাডার ও সন্ত্রাসীরা ছিনতাইকারী জমিরের উপর হামলা চালিয়েছে। সোমবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউপি’র খাদেম দারোগার মোড়ে সন্ত্রাসী হামলার এঘটনা ঘটেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চিলমারী এলাকার বিপ্লব হোসেনের একটি মোটরসাইকেল হোসেনাবাদ এলাকা থেকে ছিনতাই হয়। এঘটনায় পুলিশ

দৌলতপুরে মোটরসাইকেল ছিনতাইকে কেন্দ্র করে লালচাঁদ বাহিনীর ক্যাডারদের হামলা

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল ছিনতাইকে কেন্দ্র করে প্রতিপক্ষ লালচাঁদ বাহিনীর ক্যাডার ও সন্ত্রাসীরা ছিনতাইকারী জমিরের উপর হামলা চালিয়েছে। সোমবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউপি’র খাদেম দারোগার মোড়ে সন্ত্রাসী হামলার এঘটনা ঘটেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চিলমারী এলাকার বিপ্লব হোসেনের একটি মোটরসাইকেল হোসেনাবাদ এলাকা থেকে ছিনতাই হয়। এঘটনায় পুলিশ

সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ মুক্তিপ্রাপ্ত ১৩ নেতার গণসংবর্ধনা দেওয়ার লক্ষ্যে

খোকসা উপজেলা ও পৌর বিএনপির পৃথক গণসংযোগ

মনিরুল ইসলাম মনি, খোকসা : আগামী শনিবার খোকসা বাসষ্ট্যান্ডে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ মুক্তিপ্রাপ্ত ১৩ বিএনপি নেতার গণসংবর্ধনা দেওয়ার লক্ষে খোকসা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে পৃথক পৃথকভাবে গণসংযোগ করা হয়েছে। মঙ্গলবার

স্বেচ্ছাসেবক দল নেতা ডা. শরীফুল ইসলামের মাতার মৃত্যুতে শোক

কুষ্টিয়া জেলা কমিটির সদস্য ও কুমারখালী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. শরীফুল ইসলামের মাতা হাজেরা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডঃ শামিম উল হাসান অপু ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আমীর বাদশা দলের পক্ষে এক যুগ্ম শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। উলে¬খ্য, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. শরীফুল ইসলামের মাতা হাজেরা খাতুন (৭৫) গতকাল মঙ্গলবার সকাল দশটার সময় বার্ধ্যকজনিত কারনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল¬াহি...............রাজেউন)। প্রেস বিজ্ঞপ্তি।

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ

গতকাল উত্তরায় একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক ছাত্রনেতা, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলালসহ ১০/১২ জন বিএনপি নেতা-কর্মীর নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়েরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক প্রতিবাদ বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

বিএনপি চেয়ারপার্সনের শোকবার্তা

বাসদ এর সাবেক কেন্দ্রীয় নেতা, বাম রাজনীতির অন্যতম পুরোধা, বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সরকার গতকাল সকালে ঢাকার শাহজাদপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া।  বিএনপি চেয়ারপার্সন আজ এক শোকবার্তায় বলেন, “ মরহুম আবদুল্লাহ সরকার একজন খাঁটি দেশ প্রেমিক। জীবনের মায়া তুচ্ছ করে দেশের মুক্তির জন্য ৭১’র রণাঙ্গনে হানাদার