ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে শফিকুল ইসলাম মনা (৩৫) নামে এক ইজিবাইক চালককে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার সকালে সদর উপজেলার বড়কামারকুণ্ডু গ্রামের বুড়োর বিলের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সন্ত্রাসীরা অন্য কোন স্থান থেকে তাকে ধরে এনে হত্যা করে বিলের ধারে ফেলে রেখে যেতে পারে বলে পুলিশের ধারণা । নিহত শফিকুল ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর উত্তর পাড়ার সিরাজুল ইসলামরে ছেলে।ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদজানান, শনিবার বিকেলে শফিকুল ইসলাম মনা বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়।
সোমবার, সেপ্টেম্বর ০৯, ২০১৩
ঝিনাইদহে শহীদ মিনারের নামে ৪ মেঃ টন চাল আওয়ামীলীগ নেতার আত্মসাৎ
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনার নির্মাণ করতে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম বরাদ্দ দিয়েছিলেন ৪ মেঃ টন চাল। দীর্ঘ ৮ মাস পূর্বে জেলা আওয়ামীলীগ নেতা, বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান সেই চাল তুলে বিক্রিও করেছেন। কিন্তু শহীদ মিনার নির্মাণ করা হয়নি। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ ওই টাকা আত্মসাত করা হয়েছে।প্রকল্প সভাপতি আজিজুর রহমানের সাথে কথা বললে তিনি দ্রুতই কাজ শুরু করবেন বলে জানান।
ভেড়ামারার পদ্মানদীতে ট্রলার ডুবি ॥ নিখোঁজ-৫
মনির উদ্দীন মনির, ভেড়ামারা : কুষ্টিয়ার ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রীজের অদূরে পদ্মানদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। প্রমত্ত পদ্মা নদীতে প্রায় দেড় ঘন্টা ব্যাপী শ্বাসরুদ্ধ অভিযান চালিয়ে ১৮জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অন্ততঃ ৫ জন যাত্রী। জানা গেছে, দুুপুর ৩টার দিকে বাহাদুরপুর জিয়ানগর চর থেকে প্রায় ২৩ জন যাত্রী নিয়ে স্থানীয় ইয়ার আলী মাঝি (৫০) ট্রলার নিয়ে নদীর অপর প্রান্তে ভেড়ামারার বাহাদুরপুরে ফিরছিল। পদ্মানদীতে ভয়াল স্রোতের তোড়ে ট্রলারটি নিয়ন্ত্রন হারিয়ে মাঝ নদীতে হঠাৎ করেই ডুবে যায়।
রবিবার, সেপ্টেম্বর ০৮, ২০১৩
ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদল নেতাকর্মীদের শয্যাপাশে মেহেদী রুমী
ইবি জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের নির্বাচন সম্পন্ন
গোলজার হোসেন গোলো’র মাতার মৃত্যু মেহেদী রুমীর শোক
হাওয়া ডেস্ক : কুষ্টিয়া জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক বিষয়ক সস্পাদক গাজী গোলজার হোসেনে গোলো’র মাতা খদেজা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না. ....... ...রাজিউন)। গতকাল বিকাল সাড়ে ৩ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণুগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ
এদিকে তার মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ
ইবি ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা ॥ চতুর্মূখী সংঘর্ষ
মুহুর্মুহু গুলি ও ককটেল বিস্ফোরণ ॥ আহত ৪০
ষ্টাফ রিপোর্টার : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘঠেছে। সংঘর্ষে উভয় পক্ষে প্রায় ৪০জন আহত ও গুলিবিদ্ধ হয়েছে। গুরতর আহতদের কুষ্টিয়া ও ঝিনাইদহে হাসপাতলে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিবেশ ঠিক রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
