শুক্রবার, মে ১৬, ২০১৪

মিরপুরে ধান কাটলেন মার্কিন রাষ্ট্রদূত মজীনা

মিরপুর প্রতিনিধি : মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে আধুনিক প্রযুক্তির যন্ত্র দিয়ে ধান কাটলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। পরে তিনি ওই গ্রামের সফল কৃষক আব্দুর রহমানের বাড়ীর অঙ্গিনায় গ্রীন বাংলা এগ্রোটেকের উদ্যোগে গ্রো গ্রীন “হৃদয়ে মাটি ও মানুষ” কেঁচো সার (ভার্মী কম্পোষ্ট) ব্যবহারের সাফল্য বিষয়ক মতবিনিয়ম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন আমি বাংলাদেশে যোগদানের পর বহু স্থানে ভ্রমন করেছি। এদেশের অনেক গুরুত্বপূর্ন স্থান গুলির মধ্যে ফুলবাড়ীয়া আমার কাছে ভাল লেগেছে ও আমাকে মুগ্ধ করেছে। কৃষি বিপ্লবের মাধ্যমে এদেশ সমৃদ্ধশালী হয়েছে। বাংলাদেশ পৃথিবীর ঘনবসতি দেশ হলেও সকল মানুষের খাদ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে সক্ষম হয়েছে। বহু বছর পূর্বে এক পন্ডিতে করা উক্তির সমালোচনা করে বলেন, এদেশ তলাবিহীন ঝুড়ি নয়, বরং কৃষকদের পরিশ্রমে তা পরিপূর্ন হয়েছে। তিনি আরো বলেন আমিও কৃষক পরিবারের সন্তান। ছাত্র জীবনে স্কুলে যাওয়ার পূর্বে ও পরে আমি দুই বেলা গাভীর দুধ দহন এবং কৃষি কাজে আমার বাবাকে সাহায্য

এমপি‘র প্রতিনিধির অনুমতি না পাওয়ায় দৌলতপুরে গম দিতে পারেনি কোন কৃষক!

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কৃষকের কাছ থেকে গম সংগ্রহ অভিযান নিয়ন্ত্রণ করছে স্থানীয় এমপি‘র লোকজন। কৃষকের নামে স্থানীয় সংসদ সদস্যের ভাই ও ভাইয়ের জামাই এবং তাদের প্রতিনিধির মাধ্যমে কেনা হচ্ছে গম। এমপি‘র প্রতিনিধির অনুমতি না পাওয়ায় এক কেজি গম খাদ্য গুদামে নিয়ে যেতে পারেনি কোন কৃষক।  উপজেলা খাদ্য গুদাম সুত্রে জানাযায়, গত ২৩ এপ্রিল ১৪ মে পর্যন্ত প্রায় আড়াই‘শ কৃষকের নামে ৭‘শ টন গম কেনা হয়েছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, চলতি মৌসুমে ৫৩৪.৫১ হেক্টর জমিতে গমের আবাদ হয়। এবং ২১৩৪ মেট্রিক টন গম উৎপাদন হয়। চলতি মৌসুমে সরকারীভাবে উপজেলা খাদ্যগুদামে ৪ কোটি কুড়ি লক্ষ ৩৯ হাজার টাকার ১৫৫৭ মেট্রিক টন গম সরাসরি কৃষকের কাছ থেকে কেনার সরকারী নির্দেশনা থাকলেও দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাই মুকুল চৌধুরী ও তার ভাইয়ের জামাই তারেক এবং উপজেলা বাজারের কাদের নামে এক গম ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে গম ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রণ করছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক খাদ্যশষ্য ব্যবসায়ী জানান, সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর প্রতিনিধি আব্দুল কাদেরের নেতৃত্বে সিন্ডিকেটের মাধ্যমে সমস্তগম কেনা হচ্ছে। কাদেরের অনুমতি ছাড়া খাদ্যগুদামের দরজা খোলা সম্ভব নয় বলে তারা জানান। সাধারণ ব্যবসায়ীরা আরো জানান, ৫০ কেজি গমের বস্তাপ্রতি সংসদ সদস্যের ৭৫ টাকা, গুদাম রক্ষক, ডিসি ফুড, ইউএনও বাবদ ২০ টাকা, উপজেলা খাদ্য কর্মকর্তা ৪ টাকা, খাদ্যগুদামের কর্মচারী দারোয়ান ৩ টাকা, লেবার খরচ সাড়ে ৩ টাকা মোট ১‘শ ৫ টাকা ৫০ পয়সা কমিশন আদায় করা হচ্ছে। ফলে নোংরা আবর্জনা, ও ধুলাবালি মিশ্্িরত গম হলেও কোন সমস্যা হচ্ছেনা। এছাড়া সঠিকভাবে কমিশন আদায়ের জন্য সমস্ত বিল ভাউচার কাদেরের হাতে তুলে দিচ্ছেন খাদ্যগুদাম কর্তৃপক্ষ। একজন গম সরবরাহকারী ক্ষোভ

পোড়াদহে ফল কেনাকে কেন্দ্র করে সংঘর্ষে দু’জন আহত

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে ফল কেনাকে কেন্দ্র করে সংঘর্ষে দু’জন আহত হয়েছে। জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে পোড়াদহ রেল গেটে অবস্থিত গ্রাম পোড়াদহ গ্রামের ফল ব্যবসায়ী হামিদ আলীর দোকানে লিচু কিনতে যায় গোবিন্দপুর গ্রামের জুমারত আলীর ছেলে জাহাঙ্গীর আলী। ফল কেনাবেচাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে গোবিন্দপুর গ্রামের নাসির জোয়ার্দ্দারের ছেলে সবুজ (১৮) এবং একই

