বুধবার, ফেব্রুয়ারি ০৬, ২০১৩

কুমারখালী রিপোটার্স ইউনিটির সাংবাদিকদের সাথে আব্দুর রউফ’র মত বিনিময়

শরীফুল ইসলাম কুমারখালী : গতকাল কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ’র মত বিনিময় করেন। সকাল ১১ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ’র অফিস কক্ষে মত বিনিময় কালে উপস্থিত ছিলেন প্রবীণ কুমারখালী সাংবাদিক মহলের গুরুখ্যাত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা বকুল চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রেস এন্ড হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন জেলা সমন্বয়ক কলামিষ্ট কে এম সিদ্দিকুর রহমান, গ্রামীণ সাংবাদিক কুমারখালী-খোকসার সভাপতি আকমল হোসেন কোকো, কুমারখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস এম রাজ্জাক, সহ-সভাপতি শরীফুল ইসলাম, সাধারন সম্পাদক আবু দাউদ রিপন, সাংগঠনিক সম্পাদক এম এ

কুমারখালীতে অগ্নিকান্ডে নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নের সন্তোষপুর পল্লীতে সোমবার দিবাগত রাতে অগ্নিকান্ডে নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছেন একটি পরিবার। রান্নার চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রে আগুনের লেলীহান শিখা ছড়িয়ে পড়লে নিয়ামতের দুইটা টিন দ্বারা আবদ্ধ চৌচালা বসতঘর ভষ্মিভূত হয়। ঘরের আসবাবপত্র সহ আনুষাঙ্গিক সাংসারিক ব্যবহার্য্য কোন কোন কিছুই বের করতে না পারায় ভষ্মিভূত হয়। দমকল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অনুমান নগদ সহ ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে শেষ।

ইবিতে সর্বাত্মক হরতাল পালিত

রাশেদুন নবী রাশেদ,ইবি প্রতিনিধি : অবৈধ ট্রাইবুনাল বাতিলের দাবিতে ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদেও মুক্তি দাবীতে ডাকা হরতালের অংশ হিসেবে গতকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। কুষ্টিয়া-খুলনা মহাসড়কে ইবি শিবিরের নেতা কর্মীরা লাঠিসোটা নিয়ে টায়ার জ্বালিয়ে দফায় দফায় লাঠি মিছিল ও সমাবেশে করেছে। সমাবেশে বক্তারা জামায়াত-শিবিরের নেতৃবৃন্দের দ্রুত মুক্তি দাবী করে। গতকাল সকাল সাতটায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি তারেক মনোয়ার ও সাধারন সম্পাদক আসাদুল্লাহর নেতৃত্ত্বে সহ¯্রাধিক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে দেশব্যাপী ডাকা জামাত-শিবিরেরে অবৈধ ট্রাইবুনাল বাতিলের দাবিতে ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মুক্তি দাবীতে

হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাওয়া ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল এর ব্যক্তিগত উদ্যোগে কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের সকল ক্লাসের শিক্ষার্থীরা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘণ পরিবেশের মধ্যদিয়ে আবৃতি প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আলিমুজ্জমান টুটুল। পুরস্কার বিতরণীকালে প্রকৌশলী টুটুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সংস্কৃতি ও সাহিত্যের রাজধানী হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়ার এই হরিপুর ইউনিয়নে শায়িত আছেন কবি আজিজুর রহমান। তোমাদেরকেও একদিন কবি আজিজুর রহমানের মতো খ্যাতনামা

ভিক্ষুকের বসত বাড়িতে আগুন

উজ্জল মাহমুদ : উজান গ্রামে আগুনের লেলীহান শিখায় মূহতের মধ্যে আব্দুস সামাদ খান নামের এক ভিক্ষুকের বসত বাড়ি পুড়ে যায় ও প্রায় লক্ষাধীক টাকার মালামাল পুরে ছায়। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ৯ টার সময় কুষ্টিয়া জেলার ইবি থানার উজানগ্রাম পারিবারিক সাস্থ্য কেন্দ্রের পাশে। জানাযায়, গতকাল সকালে আব্দুস সামাদ খান নামের এই ভিক্ষুক সকালে পান্তা ভাত খেয়ে ভিক্ষার উদ্যেশ্যে বাড়ি থেকে বেড় হয়। বাড়িতে থাকা তার মেয়ে বিলকিস বানু গরম খাবারে জন্য রন্না ঘরের চুলায় অগুন দিয়ে প্রকৃতির টানে বারির বাহিওে যায়। এই সুযোগে আব্দুস সামাদ খানের এক শিশু নাতী ছেলে অগুন নিয়ে খেলতে গিয়ে ঘরের চালে অগুন লেগে যায়। মহুর্তের মধ্যে তার বসত বাড়ির তিনটা ঘর আগুনে পুড়ে যায়। অগুনে লেলিহান শিখা দেখতে পেয়ে আশেপাশের লোকজন দ্রুত অগুন অগুন নিয়ন্ত্রনে আনে।

ধানমন্ডি লেকে আবর্জনা পরিস্কার অভিযান তিন দিনব্যাপী কর্মসূচির শুরু আজ

হাওয়া ডেস্ক : ধানমন্ডি লেক পার্ক এ প্রতিদিন প্রচুর মানুষের সমাগম ঘটে। যারা বিভিন্ন ধরনের খাবার ও বস্তুসামগ্রী ব্যবহার করে প্লাস্টিক, পলিথিন ও দূষণকারী বস্তুসামগ্রী ফেলে। যা লেকের পানিতে পড়ে দূষন করছে এবং এভাবে চলতে থাকলে পানির নিচে জমে নাব্যতা নষ্ট করবে। এভাবে সারাদেশে জলাশয়ে ময়লা আবর্জনা ফেলার কারণে পানি সমস্যসহ নানা ধরনের সঙ্কট তৈরি হচ্ছে।  সাম্প্রতিক সময়ে ধানমিন্ড লেকে ময়লা ফেলার জন্য পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন স্থাপন করা স্বত্ত্বেও অনভ্যস্ততার কারণে এখনও সেগুলির সদ্ব্যবহার হচ্ছে না। জনসাধারণের মাঝে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে ডাব্লিউবিবি ট্রাস্ট এর আয়োজনে তিনদিনব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এর আজ ছিল প্রথম দিন।

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : ‘ক্রীড়া দেয় সুস্থ মন সবল দেহ’ এই স্লে¬াগানকে সামনে রেখে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে মঙ্গল ও বুধবার দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৩ ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মীর মোশাররফ হেসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় প্রফেসর ড. মুহাঃ জমির উদ্দীন। এসময়