সোমবার, সেপ্টেম্বর ০৯, ২০১৩

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিল উদ্ধার

৩২ বিজিবি’র টহল দল গত ০৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় ০৫ (পাঁচ) বোতল বিদেশী মদ এবং মেহেরপুর জেলার সদর ও গাংনী উপজেলায় যথাক্রমে ১৬ (ষোল) বোতল বিদেশী মদ এবং ০২ (বোতল) ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩৮,৫০০/- (আটত্রিশ হাজার পাঁচশত) টাকা।  গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধর্মদাহ বিওপির হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর এর নেতৃত্বে একটি টহল দল গত ০৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখ ২০৩০ ঘটিকায় কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলায় শ্মশানঘাট মাঠের মধ্যে অভিযান চালিয়ে

কুমারখালী পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৬ষ্ঠ কারামুক্ত দিবস পালন

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী পৌর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৬ষ্ঠ কারামুক্ত দিবস পালন করা হয়। গতকাল বিকাল ৫ টায় হাসপাতাল রোডস্থ পৌর বিএনপির কার্যালয়ে ৬ষ্ঠ কারামুক্ত দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি কে এম আলম টমে।

কুমারখালীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন

কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০১৩ ইং পালন করা হয়। উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস কুমারখালীর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ টায় পৌরসভাস্থ জে এন প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা

শিবির সভাপতির মুক্তির দাবিতে কুষ্টিয়া শহর শিবিরের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সকালে শহরের বারখাদা ত্রিমোহনী মোড়ে ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । কুষ্টিয়া শহর শিবিরের

কুমারখালী পৌর কৃষকদলের আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষে কুমারখালী পৌর শাখার ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৮ আগষ্ট কুষ্টিয়া জেলা কৃষককদলের আহবায়ক এসএম গোলাম কবির এ কমিটির অনুমোদন দেন।আকরাম

সুপ্র’র উদ্যোগে সাক্ষরতা দিবসে শিক্ষামেলা

এ.কে.এস শুভ ॥ গতকাল রবিবার সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র কুষ্টিয়া জেলা ক্যাম্পেইন কমিটির উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে শিক্ষামেলার আয়োজন করা হয়। শিক্ষামেলার এবারের প্রতিপাদ্য বিষয় ”শিক্ষার আলোই সুশাসন, নিশ্চিত হবে উন্নয়ন”। শিক্ষামেলা উপলক্ষ্যে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র কুষ্টিয়া জেলা ক্যাম্পেইন কমিটি ৩নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে আবৃতি, রচনা প্রতিযোগিতা, ছড়া গান, সাধারণ জ্ঞান, উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতার আয়োজন করে। আয়োজন পরবর্তীতে ৩নং পৌর সরকারি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্ত থেকে সাইদুর রহমান নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। সে রোববার ভোরে ভারতে গরু আনতে যায়। সে সময় সীমান্তের জিরো লাইন থেকে দুই কিলোমিটার ভারতে অভ্যান্তরে হাঁসপাতালপাড়া নামক স্থান থেকে বিএসএফএর বিশেষ টহলদল তাকে ধরে নিয়ে যায়। সাইদুর রহমান মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে। বিজিবি’র ৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্নেল আসাদুজ্জামান জানান, ভোর সাড়ে ৫টার দিকে ১০/১৫ জন বাংলাদেশী কুসুমপুর সীমান্তের ৬১