শুক্রবার, এপ্রিল ২৫, ২০১৪

সিএনএন বাংলাদেশ কুষ্টিয়া পাঠক ফোরামের সদস্যের জন্মদিনের কেক কাটলেন খন্দকার সাজেদুর রহমান বাবলু


স্টাফ রিপোর্টার ॥ সিএনএন বাংলাদেশ পাঠক ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সদস্য ফেরদৌস ওহায়িদ হৃদয় এর ১৯ তম জন্মদিনের কেক কাটলেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু। গতকাল সন্ধ্যায় সৈয়দ মাছ-উদ রুমী ফউন্ডেশনের নিজস্ব কার্যালয়ের কেক কেটে জন্মদিন পলন করা হয়। এ সময় তাকে শুভেচ্ছা ও দির্ঘয়ু কামনা করা হয় সকলের পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন সিএনএন বাংলাদেশ কুষ্টিয়া জেলা পাঠক ফোরামের আহ্বায়ক সেলিম রেজা সবুজ, কুষ্টিয়া শহর ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন, সিএনএন

রেনউকের ১৫০ বছরের পুরনো গাছ কাটার ঘোষনায়

ব্যাবস্থপনা পরিচালকের সাথে বৈঠক করলো আন্দোলনকারীরা ॥ গাছ না কাটার অঙ্গীকার

ষ্টাফ রিপোটার ॥ কুষ্টিয়ার মানুষের চিরচেনা বিনোদনের স্থান রেইনউইকে অবস্থিত ১৫০ বছরের পুরনো ৬টি গাছ কাটার ঘোষনা কে কেন্দ্র করে জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হওয়ার পর গাছ রক্ষার আন্দোলনকারীরা বৈঠক করেছে রেইনউইক যজ্ঞেশ্বর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলামের সাথে। বৃহস্পতীবার বেলা ১১ টায় ব্যাবস্থাপনা পরিচালকের রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলার পরিবেশবাদী সংগঠন, সাংবাদিক, পািখ রক্ষা সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অফিসের বাইরে আম জনতার ব্যানারে রেনউকের গাছ রক্ষা আন্দেলনের প্রায় শতাধীক যুবক উপস্থিত ছিলো। এদিকে বৈঠকে রেইনউইক যজ্ঞেশ্বর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম বলেন, ৬ টি গাছ কাটার একটি দরপত্র দেওয়া হয়েছিলো পত্রিকায়। পরে সরকারি দামের চেয়ে অনেক কম দাম ওঠায় প্রতিষ্ঠানটি পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, যেহেতু কুষ্টিয়াবাসী চায় না এ গাছ কাটা হোক সেজন্য আমরা উপরের দপ্তরের সাথে কথা বলবো যাতে এসব গাছ না কাটা হয়। সেই সাথে আমি থাকা কালিন সময়ে যাতে এ গাছ কাটা না হয় এবং আমি যাওয়ার পরেও যাতে গাছ না কাটা হয় সেই ব্যাবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান। এসময় রেনউকের গাছ রক্ষা আন্দোলনকারী যুবকরা রেনউকের গাছের সাথে কিছু স্বৃতি ব্যাবস্থাপনা পরিচালক রফিকুল ইসলামের সামনে তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন গ্রীণ এ্যান্ড ক্লীন এর সভাপতি খলিলুর রহমান মজু, ইবির বাংলা বিভাগের প্রফেসর ড.সরোয়ার মূর্দেশ রতন, জ্যোতি ডেভল্পমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৈয়দা হাবিবা, বার্ড ক্লাবের এসআই সোহেল, পরিবেশ কর্মী আলাউদ্দিন আহমেদ, রেনউক গাছ রক্ষা আন্দোলন উদ্যোক্তা রেজওয়ান-এ-রাবক্ষী চৌধুরী রোজ, ফাদ শাহরীয়ার সোম্ম, রাকিবুজ্জামান সেতু, ইক্ষন কবির, ফাদ শাহরুখ, মোস্তাফিজুর রহমান সুমন, রফিকুর রহমান অভি, তুষার রতন, সাকিব রায়হান, শেখ হাসানুজ্জামান, শেখ নুরুজ্জামান, খন্দকার সাদ্দাম হোসেন সৌরভ, রকি হোসেন, মকসেদুল হক কল্লোলসহ রেনউকের অনান্য কর্মকর্তাবৃন্দ। পরে রেইনউইক যজ্ঞেশ্বর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল

কুষ্টিয়ার রনি ও ইকু আইসক্রীম ফ্যাক্টরীসহ ৪টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ায় আইসক্রীম ফ্যাক্টরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১০ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেছে। গতকাল সকাল ১০ টায় বড় বাজার ও মজমপুরে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ ফয়জুল্লাহ।  অভিযানের শুরুতে ভ্রাম্যমান আদালত শহরের মজমপুরে অপরিচ্ছন্ন, অসাস্থকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির দায়ে দন্ডবিধি ৪৩ ধারায় আইস দধি ভান্ডারকে ৪ হাজার টাকা ও নাজনিন হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করে। এদিকে একই ধারায়

আজ কুষ্টিয়ায় বাংলাদেশ কংগ্রেসের মতবিনিময় সভা

আরিফুল ইসলাম ॥ “সব দল দেখা শেষ এবার এলো কংগ্রেস” এ আহবানে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস ৭ দফা দাবী আদায়ে কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করেছে। আজ বিকাল ৩ টায় জেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে।  সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ কংগ্রেস কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি বাবু বিধান দাস কানুদা। সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রিয় চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাড.কাজী রেজাউল হোসেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রিয় সিনিয়র ভাই চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাড.মাসুদ রানা মোহাম্মাদ হাফিজ, বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান এ্যাড.খলিলুর