বুধবার, সেপ্টেম্বর ১১, ২০১৩

দৌলতপুরে অস্ত্র ও গুলি উদ্ধার

  দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে একটি শাটার গান, ৭ রাউন্ড গুলি ও ৪১টি বুলেট উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার ভুরকা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, ভুরকা এলাকার আব্দুল বারীর বাড়ির বাইরের বারান্দায় লুকানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোরে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করে। কি উদ্দেশে সেগুলো ঐ স্থানে রাখা হয়েছিল খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন