মঙ্গলবার, জানুয়ারি ১৫, ২০১৩

ইবি’র এ্যাথলেটিক্স দল গঠনে বাছাই ক্যাম্প ১৫ জানুয়ারি হতে শুরু

হাওয়া ডেস্ক ॥ ৮ ফেব্র“য়ারি হতে আন্ত: বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০১৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হবে। এ প্রতিযোগিতায় অংগ্রহনের জন্য দল গঠণের লক্ষ্যে ১৫ জানুয়ারি হতে ইসলামী বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স মাঠে বাছাই ক্যাম্প শুরু হবে। আগ্রহী ছাত্র-ছাত্রীদের শারীরিক শিক্ষা বিভাগে যোগযোগ করার জন্য বলা হয়েছে।

ইবিতে ১২ জানুয়ারি অনাকাঙ্খিত ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ জানুয়ারি কলা অনুষদে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনায় প্রক্টরিয়াল বডির রিপোর্টের ভিত্তিতে ঘটনার কারণ উৎঘাটন, দোষী ব্যক্তিদের চি‎িহ্নত করণ ও শাস্তির ধরণ এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তিরোধে সুপারিশ পেশ করার জন্য ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার গতকাল ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা হলেন-আহবায়ক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ। সদস্যরা হলেন-অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূইয়া, ফলিত পদার্থ, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রুহুল আমিন ভূইয়া ও দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল করিম। আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট পেশ করার জন্য তদন্ত কমিটিকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

চাকুরী জাতীয়করণের দাবীতে ভেড়ামারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলছে

মনির উদ্দিন মনির ॥ বেসরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে ভেড়াারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলছে। এব্যাপারে ভেড়ামারা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাঃ আব্দুল ওহাব জানান, মাধ্যমিক স্তরের শিক্ষকদের চাকুরী জাতীয় করণের দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মবিরতি কর্মসূচী উপজেলার সকল কলেজ, স্কুল, মাদ্রাসা গুলোতে ধারাবাহিক ভাবে অব্যাহত আছে। বে-সরকারী শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ না করা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে অভিভাবকরা জানান, বছরের শুরুতেই কমলমতি শিক্ষার্থীদের নতুন বই হাতে পেলেও ক্লাশ করার সুযোগ পাচ্ছে না। যার ফলে তারা হতাশাগ্রস্থ হয়ে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করছেন। সেই সাথে আগামী ১৬ই জানুয়ারী রোজ বুধবার বেলা ১১ টায় ভেড়ামারা উপজেলা চত্বরে সকল শিক্ষক কর্মচারীদের সমাবেত হওয়ার আহবান জানান।

