রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০১৪

উপজেলা নির্বাচন পরবতী সহিংসতা

ভেড়ামারায় আওয়ামীলীগ’র দু’গ্র“পের সংঘর্ষ ॥ গুলি ও ককটেল বিস্ফোরন ॥ আহত-১০

মনির উদ্দিন মনির, ভেড়ামারা : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী পরাজিত হওয়ার পর আওয়ামীলীগ’র দু’গ্র“পের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আওয়ামীলীগ’র যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফের চাচা উপজেলা আওয়ামীলীগ’র সিনিয়র সহ-সভাপতি হাজী আখতারুজ্জামান মিঠু (৫০) সহ আওয়ামীলীগ’র ১০ নেতাকর্মী গুরুত্বর আহত হয়। পরে মাহাবুব-উল-আলম হানিফের ভাগ্নে উপজেলা আওয়ামীলীগ’র সহ-সভাপতি অতিকুজ্জামান বিটু’র নওদাপাড়াস্থ বাসভবনে অন্ততঃ ১০টি ককটেল বোমা বিস্ফোরন ঘটায় এবং ৬ রাউন্ড গুলি করে ব্যাপক ভাংচুর করে। গত শুক্রবার ভেড়ামারা শহরে এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় ভেড়ামারা মডেল থানায় পৃথক পৃথক ৩ টি মামলা রেকর্ড করা হয়েছে। যার নং ১১, ১২ ও ১৩ তারিখ ঃ ২১/০২/২০১৪
ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ’র সিনিয়র সহ-সভাপতি হাজী আখতারুজ্জামান মিঠু’র ঘনিষ্ঠ এক সূত্র নিশ্চিত করেছে, ১৯ ফেব্র“য়ারী ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাহিরচর ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীীলীগ’র সভাপতি আবু বক্কর সিদ্দিক বিপুল ভোটে পরাজিত হলে ক্ষিপ্ত হয়ে উঠে। ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানীর ৪০০ কেভি ব্যাক টু ব্যাক সাব ষ্টেশনের প্রায় ৩০০ নির্মান শ্রমিক কে চাকুরীচ্যুত করার হুমকি দেয় আবু বক্কর সিদ্দিক এবং তার ক্যাডাররা। শ্রমিকদের বলা হয়, চাকুরী করতে হলে বক্কর চেয়ারম্যানের প্রত্যায়নপত্র লাগবে। নতুবা চাকরী কারো থাকবে না। তোরা উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীকে ভোট দিসনি। এ ঘোষনার ১ দিন পর শুক্রবার সকাল ৮টায় নির্মান শ্রমিকরা কাজে যোগ দিতে গেলে আবু বক্কর

দৌলতপুরে ২১ ফেব্র“য়ারীর অনুষ্ঠানে হামলা ॥ আহত ৩

আরিফুল ইসলাম, দৌলতপুর : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা মাধ্যমিক বিদ্যালয়ে ২১ শে ফেব্র“য়ারী মহান শহীদ দিবসের অনুষ্ঠানে এক ইউপি সদস্য ও তার লোকজন হামলা চালিয়েছে। এতে ঐ বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষক ৩ জন আহত হয়েছে। এদের মধ্যে এক শিক্ষকের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন জানান, স্থানীয় ইউপি সদস্য সাহাজুল মেম্বার ও তার লোক জন ভাষা দিবসের অনুষ্ঠান চলা কালে মঞ্চে উপস্থিত ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেন, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ও সহকারী শিক্ষক হাসানুজ্জামান (৩৫) মারপিট করতে থাকে। এ সময় বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও এলাকাবাসী ছুটে আসলে সাহাজুল মেম্বার ও তার লোক জন পালিয়ে যায়। আহতদের মধ্যে সহকারী শিক্ষক হাসানুজ্জামান কে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেন জানান, ঐ ইউপি সদস্যের সাথে স্কুল কমিটির অর্থনৈতিক বিষয় নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন।

তরুণ আইনজীবী ও সাংবাদিক সিরাজ প্রামাণিকের দশম আইনবিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

এবারের একুশের বইমেলায় প্রকাশিত তরুন আইনজীবী, সাংবাদিক ও গবেষক সিরাজ প্রামাণিকের দশম আইন বিষয়ক গ্রন্থ ‘কমন ক্রিমিনাল প্র্যাকটিস, ড্রাফটিং, এ্যাফিডেভিট, লিগ্যাল নোটিশ এন্ড ডিড রাইটিং।’ বইটি গতকাল আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও মুসলিম বিধান বিভাগের সভাপতি ও আইন বিশেষজ্ঞ প্রফেসর ড. মোঃ শাহজাহান মন্ডল। বইটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, যে সমাজে আইনের শাসন নেই, সে সমাজ সভ্য বলে বিবেচিত নয়। একটি সচেতন জনগোষ্ঠীই পারে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে। আমরা চাই আমাদের দেশে আইনের শাসন নিশ্চিৎ হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, মানুষ তার ন্যূনতম মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকুক। এ সময় উপস্থিত ছিলেন আইন ও মুসলিম বিধান বিভাগের শিক্ষক প্রফেসর ড. রেবা মন্ডল, প্রভাষক আনিসুর রহমান, দৈনিক সকালের খবরের ইবি প্রতিনিধি আব্দুল্লা আল মামুন, দৈনিক সংবাদের ইবি প্রতিনিধি ইকবাল হোসেন ও আইন ও মুসলিম বিধান বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বইটির লেখক সিরাজ প্রামাণিক জানান, বইটি উৎসর্গ করা হয়েছে, একজন দেশবরেন্য আইনবিশেষজ্ঞ, যিনি শিক্ষকতার মতো মহান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কুষ্টিয়ায় হামদর্দ’র ফ্রি মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে হামদর্দ কুষ্টিয়া শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন কারা হয়। শুক্রবার সকালে শহরের এনএস রোডের হামদর্দের নতুন শাখায় অনুষ্ঠিত এ মেডিক্যাল ক্যাম্পে রোগী দেখেন ডাঃ এম এ মান্নান ও হাকীম এনামুল হাকিম। মেডিক্য
াল ক্যাম্পে সেবা নিতে আসা ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষুধ সরবরাহ করা হয়। এ সময় হামদর্দের এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম, কুষ্টিয়া ব্রাঞ্চ ম্যানেজার মনোয়ার হোসেন ভুঁইয়া উপস্থিত ছিলেন।

