মনির উদ্দীন মনির, ভেড়ামারা : কুষ্টিয়ার ভেড়ামারায় ২ রাউন্ড বন্দুকের তাজা গুলি ও একটি শার্টারগান সহ একাধিক মামলার আসামী, চিহ্নিত সন্ত্রাসী নয়ন (৩০) কে আটক করে গনধোলাই দিয়েছে জনতা। পরে জুনিয়াদহ ক্যাম্প পুলিশের হাতে তাকে সোর্পাদ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে জুনিয়াদহ বাজারে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় দোকানপাট। এ সংবাদের পর ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ সৈয়দ রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। নয়ন উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ
বুধবার, সেপ্টেম্বর ১১, ২০১৩
ভেড়ামারায় মাদক ব্যাবসায়ীকে জেল
ষ্টাফ রিপোর্টার : মঙ্গলবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারারায় মাদক ব্যাবসায়ী জামাল উদ্দিন মালিথা ওরেফে গোপাল (৩৫) কে ভ্রাম্যমান আদালত ৪ মাসের জেল প্রদান করেছে। ভেড়ামারা উপজেলা নিবাহী অফিসার রেজাউল করিম এই রায় প্রদান করেন।ভেড়ামারা থানার এস আই শাহ আলম জানান, উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল এলাকার মৃত মবের মালিথার ছেলে মাদক ব্যাবসায়ী জামাল উদ্দিন মালিথা ওরেফে গোপাল কে নিজ বাড়ী থেকে আটক করেছে।
খোকসা থানা যুবদলের যুগ্ম-সম্পাদকের পিতার মৃত্যুতে থানা যুবদলের শোক
খোকসা প্রতিনিধি : খোকসা পৌর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম রেজার পিতা ফকির মন্ডল গতকাল সোমবার সন্ধ্যা ৭ টায় বাধ্যর্কজনিত কারণে শেখপাড়া বিহাড়িয়া গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী...... ........রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি ১১ সন্তান, স্ত্রী, রাজনৈতিক শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে খোকসা থানা যুবদলের সভাপতি মিজানুর রহমান মির্জা, সাধারণ সম্পাদক বাহারুল আলম, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, জাহাঙ্গীর আলমসহ থানা ও পৌর যুবদলের সকল স্তরের নেতৃবর্গ শোক ও শোকতপ্ত পরিবারের প্রতিসমবেদনা জানিয়েছেন।
দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারন চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
দৌলতপুর প্রতিনিধ : দৌলতপুর উপজেলার তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দুর্ণীতিবাজ প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অপসারন দাবী করে ওই স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জন করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীদের অভিযোগ, তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলেও দুর্ণীতিবাজ প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এই বিদ্যালয়ে নিয়োগ পাওয়ার পর থেকে ছাত্রছাত্রীদের সাথে অসৌজন্য আচরন সহ নানা রকমের আর্থিক অনিয়ম করে চলেছেন। সরকারী ভাবে প্রাইভেট পড়ানো নিষিদ্ধ থাকলেও তিনি কোন ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে নিজে প্রাইভেট পড়ান এবং অন্যদের পাইভেট পড়ানোর উপর থেকে কমিশন নিয়ে থাকেন। তিনি স্কুল ফান্ডের টাকা বিভিন্ন ভুয়া ভাইচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করে আসছেন।
দৌলতপুরে অস্ত্র ও গুলি উদ্ধার
ইবিতে ১২ সেপ্টেম্বরের নিন্মমান সহকারী পদের নিয়োগ বোর্ড স্থগিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নিন্মমান সহকারী পদের নিয়োগ নির্বাচনী বোর্ড অনিবার্যকারণ বশতঃ স্থগিত করা হয়েছে। উক্ত নিয়োগ নির্বাচনী বোর্ড আগামী ২৫ সেপ্টেম্বর যথাসময়ে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।
মেহেরপুরে ৭ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ৪র্থ শ্রেণীর ছাত্র আতিউর
মেহেরপুর সংবাদদাতা : মেহেপুরের শুভরাজপুর গ্রামের আফ্রিকা প্রবাসী আলী হোসেনের পরিবারের কাছে দীর্ঘদীন যাবৎ ৫ লক্ষটাকা চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। চাঁদার টাকা না পেয়ে ১০/১২ জনের একটি চক্র গত মঙ্গলবার রাত ২ টারদিকে শিশু আতিউর (১০) কে অপহরন করে। এসময় আতিউরের নানা স্থানীয় স্কুল শিক্ষক আব্দুল হালিম সহ গ্রাম বাসি বাধা প্রদান করলে দূর্বৃত্তরা পরপর ৩ টি শক্তিশালী বোমা বিস্ফোরন ঘটায়। বোমা আঘাতে স্কুল শিক্ষক আব্দুল হালিম(৫০)ঘটনা স্থলেই নিহত হয়। । এদিকে স্কুল শিক্ষক আব্দুল হালিম নিহত ও শিশু আতিউর রহমানের অপরহনের ঘটনায় নিহতের পরিবারে বইছে শোকের মাতম। আর এলাকাবাসীর মধ্যে বইছে আতংক আর আতংক। অপহরনের ৭ দিন অতিবাহিত হলেও অপহৃত ৪র্থ শ্রেণীর
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)