আলমডাঙ্গায় বৃহত্তর কুষ্টিয়ার সর্ববৃহৎ গণকবরটি এখনো অবহেলিত

চুয়াডাঙ্গা সংবাদদাতা : ‘স্বাধীনতা যুদ্ধের পর প্রায় ৮০০ লাশ এই গণকবর থেকে তোলা হয়। এক সময় প্রচণ্ড দুর্গন্ধের কারণে লাশ উত্তোলনের কাজও বন্ধ করা হয়। এখানে কমপক্ষে দুই হাজার নারী-পুরুষ আর শিশুকে হত্যা করা হয়েছে’। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা শহরের লালব্রিজ সংলগ্ন গণকবরের বর্ণনা দিয়ে গিয়ে এভাবেই জানালেন মুক্তিযোদ্ধা এম সবেদ আলী।
তিনি আরও বলেন, আলমডাঙ্গার এই লালব্রিজ সংলগ্ন গণকবরটি বৃহত্তর কুষ্টিয়ার মধ্যে সর্বকৃহৎ। অথচ এখনও পর্যন্ত গণকবরটি চিহ্নিত করা হলো না। গণকবরের জায়গাটি এখন আবাদি জমিতে রূপান্তরিত হয়েছে। আমরা মারা গেলে গণকবরটির কোন চিহ্ন আর পাওয়া যাবে না বলে মনে করেন তিনি। স্বাধীনতা যুদ্ধের সময় এ অঞ্চলের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিলো ট্রেন। এই সুযোগটি গ্রহণ করে রাজাকার-আলবদর ও পাকিস্তানি বাহিনী। প্রতিটি ট্রেনকে আলমডাঙ্গার লালব্রিজের উপর থামাতে বাধ্য করা হতো। এরপর প্রতিটি বগিতে উঠে যাত্রীদের সাথে থাকা মূল্যবান মালামাল কেড়ে নেয়া হতো। নামিয়ে নেয়া হতো সুন্দরী নারী, যুবকসহ সন্দেহভাজন সকলকে। এরপর নারীদেরকে নির্যাতন শেষে ফেলে দেয়া হতো লাল ব্রিজের কাছেই অবস্থিত গভীর গর্তে। আর যুবদেরকে গর্তের পাশে অবস্থিত টর্চার সেলে নিয়ে মুক্তিযোদ্ধাদের তথ্যের জন্য নির্যাতন করে হত্যা করে ফেলে দেয়া হতো একই স্থানে। শুধু ট্রেনের যাত্রীরা নয়, আলমডাঙ্গা ও এর আশপাশ এলাকার অসংখ্য নারী ও পুরুষকেও ধরে নিয়ে এসে একই কায়দায় নির্যাতন শেষে হত্যা করে ফেলা হতো এখানে।
স্বাধীনতার ৪১ বছর পর এখনও আলমডাঙ্গার লাল ব্রিজ এই অঞ্চলের বয়ষ্ক মনুষেদের কাছে আতঙ্কের নাম। স্থানটিকে সংরণ করার জন্য স্থানীয়ভাবে বহু চেষ্টা ও লেখালেখি করেও কোন লাভ হয়নি বলে জানান বীর মুক্তিযোদ্ধা সবেদ আলী। তিনি আরও বলেন, সম্প্রতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়াদ্দার ছেলুন চুয়াডাঙ্গা জেলার গণকবরগুলি চিহ্নিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন।

সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট : শনিবার সকাল সাড়ে আটটায় সিঙ্গাপুরের আপার চাঙ্গি রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত হয়েছে। নিহতদের নাম রবিন ওরফে মনির ৩৮। তার বাবার নাম সিদ্দিক মোল্লা। তার বাড়ি নরসিংদী থানার মনহরদী থানার চন্দন বারহারা গ্রামে। অপরজন হচ্ছেন আবুবকর সিদ্দিক (২৭)। তার বাবার নাম মৃত মিয়ার উদ্দিন। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়ার খোদাদিয়ায়। দুজনেই কাজ করতেন সের চুয়ান কনস্ট্রাকশন প্রইভেট লিমিটেড কোম্পানিতে।
জানা গেছে, লরী (ট্রাক ) ও একটি কারের মধ্যখানে চাপড়ে চাপা পড়ে আবু বকর সিদ্দিক আর রবিন দুই গাড়ির ধাক্কায় লরীর পিছনে পড়ে যায়। দুজনেরই ঘটনা স্থলে মৃত্যু হয়। দুজনেই কেবল বহন করছিলেন।
আবুবকর সিদ্দিকের বুক থেকে পা পর্যন্ত থেতলে যায় আর রবিন শরীরের বিভিন্ন অংশের সাথে মাথায় গুরুতর আঘাত পান।
আবুবকর সিদ্দিকের চাচাত ভাই মতিন জানান রোববার মোস্তফা সেন্টারে মিলিত হয় তারা। মতিনের স্ত্রী আসছে সিঙ্গাপুর। ভাই আর বন্ধু মিলে কত স্বপ্নীল কথা বলেছে। কিভাবে ভাবিকে নিয়ে সিঙ্গাপুর দেখবে, একসাথে খাওয়া দাওয়া করবে। মতিন ভুলতে পারছে না গত কুরবানী ঈদে একসাথে দেশে গিয়েছিল ,ঈদের সে সব স্মৃতি মনে করেই কেঁদে উঠছে সে।
পাঁচ বছর বয়সের পিতৃহারা আবু বকর দাদার কাছে বেড়ে উঠছিল। কিন্তু তার সাত বছর বয়সে দাদাকে হারায় সে। পাঁচ বছর পূর্বে সোনার হরিনের আশায় আবুবকর আসে স্বপ্নের সিঙ্গাপুরে। মতিনকে বলেছিল আগামী ১৪ থেকে ১৭ জানুয়ারী এসকাভেটর অপারেটর এর পরীক্ষা তার। সে নিশ্চিত পাস করবে। হবে পদোন্নতি, বাড়বে বেতন। মাত্র এক বছর হল বিয়ে করেছে। প্রিয়তমা বধুকে নিয়ে দেখেছিল স্বপ্ন সুখের নীড়ের।
সব আজ শেষ হয়ে গেল। মায়ের কোল খালি হলো। বিবাহিতা দুই বোন হারাল আদরের ভাইকে। প্রতি দিনের মত কাজ করতে এসে অকালে চলে গেল না ফেরার ই দেশে। অসময়ে স্বামী হারাল এক নব বিবাহিতা।
রবিন সিঙ্গাপুর আসে ১৩ বছর আগে। তার রয়েছে একটি ছেলে।
কোম্পানির খরচে আগামীকাল মঙ্গলবার দুটি লাশ বাংলাদেশ এয়ার লাইনস যোগে বাংলাদেশ পাঠানো হবে।

