বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০১৩

ভেড়ামারায় ইভটিজিং এ বাধা দেওয়ায় শিক্ষকদের উপর হামলা

বিদ্যালয় ও মোটরসাইকেল ভাংচুর : গ্রেফতার-১
মনির উদ্দীন মনির, ভেড়ামারা : কুষ্টিয়ার ভেড়ামারার দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ইভটিজিং এ বাধা দেওয়ায় বখাটেরা হামলা চালিয়ে ৪ শিক্ষককে গুরুত্বর আহত করেছে। এসময় ভাংচুর করেছে বিদ্যালয়ের দরজা জানালা, আসবাবপত্র এবং ১টি মোটরসাইকেল। গতকাল বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। পুলিশ এ সময় গোলাপনগর এলাকার মৃত ঘেনা বিশ্বাসের পুত্র ফিটু (২৫) কে গ্রেফতার করে।দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মখলেছুর রহমান জানিয়েছেন, সকাল সোয়া ১০টার দিকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশনের সময় স্থানীয় বহিরাগত বখাটেরা মেয়েদের উত্ত্যক্ত করছিল। এসময় শিক্ষকরা বাধা দিয়ে বখাটেদের বিদ্যালয় থেকে বের করে দেয়। পরে মামুন, মিথুজ, সোহাগ, রুবেল, জনি, ইনজামুল হকসহ
১০/১২ জন বখাটে সংঘবদ্ধ হয়ে বিদ্যালয়ে এসে শিক্ষকদের উপর হামলা চালায়
। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমিনুল ইসলাম, শফিউল ইসলাম, সাইদুল ইসলাম ও গোলাম মোস্তফা কে পিটিয়ে আহত করে। ভাংচুর করা হয় সহকারী শিক্ষক শফিউল ইসলাম’র ব্যবহৃত মোটর সাইকেল (যার নং কুষ্টিয়া-হ-১১-০২৭)ও বিদ্যালয়ের দরজা জানালা, আসবাবপত্র। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় নিন্দা ও সুষ্টু বিচারের দাবী জানিয়েছেন উপজেলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক মোয়াজ্জম হোসেন, সাধারন সম্পাদক আজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক রবিউল ইসলাম ও যুগ্ন সাধারন সম্পাদক.তাহের মাধ্যমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন