বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৩

কুষ্টিয়ায় বিএনপি নেতাদের জামিন জেলা ও দায়রা জজ আদালতে নামঞ্জুর

সিরাজুম সালেকীন : কুষ্টিয়ায় পুলিশের একটি মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনবার্সন সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ ছয় নেতার জামিন নামঞ্জুর করেছে জেলা দায়রা জজ আদালত। বুধবার জেলা দায়রা জজ কোর্টে জামিন মঞ্জুরের আবেদন করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে। এর আগে গত সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের আদালতে জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে। এদিকে গতকাল সকালে বিএনপির দুই নেতাকে কুষ্টিয়া জেলা কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে। নেতারা হলেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারন সম্পাদক অধ্যক্ষ

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব তরিকুল ইসলামের নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ত্রান ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ, জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মেসবাহুর রহমান পিন্টু, জেলা বিএনপি’র ক্রীড়া সম্পাদক আল আমীন কানাই এবং জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ কামালউদ্দিনসহ ১৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় জামিন নিতে কুষ্টিয়া আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব তরিকুল ইসলাম। আজ এক বিবৃতিতে জনাব তরিকুল ইসলাম বলেন, বর্তমান আওয়ামী ফ্যাসিষ্ট সরকার বিরোধী দলকে দমন-পীড়নের মাধ্যমে চিরকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। আর এ কারনেই বিরোধী দলের নেতা-কর্মীদেরকে মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে হেনস্তা করা হচ্ছে। তিনি বলেন, বিরোধী দল দমনে কুষ্টিয়া জেলা বিএনপি’র নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত

মেহেদী রুমী ও সোহরাব উদ্দীনসহ ১৩ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছেন কৃষকদল

হাওয়া ডেস্ক : জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক স¤পাদক, কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি সাবেক এম পি জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক স¤পাদক, সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ১৩ জন নেতা উচচ আদালত কর্তৃক জামিনপ্রাপ্ত হয়ে নিু আদালতে হাজিরা দিতে গিলে গ্রেফতার হওয়ায়

১৮ দলীয় জোটের দেশব্যাপী

১৮ দলীয় জোটের দেশব্যাপী গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচীতে কুষ্টিয়ার
এনএস রোডে দোকানদার এবং পথচারীদের মাঝে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করছেন
কেন্দ্রীয় মহিলা দলের অন্যতম সদস্য অধ্যাপিকা সৈয়দা ফাহিমা রুমী। ছবি- আব্দুম মুনিব।

ঐতিহাসিক গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাণী

হাওয়া ডেস্ক : ঐতিহাসিক গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিম্নোক্ত বাণী দিয়েছেন “ঐতিহাসিক গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে আমি উনসত্তরের গণআন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। ২৪ জানুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ১৯৬৯ সালের এ দিনে তদানীন্তন পাকিস্তানী ঔপনিবেশিক দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে। গণআন্দোলন তীব্র আকার ধারণ করে পরিণত হয়েছিল গণঅভ্যূত্থানে। পতন নিশ্চিত হয়েছিলো স্বৈরশাসকের। আর এরই ধারাবাহিকতায় উন্মুক্ত হয়েছিলো আমাদের স্বাধীনতা অর্জনের পথ। আমাদের জাতীয় জীবনে উনসত্তরের গণঅভ্যূত্থানের তাৎপর্য অপরিসীম। এ দিবস আমাদেরকে গণতন্ত্র ও স্বাধীকার অর্জনের চেতনাকে শাণিত করে এবং সকল অন্যায় অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী হতে আজও অনুপ্রেরণা জোগায়। আজকের এ মহান দিনে আমি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসী সকলের প্রতি আহবান জানাই।

খোকসায় ফেন্সিডিলসহ এক নারী মাদক বিক্রেতা আটক

ফেন্সিডিল সহ আটক মাদক ব্যবসায়ী সফুরা।
মনিরুল ইসলাম মনি, খোকসা : কুষ্টিয়ার খোকসায় বুধবার সকালে সফুরা বেগম (৩২) নামের এক নারী মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি ও এসআই আলী আকবর, এএসআই বিশ্বজিৎ দাসের নেতৃত্বে উপজেলার উথলী মুরালীপুর গ্রামে অভিযান চালিয়ে উপজেলার উথলী মুরালীপুর গ্রাম থেকে ২৪ বোতল ফেন্সিডিলসহ গ্রামের ফজলুর রহমান ওরফে ফজলীর স্ত্রী সফুরা বেগমকে আটক করে খোকসা থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্র আইন ১৯/১ এর খ ধারায় মামলার প্রস্তুতি চলছিল।

হরতাল সফল করায়

খোকসা বিএনপির পক্ষ থেকে সকল ব্যবসায়ীদেরকে অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি: পুলিশের সাথে সংঘর্ষের একটি মিথ্যা মামলার হাজিরা দিতে নিন্ম আদালতে গেলে জামিন নামঞ্জুর করে আদালত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুর্ণবাসন বিষয়ক