বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০১৩
জেলা তৃণমুলদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মেহেদী রুমী
হরতালের সমর্থনে কুষ্টিয়া শহর শিবিরের মিছিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় বাতিলসহ জামায়াত ও শিবিরের শীর্ষ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে হরতালের সমর্থনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শিবিরের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । কুষ্টিয়া শহরের রক্সি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বড় বাজার পুরাতন রেল স্টেশন এর কাছে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় । কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ও সেক্রেটারী মুস্তাফিজুর রহমান পলাশের ব্যবস্থাপনায় মিছিলে কুষ্টিয়া শহর শিবিরের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশ গ্রহন করে ।
কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযান ২শ’ বোতল ফেনসিডিল উদ্ধার
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শহরতলীর উদিবাড়ি এলাকার একটি বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। সোমবার রাতে মডেল থানা পুলিশ এ ফেনসিডিল উদ্ধার করে। পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদ মাধ্যমে জানতে পারে শহরতলীর উদিবাড়ি এলাকায় একটি বাগানে ফেনিসিডিলের রমরমা ব্যবসা চলছে। এমন সংবাদের ভ্িিত্ততে মডেল থানার এসআই পলাশ সঙ্গীয় ফোর্সসহ উদিবাড়ি গ্রামের মাঠের মধ্যে একটি বাগানে পরিত্যাক্ত অবস্থায় ২শ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জেলার যে প্রান্তেই মাদক থাকুকনা কেন পুলিশ তা উদ্ধার করবে।
কুমারখালীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ঝিনাইদহে ৭ বছরের স্কুল ছাত্রী ধর্ষিত
ঝিনাইদহ প্রতিনিধি : ১৭ সেপ্টেম্বর ঝিনাইদহ সদর উপজেলার বেড়াশুলা গ্রামে ৭ বছরের এক এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়েছে। গত রবিবার এ ধর্ষণের ঘটনা ঘটলেও ধর্ষিতার পরিবারকে হত্যার হুমকি দিয়ে মামলা করতে দেয়নি প্রভাবশালীরা। শিশুটির পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পকে অবহিত করা হয়েছে। ধর্ষিত শিশুটি বেড়াশুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। শিশুটির পরিবারের লোকজন ও এলাকাবাসী জানান, রবিবার বিকালে শিশুটি বাড়ির সামনে সঙ্গীদের সাথে খেলা করছিল। এ সময় বেড়াশুলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোস্তফা (১৮) তাকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সে সময় ধর্ষকের পক্ষের কতিপয় লোকজন তাকে হাসপাতালে আনতে বাঁধা দেয়। গ্রামবাসীর সহায়তায় রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন জানান, শিশুটির পরিবারের লোকজন অভিযোগ দিলে ধর্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসিড সন্ত্রাসের মামলার বাদী পালিয়ে বেড়াচ্ছে
KvKjxi my›`i GB †Pnviv †K‡o wb‡q‡Q eLv‡U nvwdR|
মনিরুল ইসলাম মনি, খোকসা (কুষ্টিয়া): কুষ্টিয়ার খোকসায় এসিড সন্ত্রাস মামলার বাদী পালিয়ে বেড়াচ্ছেন। ৫ দিন পেড়িয়ে গেলেও দুর্বৃত্তরা ধরা-ছোঁয়ার বাইরে।খোকসার নববধূ কাকলী ও তার স্বামীর ওপর এসিড হামলার ৫ দিন পরও দুর্বৃত্তরা আটক না হওয়ায় ক্ষুব্ধ জনপ্রতিনিধি, স্কুল শিক্ষকসহ গ্রামের মানুষ। বনানীর এসিড সারভাইভারস্ ফাউন্ডেশনে চিকিৎসাধীন কাকলীর অস্ত্রোপচার আরও দু'দিন পিছিয়েছে। কাকলীর ওপর এসিড হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের মঙ্গলবার পর্যন্ত আটক করা হয়নি। বিয়ে করতে ব্যর্থ হয়ে এ হামলা করা হয়েছে বলে জানান এলাকাবাসী। মামলার বাদী কাকলীর বাবা আসামীদের ভয়ে এলাকা ছেড়েছেন। প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভূমিকায় মামলার বাদীর নিরাপত্তা নিয়ে সংশয় দেখা গেছে।এদিকে কাকলীর চিকিৎসক তানভির জানান, ক্ষতের স্থান নিরূপণের জন্য আরও দু'দিন অপেক্ষা করতে হচ্ছে। বুধ অথবা বৃহস্পতিবার কাকলীর ঘাড় ও চোয়ালে প্লাস্টিক সার্জারি হতে পারে বলে জানান তিনি।
খোকসা মোড়াগাছা ইউনিয়ন বিএনপি’র কর্মী সভা
অর্ধশতাধিক আওয়ামী নেতাকর্মীর বিএনপিতে যোগদান
মনিরুল ইসলাম মনি, খোকসা: কুষ্টিয়ার খোকসায় খোকসা ইউনিয়ন বিএনপির ১ ও ২নং ওয়ার্ড কমিটির উদ্যোগে কর্মী সভা যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা বিএনপিতে যোগদান করেন। সোমবার রাতে মোড়াগাছায় খোকসা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই এরর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোজাফফর উজ জামান মিন্টু। তিনি বলেন, নির্বাচন নিয়ে ছিনিমিনি করা বাংলাদেশের জনগণ কিছুতেই সহ্য করবে না। আপনাদের নাকি অনেক জনপ্রিয়তা তবে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন। বিশেষ
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
