সোমবার, সেপ্টেম্বর ০৯, ২০১৩
কুমারখালী পৌর কৃষকদলের আহবায়ক কমিটি গঠন
সুপ্র’র উদ্যোগে সাক্ষরতা দিবসে শিক্ষামেলা
এ.কে.এস শুভ ॥ গতকাল রবিবার সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র কুষ্টিয়া জেলা ক্যাম্পেইন কমিটির উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে শিক্ষামেলার আয়োজন করা হয়। শিক্ষামেলার এবারের প্রতিপাদ্য বিষয় ”শিক্ষার আলোই সুশাসন, নিশ্চিত হবে উন্নয়ন”। শিক্ষামেলা উপলক্ষ্যে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র কুষ্টিয়া জেলা ক্যাম্পেইন কমিটি ৩নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে আবৃতি, রচনা প্রতিযোগিতা, ছড়া গান, সাধারণ জ্ঞান, উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতার আয়োজন করে। আয়োজন পরবর্তীতে ৩নং পৌর সরকারি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্ত থেকে সাইদুর রহমান নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। সে রোববার ভোরে ভারতে গরু আনতে যায়। সে সময় সীমান্তের জিরো লাইন থেকে দুই কিলোমিটার ভারতে অভ্যান্তরে হাঁসপাতালপাড়া নামক স্থান থেকে বিএসএফএর বিশেষ টহলদল তাকে ধরে নিয়ে যায়। সাইদুর রহমান মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে। বিজিবি’র ৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্নেল আসাদুজ্জামান জানান, ভোর সাড়ে ৫টার দিকে ১০/১৫ জন বাংলাদেশী কুসুমপুর সীমান্তের ৬১
ঝিনাইদহে এক ইজিবাইক চালককে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে শফিকুল ইসলাম মনা (৩৫) নামে এক ইজিবাইক চালককে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার সকালে সদর উপজেলার বড়কামারকুণ্ডু গ্রামের বুড়োর বিলের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সন্ত্রাসীরা অন্য কোন স্থান থেকে তাকে ধরে এনে হত্যা করে বিলের ধারে ফেলে রেখে যেতে পারে বলে পুলিশের ধারণা । নিহত শফিকুল ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর উত্তর পাড়ার সিরাজুল ইসলামরে ছেলে।ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদজানান, শনিবার বিকেলে শফিকুল ইসলাম মনা বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়।
ঝিনাইদহে শহীদ মিনারের নামে ৪ মেঃ টন চাল আওয়ামীলীগ নেতার আত্মসাৎ
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনার নির্মাণ করতে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম বরাদ্দ দিয়েছিলেন ৪ মেঃ টন চাল। দীর্ঘ ৮ মাস পূর্বে জেলা আওয়ামীলীগ নেতা, বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান সেই চাল তুলে বিক্রিও করেছেন। কিন্তু শহীদ মিনার নির্মাণ করা হয়নি। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ ওই টাকা আত্মসাত করা হয়েছে।প্রকল্প সভাপতি আজিজুর রহমানের সাথে কথা বললে তিনি দ্রুতই কাজ শুরু করবেন বলে জানান।
ভেড়ামারার পদ্মানদীতে ট্রলার ডুবি ॥ নিখোঁজ-৫
মনির উদ্দীন মনির, ভেড়ামারা : কুষ্টিয়ার ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রীজের অদূরে পদ্মানদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। প্রমত্ত পদ্মা নদীতে প্রায় দেড় ঘন্টা ব্যাপী শ্বাসরুদ্ধ অভিযান চালিয়ে ১৮জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অন্ততঃ ৫ জন যাত্রী। জানা গেছে, দুুপুর ৩টার দিকে বাহাদুরপুর জিয়ানগর চর থেকে প্রায় ২৩ জন যাত্রী নিয়ে স্থানীয় ইয়ার আলী মাঝি (৫০) ট্রলার নিয়ে নদীর অপর প্রান্তে ভেড়ামারার বাহাদুরপুরে ফিরছিল। পদ্মানদীতে ভয়াল স্রোতের তোড়ে ট্রলারটি নিয়ন্ত্রন হারিয়ে মাঝ নদীতে হঠাৎ করেই ডুবে যায়।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)


