রবিবার, ফেব্রুয়ারি ১৭, ২০১৩

কুষ্টিয়ায় গৃহশিক্ষক কতৃক দ্বিতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রী ধর্ষনের শিকার

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়ায় দ্বিতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রী গৃহশিক্ষকের লালসার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাতপুর গ্রামে ওই স্কুল ছাত্রীর নিজ বাড়িতে গৃহশিক্ষকের দ্বারা ধর্ষনের শিকার হয়েছে। বর্তমানে সে কুষ্টিয়া জেনারেল হাসপতালে ভর্তি রয়েছে। তার শারীরিক অবস্থা ভাল নয় বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি থেকে

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ইতোমধ্যে ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষে ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান প্রক্টর অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর

কাজী আরেফসহ ৫ জাসদ নেতা হত্যার ১৪ বছর

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফসহ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পাঁচ নেতা হত্যাকা-ের ১৪তম বার্ষিকী শনিবার। কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হচ্ছে দিনটি। এ উপলক্ষে কাজী আরেফ পরিষদ হত্যাকা- স্থল কালিদাসপুর স্কুল মাঠ ও শহীদ ইয়াকুব আলী ট্রাস্ট ফিলিপনগর পিএম কলেজে স্মরণসভা ও দোয়া মাহফিলসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিকে, ১৪ বছর পার হয়ে গেলেও নৃশংস এ হত্যাকা-ের বিচার হয়নি। সনাক্ত করা যায়নি মূল পরিকল্পনাকারীদের। ১৯৯৯

ব্যাংক কর্মী নিহত হওয়ার ঘটনায়

কুষ্টিয়ায় কৃষি ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের উদ্যেগে বিক্ষোভ সভা

স্টাফ রিপোটার : জামায়াত শিবিরের হামলায় ঢাকায় অগ্রণী ব্যাংকে এক কর্মী নিহত হওয়ার প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে কুষ্টিয়ায় বিক্ষোভ সভা করেছে কুষ্টিয়ার কৃষি ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। গতকাল বিকালে শহরের বঙ্গবন্ধু মার্কেটে কৃষি ব্যাংকের আঞ্চলিক অফিস চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন কুষ্টিয়া অঞ্চলের সভাপতি আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি গোলাম মহসিন, বিষেশ অতিথি ছিলেন কৃষি ব্যাংক কুষ্টিয়া অঞ্চল বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বিশ্বনাথ দাস, সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের আহবায়ক আকমল হোসেন। এছাড়া ব্যাংকের বিভিন্ন শাখার ব্যাস্থাপকের মধ্যে বক্তব্য রাখেন সাহাবুদ্দিন, বাহাউদ্দিন, রেজাউল হক, আব্দুস সালাম প্রমুখ। সভা শেষে একটি র‌্যালী শহর প্রদক্ষিন করে।

কুষ্টিয়ায় মহিলা উন্নয়ন সমিতির উদ্যেগে বিনামূল্য টিউবয়েল স্থাপন

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় মহিলা উন্নয়ন সমিতির উদ্যেগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে নারীর ক্ষমতায়ন ও আয়বর্ধনমূলক প্রশিখ্যক্ষনের আওতায় সদর উপজেলার কবুরহাট ও কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেউড়িয়াতে বিনামূল্য ৪ টি টিউবয়েল স্থাপন করা হয়েছে। গত ১৩ ফেব্র“য়ারী এ কাজ শুরু হয়। মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী নিলুফা আকতার নাসরিনের উপস্থিতিতে কবুরহাট এলাকায় বটতৈল ইউনিয়নের অসংখ্য নারী পুরুষ এসময় উপস্থিত ছিলো। এদিকে কুমারখালী ছেউড়িয়াতে স্থানীয় গন্যমান্য

পোড়াদহে দেবরের নির্যাতনে গৃহবধুর মৃত্যু

স্টাফ রিপোটার : মিরপুর উপজেলার পোড়াদহের সুগন্ধি গ্রামে খালাতো দেবরের নির্যাতনে আঙ্গুরী (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে ৩ ছেলে মেয়ের জননী আঙ্গুরী ১৫ ফ্রেবুয়ারী তার বেয়াই এর সাথে ডাক্তারের কাছ থেকে ফেরার পথে তার খালাতো দেবর নসিমন গাড়ির স্টাটার মারফতের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মারফত ও তার স্ত্রী তাকে মারধর করলে তার মৃত্যু হয়। নিহতের ভাই নুরু জানান,তার বোন আঙ্গুরী কে নুরু এবং স্ত্রী নির্যাতন করে হত্যা করেছে। তিনি জানান, এ বিষয়ে একটি মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

কুমারখালীতে পাওনা টাকা চাইতে গিয়ে যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোটার : কুমারখালী জগন্নাথপুরে ইউনিয়নের বাকচি গ্রামে পাওনা টাকা চাইতে গিয়ে আবুল হোসেন (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে পার্শ্ববর্তি খোলাপাড়া গ্রামের আব্দুল কাউয়ুমের ছেলে খোকন। নিহতের ভাস্তে ফারুক হোসেন জানান, গত ৮ ফেব্র“য়ারী আবুল হোসেন তার মাটি কাটা কাজের পাওনা ১শ টাকা নিতে খোকনের কাছে যায়। এসময় তাদের দুজনের কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন লাঠি দিয়ে আবুল হোসেন কে বেদম প্রহার করে। বাড়ি তে থাকা অবস্থায় গত ১২ তারিখে তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি থাকা অবস্থায় ১৫ ফেব্র“য়ারী দুপুরে আবুল হোসেন মৃত্যুর কোলে ঢলে পরে।