ষ্টাফ রিপোর্টার : কাকডাকা ভোরে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সুখজান নেসা বসেছেন ঘরের মেঝেতে কাঠের পাটাতনে শাড়ি কাপড় নিয়ে। শাড়ির চার কোনায় বেঁধে বাহারি রং-বেরঙের পাথর বসিয়ে তৈরি করছেন নান্দনিক ও মনোমুগ্ধকর নকশা। এখনও অনেক কাজ বাকি। তাকে সূর্য ওঠার আগেই পুরো শাড়ির কাজ শেষ করতে হবে। ঝটপট হাত চালান সুখজান নেসা। এক এক করে আরও কয়েকজন এসে সুখজানের কাজে সহযোগিতা করতে থাকে। নিজের উদ্ভাবিত কৌশলে বিভিন্ন রঙের বুটিক তৈরির অর্থই সুখজানের পরিবারের জীবন ধারণের
বুধবার, ফেব্রুয়ারি ২০, ২০১৩
ঘরে বসে আয়ের নামে প্রতারণার ফাঁদ
অনিক : কুষ্টিয়াতে আউটসোর্সিং এর ধারণা নিয়ে অনেক অ-স্পষ্টতা রয়েছে। আবার অনেকেই ইন্টারনেট সম্বন্ধে খুব একটা ভালো ধারনা নেই। ফলে না বুঝেই কেউ কেউ অনেক টাকা পয়সা খরচ করে ফেলছে। অর্থগুলো লুটে নিচ্ছে কিছু অসাধু শ্রেণীর লোক। প্রতারকরা বিভিন্ন সংগঠনের নামে সেমিনার, পোষ্টার, প্রচারপত্র বিলি ও ফেসবুকের মাধ্যমে প্রচার চালান। কুষ্টিয়ার সুশিল লোকদের কাছে জানতে চাইলে তারা বলেন, দেশের অনলাইন আউটসোর্সিং ওএমএলএম নিয়ে কোন নীতিমালা না থাকার ফলে গ্রাম গঞ্জ থেকে আসা ছাত্র ছাত্রীরা বড় ধরনের অর্থ হারাচ্ছে। তাই ঘরে বসে আয়ের নামে যে সকল সংগঠন বা কোম্পানী আছে সে গুলোর আইনী ব্যবস্থা এবং সচেতন নাগরিকদের এগিয়ে এসে এগুলো প্রতিহত করা উচিত।
কমলাপুর রুমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন
মনিরুল ইসলাম মনি, খোকসা : গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার খোকসার কমলাপুর রুমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সব্বোর্চ ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে ৫ম শ্রেণীর মেধাবী ছাত্রী নওশীন শাউলী মৌ। তৃণমূল পর্যায়ে শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি, ঝড়ে পড়া রোধ, শিক্ষার মান বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে সরকারি ঘোষণা অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের তফশিল ঘোষণা, মনোনয়নপত্র দাখিল, বাছাই প্রত্যাহারসহ নির্বাচনের সকল নিয়ম-কানুন
কুষ্টিয়ার জাগ্রত স্পোটিং ক্লাব ৩৯ রানে জয়ী
কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১২-১৩ শুরু হয়েছে। গতকাল কুষ্টিয়া জাগ্রত স্পোটিং ক্লাব ৩৯ রানে কুষ্টিয়া জিমন্যাষ্টিক ক্লাবকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাডিং করার সিদ্ধান্ত নেয় জাগ্রহত স্পোটিং ক্লাব। ৪০ ওভারের খেলায় ৪০ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা ১৯৬ রান সংগ্রহ করে। জবাবে জিমন্যাষ্টিক ক্লাব ৩৬ ওভারে ১৫৬ রান সংগ্রহ করে। বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ সিদ্দিক ৪০ রান করে এবং সাদ্দাম ২টি ও ফয়সাল ২টি উইকেট সংগ্রহ করেন। খেলাটি পরিচালনা করেন হাবিবুর রহমান বাপ্পি ও মিথুন সরোয়ার। স্কোরার ছিলেন মনজু। আজ আমলাপাড়া স্পোটিং ক্লাব ও দেবী প্রসাদ এ/সি এরমধ্যকার খেলা অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি
ইসলাম ও রাসূল (সাঃ) বিরোধী নাস্তিক মুরতাদদের অপপ্রচার রুখে দাঁড়ান : বাংলাদেশ লেবার পার্টি
হাওয়া ডেস্ক : লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান বলেছেন- ৯০ ভাগ মুসলমানের ও শাহ জালাল, শাহ পরানের পূণ্যভূমি বাংলাদেশে বসে জাহান্নামী নাস্তিক মুরতাদ ব্লগাররা মত প্রকাশের স্বাধীনতার নামে ইসলাম ও মুসলমান ও রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তি ও অপমাননা মূলক বিভ্রান্তকর বক্তব্য দিয়ে তৌহিদী জনতার হৃদয়ে কুঠারাঘাত করেছে। সম্প্রতি অনলাইনে বিভিন্ন ব্লগ ও সামাজিক ওয়েব সাইটে ব্লগার নামধারী কিছু কুলাঙ্গার নাস্তিক অশ্লীল ও কুরুচীপূর্ণ বক্তব্য লিখনী দিয়ে আল্লাহ ও রাসূল (সাঃ) এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। তাই ইসলাম প্রিয় তৌহদী জনতা নাস্তিক মুরতাদসহ ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিতে দলমত
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু প্রজন্মলীগের প্রজন্ম জাগরণ চত্বরে অবস্থান চলছে
ষ্টাফ রিপোর্টার : যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে গনঅবস্থান কর্মসূচী শুরু করেছে বঙ্গবন্ধু প্রজন্মলীগ কুষ্টিয়া জেলা শাখা। গত ১৪ ফেব্র“য়ারী সন্ধ্যা ৬টা ১ মিনিটে ডিসি কোর্ট চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু হয়। বর্তমানে বঙ্গবন্ধু প্রজন্মলীগ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক খলিলুল্লাহর নেতৃত্বে শহরের একতারা মোড়ে প্রজন্ম জাগরণ চত্বর মঞ্চে প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্লোগান, দেশাত্ববোধ ও প্রতিবাদী গানে মুখরিত হয়ে থাকছে প্রজন্ম জাগরণ চত্বর. প্রতিদিন বিভিন্ন স্কুল কলেজর ছাত্র-ছাত্রী ও তরুন সমাজ প্রজন্ম জাগরণ চত্বরে যোগ দিয়ে সংহতি প্রকাশ করছে।
ইবির নতুন প্রো-ভিসি ড. শাহিনুর রহমান
রাশেদুন নবী রাশেদ,ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি পদ দীর্ঘ দিন ধরে শূণ্য থাকার পর নতুন প্রো-ভিসি হিসেবে প্রফেসর ড. মো: শাহিনুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি জিল্লুর রহমান মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তাকে আগামী ৪ বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)