রবিবার, অক্টোবর ১৩, ২০১৩

সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য গুনীজন সম্মাননা ২০১২ পেলেন প্রকৌশলী জাকির হোসেন সরকার

শিমুল আহমেদ : বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় পাবলীক লাইব্রেরী সেমিনার হলে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ১১ বছর পূর্তি উপলক্ষে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত গুণীজন সম্মাননা ২০১২ তে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য পুরষ্কার প্রদান করা হয়। এতে কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক বিশিষ্ট শিল্পপতি ,সমাজ সেবক, সরকার ষ্টীল লিঃ এর চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার কে গুণীজন সম্মাননা ২০১২ ভূষিত করা হয়। ভাসমান মানুষের পূর্নবাসন ও মানবাধিকার উন্নয়নে আমাদের করনীয় আলোচনা শীর্ষক অনুষ্ঠানে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশরে চেয়ারম্যান দুলাল মিয়ার সভাপত্বিতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি মো: জয়নুল আবেদীন বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেছা মোশারফ এমপি , ভাষা সৈনিক আহমেদ রফিক , ভাষা সৈনিক মো: আব্দুল জলিল , বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত

হরতালের সমর্থনে কুষ্টিয়া শহর শিবিরের মিছিল আটক ৩

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ডাকে আগামী কাল চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহে অর্ধদিবস হরতালের সমর্থনে কুষ্টিয়া শহর শিবির এক বিক্ষোভ মিছিল করেছে । গতকাল দুপুরে শহরের চৌড়হাস মোড় থেকে কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি সোহেল রানার নেতৃত্বে মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে বিএটি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষে হয়। মিছিল শেষে পুলিশ অভিযান চালিয়ে শিবিরের ভাদালিয়া থানা সভাপতি হযরত আলী, এক রিস্কা শ্রমিক ও এজাজ আহমেদ নামের এক সাধারন ছাত্রকে গ্রেফতার করে। উল্লেখ থাকে গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের গুলিতে নিহত শিবির নেতা রফিকুল ইসলামকে হত্যার প্রতিবাদে উক্ত চার জেলায় শিবিরের ডাকে আগামিকাল রবিবার

খোকসায় মুক্তির দম্পতি প্রশিক্ষণ

গতকাল ১২-১৩ অক্টোবর ২০১৩ তারিখে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের খোকসা উপজেলায় মোড়াগাছা ইউনিয়নে আলহাজ সদর উদ্দিন খান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল ১০.০০ টায় দম্পতি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে উদ্বোধন করেন পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য মো: ফারুক হোসেন। প্রকল্প ভিত্তিক আলোচনা করেন মুক্তির প্রোগ্রাম কো-অর্ডিনেটর জায়েদুল হক মতিন। প্রশিক্ষণে সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন মুক্তির

কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আযহার নামাজ সকাল ৮টায়

সংবাদ বিজ্ঞপ্তি ॥ গত ২২-০৯-১৩ইং তারিখে জেলা প্রশাসকের সভা কক্ষে বিকাল ৫টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক আগামী ঈদুল আযহার নামাজ সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ঈদগাহ ময়দানে মুসল্লিগণকে নিজ নিজ জায়নামাজ সহ নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত হওয়ার জন্য সকলকে ঈদগাহ কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

রাজপথে আন্দোলন সংগ্রাম করে লাভ হবে না : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি আগামীতে রাজনীতির কৌশল হিসেবে রাজপথে শক্তি তৈরী করার অপচেষ্টা করছে। রাজপথে আন্দোলন সংগ্রাম যতই করেন কোন কাজ হবে না। সংবিধানের নিয়ম মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি সেই নির্বাচনে অন্যান্য দলের পাশাপাশি বিএনপিও অংশ গ্রহণ করবে। শনিবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শণকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি মুখে নির্বাচন না করার কথা বলে তারা যুদ্ধাপরাধী এবং তেঁতুল হুজুরকে বাঁচানোর চেষ্টা করছেন। তাই এ ব্যাপারে নির্বাচন নিয়ে কোন সমস্যা হবে না। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে নির্লজ্জ সমর্থন দেখিয়েছেন। এতে প্রমাণিত হয়েছে,

ভেরামারায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন সমাধান সংলাপে : তথ্যমন্ত্রী ইনু

ষ্টাফ রিপোটার : জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি নির্দলীয় সরকার সর্ম্পকে বলেছেন, আমি চাই বেগম খালেদা জিয়ার পস্তাব অনুযায়ী নির্দলীয় সরকার কিভাবে গঠন করা যায়, কার নেতৃত্বে গঠন করা যায়, উনার থলে থেকেই প্রস্তাবটা বের হয়ে আসুক। নির্বাচন ভাল করার জন্য কোন পস্তাব যদি থাকে তাহলে আমরা সবাই মিলে একমত হবো এবং তা কর্যকরী করবো।  শনিবার বেলা বারটার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে পুজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।তথ্যমন্ত্রী ২৫ অক্টোবরের বিরোধী দলের আন্দোলন সর্ম্পকে বলেন, বিএনপি অতীতের রাজনীতির পুরানো কৌশল হিসাবে রাজপথে মিছিল মিটিং করে শক্তি প্রয়োগ করার চেষ্টা করছেন। কিন্তু সমাধান তো সংলাপে।তিনি আরও বলেন, যদি সংবিধান পরিবর্তন করতে হয় অথবা কোন আইন পরিবর্তন করতে হয়, তাহলে সেটাতো আলোচনার মধ্য দিয়ে করতে হবে। যতই মিছিল করেন মিটিং করেন তা দিয়ে তো আইন পরিবর্তন হবে না। সুতারাং আইন যদি পরিবর্তন করতে হয় তাহলে বেগম খালেদা জিয়াকে সংলাপে বসতে হবে। আড়াই বছর ধরে খালেদা জিয়া সংলাপ এড়িয়ে যাচ্ছেন ও সংলাপে আসছেন না মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, সংলাপে না বসলে এর মাধ্যমে ভবিষৎ’এ প্রমান হবে বেগম খালেদা জিয়া আসলেই নির্বাচন চান কিনা।
আসলে কি চাচ্ছেন খালেদা জিয়া সেটা তো পরিষ্কার না এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, তিনি

কুমারখালী পৌরসভায় ভিজিএফ’র চাউল বিতরণ

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়া জেলার কুমারখালী পৌরসভা ও যদুবয়রা ইউনিয়নে গতকাল ঈদুল আযহা উপলক্ষ্যে ত্রাণ মন্ত্রণালয়ের দুঃস্থদের মাঝে ভিজিএফ’র বরাদ্দকৃত চাউল বিতরণ উদ্বোধন করা হয়। সকাল ৯ টায় পৌর মেয়র শামসুজ্জামান অরুন প্রতিজন ১০ কেজি চাউল প্রদানের মাধ্যমের উদ্বোধন করে। ঈদের আগের সকল ইউনিয়নে বিতরণ করা হবে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।