বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৩

কুষ্টিয়ায় ঘনঘন লোডশেডিং জনজীবন অতিষ্ঠ

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় ঘনঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাত-দিন ২৪ ঘন্টার মধ্যে শহরের লোকজন পাচ্ছে ৮/৯ ঘন্টা এবং পল্লী বিদ্যুতের আওতায় গ্রাম গঞ্জের মানুষ পাচ্ছে ৫ ঘন্টা বিদ্যুৎ। বিদ্যুতের সমস্যায় মানুষ কাহিল হয়ে পড়েছে। ভাপসা গরম আর ঘনঘন লোডশেডিং এর কারণে হাঁপিয়ে উঠছে মানুষ। জানা যায়, জাতীয় গ্রীড থেকে কুষ্টিয়ার মোট বিদ্যুৎ চাহিদার তুলনায় কম সরবরাহ করা হচ্ছে। শহরে প্রতিদিনই গড়ে ৫/৬ ঘন্টা লোড শেডিং হচ্ছে । আর পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রাম এলাকায় গড়ে ৭/৮ ঘন্টা থাকে বিদ্যুৎবিহীন। বিদ্যুতের এই লুকোচুরি খেলায় নাভিশ্বাস উঠেছে জনগণের। বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়ার ৩টি সাব স্টেশনের জন্য মোট ২২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে বর্তমানে ৮/৯ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। যা চাহিদার তুলনায় একেবারেই কম। ফলে বিদ্যুতের চাহিদার তুলনায় বিদ্যুৎ পাচ্ছেনা কুষ্টিয়াবাসী। বিদ্যুতের ভেলকীবাজিতে কুষ্টিয়াবাসী নাকাল। চাহিদার তুলনায় ঘাটতির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে এ ঘাটতি পূরণে চেষ্টা করা হচ্ছে। ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় প্রতিদিন ঘনঘন লোডশেডিং হচ্ছে। পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলায় ৬৬৭ টি গ্রামে নির্মিত লাইনের পরিমাণ ৩৪০৬.৫১ কিঃ মিঃ। মোট সংযোগ সুবিধা পাচ্ছে ১,৩৮,৭৯৪টি। এর মধ্যে আবাসিক রয়েছে ৯৬০১০টি, বাণিজ্যিক রয়েছে ৬৬০১ টি। এছাড়াও গভীর নলকুপ রয়েছে ২০৩টি, অগভীর রয়েছে ২০২৩ টি, এলএলপি রয়েছে ১০৬টি, দাতব্য প্রতিষ্ঠান রযেছে ১২৫০টি, রাস্তার বাতি ২৫১ টি, শিল্প রয়েছে ১৪৯৯ টি। এছাড়াও পিডিবি গ্রাহকও কম নয়। সবমিলে এ জেলায় প্রতিদিন বিদ্যুতের চাহিদার তুলনায় বিদ্যুৎ পাচ্ছে একেবারেই কম। যার কারণে বিদ্যুৎ গ্রাহক ও শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় জেলার শিল্প প্রতিষ্ঠান, কলকারখানার উৎপাদন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

ভেড়ামারায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ছাত্রনেতা জুয়েল ও শরিফ’র বিরুদ্ধে চার্জশীট প্রেরন করার প্রতিবাদে

মনির উদ্দিন মনির : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল ও ঢাকা মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরিফ উদ্দিন জুয়েল সহ সকল ছাত্র নেতৃবৃন্দের বিরুদ্ধে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি’র বাড়িতে বোমা হামলার মামলায় জড়িত করে আদালতে চার্জশীট প্রেরন করার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ এর অংশ হিসাবে গতকাল মঙ্গলবার বিকেলে ভেড়ামারা উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্দ্যোগে শহরের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের আহবায়ক জাহেদুর রহমান রঞ্জু। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিম বাবু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, সাবেক ছাত্র নেতা শামিম রেজা, ফয়জুল হক চন্দন, সজল, রুহুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমেদ বাবু। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদেলর যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, রফিকুল ইসলাম রাজিব, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল, সবুজ, সুলতান, স্বপন রেজা, শোভন, ছাত্রনেতা শহিদুল, মাসুদ, কল্লোল, সজিব, কাওছার, মোমিন, তিতুমীর, আশরাফ, আজিম, হিমেল, রানা, শরিফ, খোকন, সিজার, নাহিদ, সাইফুল ইসলাম সবুজ, আলিম, সুজন, সোহল, মাসুম, ভিপি রাব্বী, ফয়সাল, রাসেল, শাওন ও ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক হাসান ইমাম লিটন প্রমূখ।