খোকসায় আশা এনজিও’র শিক্ষা সেবিকাদের ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা

 
খোকসায় আশা এনজিও’র শিক্ষা সেবিকাদের ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় আশা এনজিও’র উদ্যোগে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ত্বরানিত করতে শিক্ষা সেবিকাদের নিয়ে ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সকালে এনজিওটির কমলাপুর ব্রাঞ্চ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র কুষ্টিয়া জেলা ম্যানেজার আব্দুল্লাহ-আল-হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র কুমারখালী অঞ্চলের রিজিউনাল ম্যানেজার এস. এম. গোলাম আহমাদ। প্রশিক্ষণটি পরিচালনা করেন খোকসা ইউআরসি মাহমুদুল হক।উল্লেখ্য আশা কুষ্টিয়া জেলায় ৬০ টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে প্রায় ১৮০০ জন গরীব ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা প্রদর্শন করে আসছে।

শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০১৪

আন্তজার্তিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলীতে ফুলে ফুলে ভরে গেলো কুষ্টিয়ায় শহীদ মিনার গুলো


আব্দুম মুনিব :  মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে বিভিন্ন সংগঠনের পক্ষথেকে ফুলদিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কালেক্টর চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসপুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদের পুস্পস্তবক অর্পনের মাধ্যমে কর্মসূচী শুরু হয়। এছাড়া কুষ্টিয়া সরকারী কলেজের শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে পুষ্প্যমাল্য অর্পন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক, জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, শহর বিএনপির বিএনপির পক্ষ থেকে সভাপতি হাফিজুর রহমান হেলাল, সাধারণ কুতুব উদ্দীন আহমেদ, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান মানু, সদর থানা বিএনপির পক্ষ থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ওমর ফারুক, যুগ্ন সম্পাদক হাজী রবিউল আউয়াল, এ্যাড.খাদেমুল ইসলাম, মুক্তিযোদ্ধাদলের পক্ষথেকে জেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার সাজেদুর রহমান বাবলু, ফুল দেয় হয় নব নির্বাচিত কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ও ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, জেলা শ্রমিক দলের পক্ষ থেকে শ্রমিক দলের

আলাউদ্দিনর মোড়ে চেয়ারম্যান প্রার্থী আনছার প্রামাণিকের পক্ষে পথসভা

উপজেলা নির্বাচনে ব্যালটের শক্তি প্রদান করে জাহেলিয়াত সরকারের পতন ঘটানো হবে


- সৈয়দ মেহেদী আহমেদ রুমী

আব্দুম মুনিব/শরীফুল ইসলাম : কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৯িক সমাজের একক চেয়ারম্যান প্রার্থী কুমারখালী পৌর সভার সাবেক মেয়র নুরুল ইসলাম আনছার প্রামানিকের মোটর সাইকেল প্রতিকের পক্ষে উপজেলার নন্দলাল ইউপিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে আলাউদ্দিন মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় নন্দলালপুর ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তিনি বলেন, সমস্ত বাধা উপেক্ষা করে আগামী ২৭ ফেব্র“য়ারী উপজেলা নির্বাচনে ভোট প্রদান করতে হবে। ইতি মধ্যে সাড়া দেশে ভোট বিপ্লব শুরু হয়েছে। সাড়াদেশ আওয়ামীলীগের হামলা মামলা নির্যাতনের পরে জনগণ ১৯ দলের পক্ষে রায় দিয়েছে। তিনি বলেন, উপজেলা নির্বাচনে ব্যালটের শক্তি প্রদান করে জাহেলিয়াত সরকারের পতন ঘটানো হবে। তিনি আরো বলেন, যেসব মানুষ পবিত্র কোরআন শরীফকে বুকে ধারণ করে রাখে সেই সব আলেম হাফেজদের পাখির মত বুকে গুলি চালিয়ে এ সরকার ক্ষমতায় রয়েছে। এসব হত্যাকান্ডের বিচার বাংলার মাটিতে করা হবে। তিনি আগামী ২৭ ফেব্রুয়ারী কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোটের সমর্থিত সচেতন নাগরিক সমাজের একক চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিকের