দূর্বার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী মহাজোট সরকারের পতন ঘটানো হবে
স্টাফ রিপোটার : স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলন আরো বেগবান করতে কুষ্টিয়ার খোকসায় বিএনপি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে খোকসা থানা বিএনপির কার্যালয়ের অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তিনি বলেন, আ.লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের দ্বারাই গণতন্ত্র বারবার হুমকির মুখোমুখী হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে তারা গণতন্ত্র হত্যা করে দেশে একদলীয় বাকশালী শাসন কায়েম করেছিল। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মহান বিজয়কে অর্থবহ করতে দলমত নির্বিশেষে সকল পেশা ও শ্রেণির মানুষকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলবে হবে। সরকারে পতনের লক্ষ্যে সকল পেশা ও শ্রেণীর