বিএনপি নেতা মামুনের ছেলের শয্যাপাশে গোলাম মহম্মদ

স্টাফ রিপোর্টার : কুমারখালী থানা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুনের অসুস্থ ছেলে আবিরকে দেখতে তার বাড়িতে যান জেলা বিএনপির সহ-সভাপতি কুমারখালী থানা বিএনপির সভাপতি সাবেক পিপি এ্যাড.গোলাম মহম্মদ।গতকাল সকাল ১০ টায় কুমারখালির দূর্গাপুরে মামুনুর রশিদ মামুনের বাসায় তাকে দেখতে যান।এসময় তিনি তার শয্যাপাশে কিছু সময় কাটান শারিরীক খোজ খবর নেন।এসময় আরো উপস্থিত ছিলেন থানা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ তরিকুল ইসলাম, বকুল মাষ্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ লিটন, থানা বিএনপির প্রচার সম্পাদক রঞ্জুরুল ইসলাম, নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পলাশ, নন্দলালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক উল¬াস প্রমুখ।

ফকির লালন শাহ’র ১২৩ তম মৃত্যু বার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, বাউল সম্রাট ফকির লালন শাহ’র সার্বজনিন বাউলতত্বের গান স্রষ্টা ও সৃষ্টির মধ্যে এক মহামিলন ঘটিয়েছে। তাঁর মানব দর্শন আজ আর কুষ্টিয়ার কুমারখালির ছেঁউড়িয়ার আখড়াবাড়ীর মধ্যে আবদ্ধ নেই। সহজিয়া ফকিরী মতবাদের জাতহীন মানব দর্শন ও সঙ্গীত বিশ্বাঙ্গনে সার্বজনিন বিদিত। বাউল সম্রাট ফকির লালন শাহ সকল ধর্মের সীমাবদ্ধতা ছাড়িয়ে সদা সত্য পথে চলতে মানুষকে অহিংস মানতার পথে ডাক দিয়ে ছিলেন। তিনি অহিংস মানবতার ব্রত নিয়ে দেহতত্ব ও ভাবতত্ব অসংখ্য গান সৃষ্টি করে গেছেন। তাঁর এই অমর সৃষ্টি সঙ্গীত কোন ধর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সকল ধর্মের উর্ধে থেকে মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ মানব মুক্তির জন্য ফকিরীবাদের মাধ্যমে ডাক দিয়েছিলেন। আগামীতে এই মহান মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন শাহ’র ১২৩ তম মৃত্যুবার্ষিকী বা তিরোধান দিবস পালনে প্রতিবারের ন্যায় এবারো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। গত ২ বছর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাউল সম্রাটের স্মরণোৎসব ও মৃত্যুবার্ষিকী বা তিরোধান দিবসের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও এবারের অনুষ্ঠান জেলা প্রশাসন ও লালন একাডেমির নির্বাচিত কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক্ষেত্রে যথাযোগ্য মর্যাদার সাথে অনুষ্ঠানটিকে সফল, সুন্দর ও স্বার্থক করতে কুমারখলির ছেঁউড়িয়াসহ কুষ্টিয়াবাসীর সার্বিক

পোড়াদহে বিষপানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের সরুপদাহ গ্রামে আরিফা (১৬) নামের দশম শ্রেণী এক স্কুল ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের শহিদ মন্ডলের মেয়ে। জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গতকাল মঙ্গলবার সকালে নিজ বাড়ীতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে আরিফা। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পরে তাল লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে পাসপোর্ট দালালের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আইনুল ইসলাম (৫৩) নামের এক দালালের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। দালাল আইনুল ইসলাম পেয়ারতলা এলাকার মৃত মনছুর আলীর ছেলে। গতকাল মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহমেদ এর নেতৃত্বে কুষ্টিয়া মডেল থানার এস আই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে। এর আগে দুপুরে পাসপোর্ট অফিস থেকে আইনুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ডবিধি

বড় বাজারে কাজী মসলা মিলে অভিযান

ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ॥ প্রতিষ্ঠান সিলগালা ॥ বিপুল পরিমান ভেজাল মসলা বিনষ্ট
আব্দুম মুনিব : কুষ্টিয়া শহরের বড় বাজারে মেছুয়া বাজার লেনে কাজী মসলা মিলে অভিযান চালিয়ে ভেজাল মসলা উৎপাদন ও বাজাজাত করনে অভিযোগে ভ্রাম্যমান আদালতে প্রতিষ্ঠানের মালিক কাজী মোঃ সেলিমকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড সেইসাথে উক্ত প্রতিষ্ঠান সিলগালা এবং বিপুল পরিমান মসলা বিনষ্ট করা হয়। গতকাল দুপুরে এই আদালত পরিচালনা করেন আরডিসি সিরাজাম মুনিরা। এর আগে বেলা ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে টায়গার ওয়ানের হাবিলদার মোতালেবের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে মসলায় ভেজাল করার জন্য ব্যবহৃত বিভিন্ন প্রকার রং, নষ্ট শুকনা মরিচ, তেজপাতা, ধানের গুরো ও ভুষি মিশ্রিতি বিপুল