কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার শামসুজ্জাহিদের দাদী মাজেদা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না....রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। গতকাল বিকাল ৫ টায় কুমারখালীর চাঁদপুর ইউনিয়নে কুশলিবাসায় তার নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারনে তিনি মৃত্যুবরন করেন।এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্ববাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুমারখালী থানা বিএনপির সভাপতি এ্যাড. গোলাম মহম্মাদ, সাধারণ সম্পাদক এ্যাড.কুতুবুল আলম নতুন, পৌর বিএনপির সভাপতি কেএমআলম টমে, সাধারন সম্পাদক আব্দুর রশিদ লিটন, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহীন মিয়া সেলিম, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন এক শোক বার্তায় তারা মরহুমার রুহের আতœার মাগফীরাত কামনা করেন এবং শোল সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০১৩
খোকসায় নবদম্পত্তির উপর এসিড হামলার ঘটনায় নায়ক হাফিজসহ তিন দৃর্বৃত্ত আটক
মনিরুল ইসলাম মনি, খোকসা : কুষ্টিয়ার খোকসার নবদম্পতির উপর এসিড ছোঁড়ার ঘটনার তিন দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে খোকসা থানা পুলিশের টিম মামলার অভিযুক্ত তিন আসামীকে আটক করে। মামলার ১ নং আসামী হাফিজ (২২), ২নং আসামী রাজীব (২৩) কে রাজবাড়ির পাংশার মাছপাড়া গ্রাম থেকে এবং ৩ নং আসামী জুয়েল (২৪) কে পাবনার পদ্মার চর এলাকা থেকে গ্রেফতার করে।৪২তম স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা ২০১৩
সাঁতারে সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য
হাওয়া ডেস্ক : ৪২তম স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা ২০১৩ তে অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগীতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার জয়-জয়কার।জানা যায়, এ মাদ্রাসার ৪ জন কৃতি সাঁতারু মিরপুর উপজেলা, কুষ্টিয়া জেলা, উপ-অঞ্চল এবং অঞ্চল ভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে ব্যক্তিগত ইভেন্টে জয়লাভ করে। এরপর তারা গোলাপ অঞ্চলের পক্ষে জাতীয় সাঁতার প্রতিযোগীতায় অংশগ্রহণ করে গোলাপ অঞ্চলকে বিজয়ী করে। সর্বোচ্চ ৬২ পয়েন্ট পেয়ে গোলাপঅঞ্চল চ্যাম্পিয়ান হয়।
পুলিশের পিকআপে আগুন : বিজিবি মোতায়েন
মেহেরপুরে পুলিশের সাথে সংর্ঘষে জামায়াত কর্মীর মৃত্যু : ওসিসহ আহত ২০
মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরিনগরে পুলিশের সাথে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে দেলোয়ার (৪০) নামের এক জামায়াত কর্মী মারা গেছে। নিহত জামায়াত কর্মী দেলোয়ার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের দোহাব আলীর ছেলে।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় বলে জানা গেছে। এদিকে দেলোয়ারের মৃত্যুর খবর পৌছালে মুজিবনগরে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মেহেরপুর জেলায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজিবি মুজিবনগরের বিভিন্ন সড়কে টহল দিচ্ছে।অপরদিকে নিহত দেলোয়ারে লাশ মেহেরপুরের দারিয়াপুরের নিজ বাড়িতে এসে পৌছিয়েছে বলে জানা গেছে। বিকেলে জানাজা শেষে তাকে দারিয়াপুর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানায়।এদিকে মেহেরপুরের মুজিবনগর
