বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৪, ২০১৩

স্বপ্নরঙিন ভালোবাসার দিন আজ

কুদরতে খোদা সবুজ : এই দিন স্বপ্নের দিন, এই দিন স্বপ্নরঙিন। আজ বিশ্ব ভালোবাসা দিবস, আজ ভালোবাসার দিন। অবশ্য, ভালো বাসাবাসি তো আর পাঁজির হিসাব ধরে নিয়ন্ত্রিত হয় না। নাকি দিনক্ষণ ঠিক করে কেউ প্রেমে পড়ে? ভালোবাসা দিবস তথা হালের ক্রেজ ‘সেন্ট ভ্যালেন্টাইনস ডে’ কবে আসবে তার জন্য তো অপেক্ষা করেনি আমাদের প্রকৃতি। বসে থাকেনি আমাদের উজ্জ্বল, উচ্ছল তরুণ-তরুণীরা। কৃষ্ণচূড়া, দোপাটি

কুষ্টিয়া শহর রক্ষা বেড়িবাঁধ দখলদারের কবলে

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া শহর রক্ষা বেড়িবাঁধ অবৈধ দখলদারের কবলে পড়েছে। জানাগেছে, এক সময় কুষ্টিয়া শহর ভাঙনের মুখে পড়ে। তখন পানি উন্নয়ন বোর্ডের আওতায় নির্মাণ করা হয় শহর রক্ষা বেড়িবাঁধ। শহর বড় হলে চরের জায়গা বৃদ্ধি পায়। চর দখল করে অবৈধ দখলদাররা। এক শ্রেণীর প্রভাবশালী সন্ত্রাসীরা মোটা অংকের টাকা খেয়ে নিরিহদের কাছে বিক্রি করেন। বিক্রি করতে করতে এখন চরের জায়গা শেষ। তাতেও

খোকসায় সংখ্যালঘুর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতী : নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

বিশেষ প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় সংখ্যালঘুর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতী। নগদ টাকা, স্বর্ণালংকার লুট। ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষাধিক টাকা। ২ ঘন্টা ডাকাতদের তান্ডবের সময় পুলিশ ছিল মেলার জুয়ার কোর্টে বলে এলাকাবাসীর অভিযোগ। গত মঙ্গলবার সন্ধ্যায় খোকসার মামুদানীপুর গ্রামে সংখ্যালঘু দীনবন্ধু ভৌমিক এর বাড়ীতে ২০-২৫ জনের একটি স্বসস্ত্র ডাকাত হামলা চালায়। অস্ত্রের মুখে পরিবারে সবাইকে জিম্মি করে নগদ টাকা,

আরশীনগর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আরশীনগর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সদস্য, কুষ্টিয়া কালেক্টরেট স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা আফরোজা আক্তার ডিউ এর জন্মদিন গতকাল সন্ধ্যায় আরশীনগর পত্রিকার কার্যালয়ে পালিত হয়। আরশীনগর পরিবার আয়োজিত অনুষ্ঠানে কেক কাটে শিশু তানহা, ত্বাহা, রাইম,. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের

ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে ঋতুরাজ বসন্ত বরণ

ঝিনাইদহ সংবাদদাতা : এসেছে ঋতুরাজ বসন্ত। চারিদিকের পুরোনো জীর্ণতাকে ছেড়ে নতুনের আহবান। বিপুল উৎসাহ উদ্দীপনা আর বর্ণাঢ্য আর্য়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে স্কুল-কলেজসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে মর্নিংবেল চিলড্রেন একাডেমী, পৌর মডেল স্কুল ও সরকারি নুরুন্নাহার মহিলা কলেজ। ঢাক, ঢোল, সানাই বাজিয়ে আর নেচে গেয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেয়।

ঝিনাইদহের শৈলকুপার ৮০ জন বিএনপি নেতাকর্মী কারাগারে

পুলিশের গাড়ি পোড়ানো মামলায়

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপুসহ ৮০ জন নেতাকর্মীর জামিন বাতিল করে বুধবার দুপুরে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঝিনাইদহের একটি বিচারিক আদালত। মঙ্গলবার উচ্চ আদালতের জামিন মেয়াদ শেষ হলে বুধবার দুপুরে ১টার দিকে ৮৪ নেতাকর্মী ঝিনাইদহের বিচারিক হাকিম মোঃ খুরশিদ আলমের আদালতে স্থায়ী জামিন আবেদন করেন। কিন্তু আদালত

কুমারখালীর বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শরিফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল দিনব্যাপি ৩২ টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেল ৪ টায় স্কুল মাঠে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামিম আহমেদ খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ক্রীড়া শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন। স্কুলের