কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে অনলাইন পত্রিকা সিএনএন বাংলার কুষ্টিয়া প্রতিনিধির সাংবাদিক সাজ্জাত হোসেন সুমন পারভেজ’র বারান্দার গ্রীল এবং রুমের তালার কড়া কেটে বাজাজ কোম্পানীর তৈরি কালো রঙের ১৫০ সিসি পালসার মোটর সাইকেলটি সঙ্গবদ্ধ চোরেরা নিয়ে যায়। মোটর সাইকেলটির চেসিস নং-এমডি২ডিএইচডিএইচজেডজেডইউসিজে-৮০২৮৮ এবং ইঞ্জিন নং-ডিএইচজিবিইউজে-৫১১৯১ তৈরির সাল-২০১২। ০৯/০২/২০১৩ ইং তারিখ দিবাগত রাতে এই দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়।
বুধবার, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
কুমারখালীতে মহান ২১ শে ফেব্র“য়ারী উদযাপনের প্রস্তুতি সভা
কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে মহান ২১ শে ফেব্র“য়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সভাপতিত্ব করেন। সহকারি কমিশনার (ভূমি) কুমারখালী মোঃ আরিফ উজ জামানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কলেজ, মাধ্যমিক, মাদ্রাসা, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ব্যবসায়ী, সাংস্কৃতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ইবি’র অধীনে ফাযিল স্নাতক পরীক্ষার ফল প্রকাশ
হাওয়া ডেস্ক : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের ফাযিল
স্নাতক
১ম বর্ষ, ২য় বর্ষ ও ৩য় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বিকেল ৪টায় দেশব্যাপী একযোগে এ ফল প্রকাশ করা হয়। ১ম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৪,৮৯৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ২২,১৯১ জন ছাত্র ও ১২,৭০৬
কুষ্টিয়ার তিনটি সরকারি কলেজ নানা সমস্যায় জর্জড়িত
ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার তিনটি সরকারি কলেজে শিক্ষক ও শ্রেণী কক্ষ সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জড়িত। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের অভাবে জোড়াতালি দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাদান কার্যক্রম এবং শ্রেণী কক্ষের অভাবে শিক্ষা কার্যক্রমে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।
কুষ্টিয়া জেলা শহরে অবস্থিত সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ এবং মিরপুর উপজেলার আমলা সরকারি ডিগ্রী কলেজের মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থীরা সরকারি কলেজে লেখাপড়া সুযোগ পাচ্ছে তবে নানা রকমের সমস্যার কারণে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। কুষ্টিয়া জেলার ২০ লাখ মানুষের এই জেলায় মাত্র ৩টি সরকারি কলেজ এর মধ্য কুষ্টিয়া শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহি কুষ্টিয়া

আবার এসেছে বসন্ত
কুদরতে খোদা সবুজ : আজ পহেলা আজ ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। কবির ভাষায়থ 'ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত।' ফাগুন হাওয়ায় দোল লেগেছে বাংলার প্রকৃতিতে। ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে বাংলার সবুজ প্রান্তর। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গানের আকুতি যেন ছড়িয়ে পড়েছে চরাচরেথ 'ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান/আমার আপনহারা প্রাণ/আমার বাঁধন ছেঁড়া প্রাণ/তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান/তোমার অশোকে কিংশুকে/অলক্ষ্যে রঙ লাগল আমার অকারণের সুখে...'. সত্যি সত্যি অকারণ সুখের পুলকে বসন্ত যেন সুখের হাওয়ায় দুলিয়ে দেয় বাঙালির হৃদয়। উদাসী হাওয়ার পথে পথে আমের মুকুল ঝরার গন্ধ নিয়ে এসেছে বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন। শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজেছে এখন প্রকৃতি। গাছে গাছে নতুন পাতা, স্নিগ্ধ সবুজ ছোট কচি পাতা। ধীরগতিতে বাতাসের বয়ে চলা জানান দিচ্ছে নতুন কিছুর। আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অভিষেক হলো ফাল্গুনের, ঋতুরাজ বসন্তের। শীতে খোলসে ঠুকে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নাগলিঙ্গম এখন অলৌকিক স্পর্শে জেগে উঠেছে। পলাশ, শিমুল গাছে লেগেছে আগুন রঙের খেলা। প্রকৃতিতে মধুর বসন্তের সাজ-সাজ রব। আর এ সাজে মন রাঙিয়ে অনেকেই গুনগুন করে গেয়ে উঠছেনথ 'মনেতে ফাগুন এলো...'. আগুন রঙা এ ফাল্গুনে অশোক-পলাশ-শিমুল শুধু প্রকৃতিতেই উচ্ছ্বাসের রঙ ছড়ায় না, বরং ছড়ায় আমাদের ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের রক্তরঙিন পুষ্পিত রক্তের স্মৃতির ওপরও। তাই ফাগুন এলেই আগুন জ্বলে মনে; তাই ফাগুন এলেই কোকিল ডাকে বনে। বাংলার বন এখন উজাড় হলেও এই কংক্রিটের নগরীতে
ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় শিশু স্কুল ছাত্রী মৃত্যু
মনির উদ্দিন মনির : কুষ্টিয়ার ভেড়ামারায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় রিয়া (৭) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জিকে ৩নং ব্রীজ সন্নিকটে ট্রলির চাপাতে তার মৃত্যু হয়। সে চাঁদগ্রাম সিবিএন কিন্ডার গার্টেন স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী ও মন্ডলপাড়া এলাকার হযরত আলীর মেয়ে। স্থানীয় সূত্রে জানায়, স্কুল থেকে ফেরার পথে ক্যানেলপাড় রাস্তার পিছন থেকে পাওয়ার ট্রলি ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে। পাওয়ার ট্রলির ড্রাইভার পলাতক রয়েছে।

ভেড়ামারা উপজেলা ১৪ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
মনির উদ্দিন মনির : আর কোন দাবী নয়, সব যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’ এই শ্লোগান নিয়ে ঢাকার শাহবাগের আন্দোলনের সাথে একাতœাতা প্রকাশ করে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ১৪ দলীয় জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে ভেড়ামারা শহরে মিছিল শেষে তারা বাসষ্টান্ডে সমাবেশ

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)