বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এক জরুরী সভা আজ ০১ ফেব্র“য়ারী , শুক্রবার বিকেল ৪ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত জরুরী সভায় জাসাস ঢাকা মহানগরীর সকল নেতৃবৃন্দ, থানা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক, আহবায়ক/সদস্য সচিবগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য জাসাস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান টিপু অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।
শুক্রবার, ফেব্রুয়ারি ০১, ২০১৩
ঝিনাইদহে আইনজীবীদের আদালত বর্জন
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর সহকারী জজ আদালতের পেশকার সুবির কুমার কাঞ্জিলালাল অ্যাডভোকেট আবু রওশন রিপনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে আইনজীবীরা অভিযোগ করেছেন। একজন আইনজীবীর সঙ্গে পেশকারের এ ধরনের আচরণের প্রতিবাদে আইনজীবীরা বৃহস্পতিবার আদালত বর্জন করেন। ফলে আদালতের বিচার কার্যক্রম বন্ধ থাকে। এ ঘটনায় আইনজীবী আবু রওশন রিপন জেলা জজের কাছে ঘটনা জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দবিব হোসেন জানান,
ঝিনাইদহে হরতালে আটক ৩
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে জামায়াত-শিবিরের ডাকা দিনব্যাপী হরতালে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় পুলিশ জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শহরের আলহেরা বাইপাস সড়কে জামায়াত-শিবিরের কর্মীরা টায়ারে আগুন দেন ও কয়েকটি গাড়িতে ভাঙচুর করে। এ সময় বজলুর রহমান নামে এক শিবির কর্র্মীকে আটক করা হয়। এদিকে মহেশপুর উপজেলা থেকে জামায়াতের পৌর নায়েবে আমির ও পৌর কাউন্সিলর মকবুল হোসেন এবং শিবিরের সাবেক উপজেলা সভাপতি ফারুখ হোসেনকে পুলিশ আটক করে। হরতালে শহরের অধিকাংশ দোকান-পাট বন্ধ ছিল। দূরপাল্লাসহ সব রুটে যান চলাচল বন্ধ থাকলেও অফিস আদালতে
আদালতে বিচারাধীন সম্পত্তি জবর দখলের হুমকি দেয়া হচ্ছে
সালাউদ্দীন বাপ্পী, শ্যামনগর : বিজ্ঞ আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ বিরোধপুর্ন সম্পত্তি জবর দখলের পায়তারা চালাচ্ছে। অর্থের প্রভাব খাটিয়ে তারা পুলিশকে ব্যবহার করে যেকোন সময়ে ঐ সম্পত্তি দখলে যাবারও হুমকি দিচ্ছে। হরিনগর গ্রামের গৌরপদ মন্ডল গতকাল সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৌরপদ মন্ডল বলেন, তার মা কুন্তিরানী মন্ডল ২৫/০৬/১৯৫৩ তারিখে (৪৬৫৬ ও ৪৬৫৭ নং দলিলমুলে) বাবুরাম ও তার ভাই দ্বারিকানাথ মন্ডলের নিকট থেকে ৪.৯৬ একর জমি ক্রয় করে। পরবর্তীতে বাবুরামের মৃত্যুর পর তারই দুই পুত্রের নিকট থেকে কুন্তিরানী মন্ডলের ভাতুষ্পুত্র (গৌরপদ মন্ডলের মামাত ভাই প্রভাষ মন্ডল) একই জমি ক্রয় করে। গৌরপদ মন্ডল অভিযোগ করে বলেন ভুল প্রক্রিয়ায় জমি ক্রয়ের কারনে দীর্ঘদিন ধরে তারা উক্ত জমির দখলে যেতে ব্যর্থ হয়। সুদীর্ঘ ৪৭ বছর নিজেদের দখলে রাখার পর ২০০০ সালে প্রভাষ মন্ডল লাঠিয়াল বাহিনী দিয়ে ঐ জমি দখল করে নেয়। এছাড়া সেসময় অর্থের বিনিময়ে
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৌরপদ মন্ডল বলেন, তার মা কুন্তিরানী মন্ডল ২৫/০৬/১৯৫৩ তারিখে (৪৬৫৬ ও ৪৬৫৭ নং দলিলমুলে) বাবুরাম ও তার ভাই দ্বারিকানাথ মন্ডলের নিকট থেকে ৪.৯৬ একর জমি ক্রয় করে। পরবর্তীতে বাবুরামের মৃত্যুর পর তারই দুই পুত্রের নিকট থেকে কুন্তিরানী মন্ডলের ভাতুষ্পুত্র (গৌরপদ মন্ডলের মামাত ভাই প্রভাষ মন্ডল) একই জমি ক্রয় করে। গৌরপদ মন্ডল অভিযোগ করে বলেন ভুল প্রক্রিয়ায় জমি ক্রয়ের কারনে দীর্ঘদিন ধরে তারা উক্ত জমির দখলে যেতে ব্যর্থ হয়। সুদীর্ঘ ৪৭ বছর নিজেদের দখলে রাখার পর ২০০০ সালে প্রভাষ মন্ডল লাঠিয়াল বাহিনী দিয়ে ঐ জমি দখল করে নেয়। এছাড়া সেসময় অর্থের বিনিময়ে
প্রবাসীদের সহযোগিতায় দেশ শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে : এম এম শাহীন
হাওয়া ডেস্ক : সাবেক জাতীয় সংসদ সদস্য এম এম শাহীন বলেছেন, আজ দেশের শহর, বন্দর ও গ্রামাঞ্চলে যে সামাজিক উন্নয়ন হচ্ছে, তা প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমে ও সহযোগিতার মাধ্যমেই করা সম্ভব হচ্ছে। গ্রামাঞ্চলে মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল, মার্কেট নির্মাণ ও অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা থেকে শুরু করে প্রতিটি সামজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। কাজেই প্রবাসীদের যেকোনো সমস্যায় রাজনীতিবিদসহ দায়ীত্বশীল ব্যক্তিরা এগিয়ে আসি, তাহলে এই প্রবাসীরাই গ্রামাঞ্চলের উন্নয়নের নিয়ামক শক্তি হয়ে দাঁড়াবে। তিনি আরো বলেন, কুলাউড়ায় আজ এক ভোটে দুই এমপির উন্নয়ন চোখে পড়ে না। আমাদের আমলে রেখে যাওয়া নির্মাণাধীন ব্রিজ, রাস্তাঘাট আজ সংস্কারের অভাবে সেগুলো
কুষ্টিয়া জিলা স্কুল ১৬৮ রানে জয়ী
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও অর্থায়নে এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে ইয়াং টাইগার্স অনুর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১২-১৩ শুরু হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চলছে এ প্রতিযোগিতা। গতকাল কুষ্টিয়া জিলা স্কুল ১৬৮ রানে কুষ্টিয়া হাই স্কুলকে পরাজিত করে। টচে জিতে প্রথমে ব্যাডিং করার সিদ্ধান্ত নেয় কুষ্টিয়া জিলা স্কুল। ৫০
মির্জা ফখরুলের মুক্তি ও রিজভী আহমেদকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি ও যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচছাসেবক দলের উদ্যোগে আগামীকাল ১ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১১ টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদীন ফারুক এমপি। প্রেস বিজ্ঞপ্তি।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