কম্পন জেলা প্রতিবন্ধী ফেডারেশনের ৫ম দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পূর্ণ
সংবাদ বিজ্ঞপ্তি : গতকাল সকাল ১০টায় কম্পন জেলা প্রতিবন্ধী ফেডারেশনের ৫ম দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতির প্রার্থী ছিলেন ৩ জন তার মধ্যে ১৬ ভোট পেয়ে গরুর গাড়ী প্রতীককে বিজয়ী হয়েছেন বিজয়ী হয়েছেন আজগর আলী ১০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন চাকা প্রতীক আব্দুর রাজ্জাক এবং অপরজন ছাতা প্রতীককে ৮ ভোট পেয়েছেন জাকির হোসেন। সাধারণ সম্পাদকের প্রার্থী হিসেবে ২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাইকেল প্রতীককে রুপচাঁদ আলী এবং নিকটতম প্রতিদ্বন্ধী মাহফুজা আক্তার শাপলা। অর্থ সম্পাদকের প্রার্থী ছিলেন ২জন তার মধ্যে (প্রতীক মোরগ) ময়েজ উদ্দীন ভোট পেয়েছেন ১৮ তার নিকটতম প্রতিদ্বন্ধী (কাঁঠাল প্রতীক) ছানোয়ার হোসেন ভোট পেয়েছেন ১৫, শিক্ষা ও তথ্য সম্পাদক মোছাঃ সনিয়া খাতুন (প্রতীক ফুটবল) ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আঃ হান্নান (মই) ভোট ১৪, বিনা প্রতিদ্বন্দিতা হিসেবে বিজয়ী হয়েছেন মিনারুল ইসলাম সহ সভাপতি, আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, নবিরন নেছা শিল্পী মহিলা শিশু ও সাংস্কৃতিক সম্পদিকা, রাজিয়া সুলতানা প্রচার সম্পাদিকা, ক্রীড়া সম্পাদিকা মোছাঃ রুমানা খাতুন। অবাদ সুষ্ঠ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাচন প্রধান কমিশনার এস এম কাদরী শাকিল, সহকারী কমিশনার আনোয়ার হোসেন বুলবুল, মনোয়ারা সুলতানা।
দৌলতপুরে বিজিবির অভিজানে ৫৫২ বোতল ফেন্সিডিল আটক
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুরে সিমান্তে বিজিবি সদস্যরা অভিজান চালিয়ে ৫৫২ বোতল ফেন্সিডিল আটক করেছে।যানাযায়,গত বুধবার সন্ধ্যা ৬টার সময় কুষ্টিয়া দৌলতপুরের সিমান্তেরআলীনগর বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার এ কে এম বাসারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা রায়টা ঘাট এলাকার পদ্মা নদীতে থেকে ভাসমান অবস্থায় সিল্কি বস্তা পলিথিন দিয়ে মোড়ানো ৫৫২ বোতল ফেন্সিডিল আটক করেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ীরা ৫৫২ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়।
দৌলতপুরে ফেনসিডিলসহ ২মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ফেনসিডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ডাংমড়কা সেন্টারমোড় এলাকা থেকে শুকচাঁদ হালসানা (২৫) ও ইসমাইল হোসেন (৩২) নামে ওই দুই জন মাদক ব্যবসায়ীকে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। দৌলতপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, মোটরসাইকেল যোগে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ গতকাল বিকেল পৌনে ৪টার সময় ডাংমড়কা সেন্টারমোড় বিজিবি চেক পোষ্টের নিকট অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এবং উদ্ধার করে ফেনসিডিল। মাদক ব্যবসায়ীদের বাড়ি উপজেলার প্রাগপুর ইউপি’র মহিষকুন্ডি বাজারপাড়া এলাকায় এবং তারা আওলাদ হালসানা ও মৃত সামছদ্দিন মন্ডলের ছেলে। এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে। মাদক ব্যবসায়ী শুকচাঁদ হালসানা মহিষকুন্ডি এলাকার মাদক ব্যবসায়ীদের প্রধান পৃষ্ঠপোষক ও থানার চিহ্নিত দালাল জাহাঙ্গীর আলমের ভাই এবং সে তারই ছত্রছাঁয়ায় মাদক ব্যবসা করে থাকে বলে এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)