ফেসবুকের সুবাদে ৬৫ বছর পর ভাই-বোনের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট : ফেসবুকের সুবাদে দীর্ঘ ৬৫ বছর ভাইয়ের সাক্ষাৎ পেল এক বোন। তাও আবার মাত্র ৭ বছরের বয়সের শিশুর সহযোগিতায়। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়ায়। বেটি বিলাডিউ (৭০) ও তার ভাই ক্লিফর্ড বয়সন (৬৬) নামের দুই ভাইবোন শনিবার সাক্ষাৎ করেছেন। যখন বেটির বয়স ৫ বছর ও তার ভাই ক্লিফর্ডের বয়স ৩ বছর তখন তাদেরকে শিকাগোর আলাদা শিশু সদনে পাঠানো হয়। এরপর থেকে অনেক চেষ্টার পরও তারা একে অপরকে আর খুঁজে পায়নি। এক সময় বয়সন যে বাড়িতে বাস করেন সেই বাড়ির মালিকের ছেলে এডি হানজেলিন (৭) তার ফেসবুকে বন্ধু তালিকায় যোগ দেয়। এডি তার মায়ের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে বিলাডিউয়ের ডাক নাম (বিলাডিউ) লিখে খুঁজতে থাকে। এভাবে ফেসবুকে ছবি দেখে সে বিলাডিউকে আবিষ্কার করে। পরে তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় সেখানে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। খুশিতে আত্মহারা হয়ে যায় দুই ভাইবোন। একে অপরকে আলিঙ্গন করে বয়সন বলে, নিশ্চয়ই তোমার একজন ভাই ছিল! আর বিলাডিউ বলে- হ্যাঁ, তোমারও তো একজন বোন ছিল!

মিরপুরে বজলুর মাতৃ বিয়োগ

স্টাফ রিপোর্টার, মিরপুর ॥ মিরপুরে লীজান হারবাল লিমিটেডে’র ব্যবস্থাপক বজলুর রহমান এবং এনএসবি ব্রিকসের মালিক আলমগীর হোসেন আলমের মাতা রাহেলা খাতুন (৭০) গতকাল সোমবার বিকেলে বাধ্যক জনিত কারণে চিথলিয়াস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ........ রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত ৯টায় চিথলিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়। আগামী শুক্রবার মরহুমার কুলখানী উপলক্ষে নিজবাস ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে লীজান হারবাল লিমিটেডে’র চেয়ারম্যান নাজমুল হক লিটু, চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ-হেল-বাকী গভীর শোক প্রকাশ করেছেন।