সোমবার, ফেব্রুয়ারি ১১, ২০১৩

মিরপুরে সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্র“পের সংর্ঘষে আহত ২৫

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের সংর্ঘষে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে-ডন মালিথা (৪০), মোহন আলী মালিথা (৪৫), আতরিয়ার রহমান মালিথা (৫০), মুন্নী (২৫), সবেদা বেগম (৬৫), তার ছেলে আনারুল করিম মালিথা (৪৫), মিন্টু (৩৮), নাজমুল করিম সানা মালিথা (৫৫), তার ছেলে জিল্লুর রহমান (৩০), হাসানুল্লাহ মালিথা চুনুর ছেলে মিলন (৩১) ও ফজলুল করিম পল্টুর ছেলে

কুষ্টিয়া-হরিপুর সেতু নির্মাণ কাজে অনিশ্চয়তা

কুদরতে খোদা সবুজ : দীর্ঘ প্রতিশ্রুত পর কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর নির্মাণ কাজ শুরু হলেও তা থেমে গেছে। সেতু নির্মাণ কাজের জন্য যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হয়েছিল তারা রাতের আঁধারে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হরিপুরবাসীসহ ক্ষুব্ধ হয়ে উঠেছে সেতু বাস্তবায়ন কমিটির নেতারা। কুষ্টিয়া শহরের একেবারে গাঁ ঘেঁষে অবস্থান জেলার সব থেকে বড় ইউনিয়ন হরিপুরের। তবে গড়াই নদী শহর থেকে হরিপুরকে বিচ্ছিন্ন করে রেখেছে। হরিপুরসহ আশপাশের গ্রামের লোকজন গত দেড় যুগ

আজ কুমারখালীতে সদ্য কারামুক্ত মেহেদী রুমীসহ ১৩ নেতার গণসংবর্ধনা

ষ্টাফ রিপোর্টার : আজ কুমারখালীতে থানা ও পৌর বিএনপির উদ্যেগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও কুমারখালী খোকসা থেকে বার বার নির্বাচিত সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দীনসহ ১৩ নেতার গণসংবর্ধনা দেওয়া

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের নিন্দা, প্রতিবাদ ও শোক

হাওয়া ডেস্ক : গতকাল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন গোপাল ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টুকে যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে নির্মমভাবে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহসাচিব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  গতকাল এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারাদেশে আওয়ামী আধিপত্য অক্ষুন্ন রাখতে আওয়ামী সন্ত্রাসীরা হত্যা,

কুষ্টিয়ায় জামায়াতের আহবানে বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী শীর্ষ নেতৃবৃন্দসহ দেশব্যাপী জামায়াত শিবিরের নেতা কর্মীদের মুক্তি, জামায়াত ও শিবিরের উপর দমন নিপীদনের প্রতিবাদে এবং তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহাল করার দাবিতে জামায়াতের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে আগামী ১২ ফেব্রুয়ারী’২০১৩ মঙ্গলবার কুষ্টিয়া শহরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের জন্য ইতোমধ্যে কুষ্টিয়া পুলিশ প্রশাসনকে লিখিতভাবে অবগত করা হয়েছে। সমাবেশ সফল করার জন্য জামায়াত, শিবির ও কুষ্টিয়াবাসীকে সমাবেশে আসার জন্য উদাত্ত আহবান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

ভেড়ামারায় অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই : আহত-২

মনির উদ্দিন মনির : কুষ্টিয়ার ভেড়ামারায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতবাড়ির ৫টি রুম সহ ঘরের আসবাবপত্র ও মূল্যবান জিনিষপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার ভোররাতে পূর্ব ভেড়ামারার খালেক তেল পাম্পের পেছনে ভেড়ামারা কোচষ্টান্ড মসজিদ’র পেশ ইমাম মওলানা রবিউল ইসলাম পুনা’র বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। জানা গেছে, প্রতিরাতের ন্যায় পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ে ইমাম মওলানা

রবিবার, ফেব্রুয়ারি ১০, ২০১৩

ইউসুফ আলীর মাতা সাকিরন নেসার মৃত্যু : খোকসা বিএনপির শোক

আব্দুম মুনিব : খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক ইউসুফ আলি মাষ্টারের মাতা সাকিরন নেসা বিবি আর নেই (ইন্না...... ....... রাজিউন) গতকাল বিকাল ০৪-৩০ মিনিটে ইউনিয়নের শ্রীপুর গ্রামে তার নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। গতকাল বাদ এশা তার বাস ভবন সংলগ্ন স্থানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তারা মৃত্যুর খবর পেয়ে গতকাল সন্ধায় মরহুমার বাড়িতে ছুটে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণাবাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এসময় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার জানাযায় অংশগ্রহন করেন। এসময় তার সাথে ছিলেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ন সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, খোকসা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সামসুজ্জাহিদ, ওসমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়ব