স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে রুবেল হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফিলিপনগর মন্ডলপাড়া সংলগ্ন পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হলে পরে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, ফিলিপনগর হাইস্কুলের ৮ম শ্রেনীর ছাত্র ও ফিলিপনগর মন্ডলপাড়া গ্রামের সাইদ হোসেনের ছেলে রুবেল পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যায়। পরে রাতে তার লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার।
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০১৩
কাদের মোল্লার ফাঁসির আদেশ হওয়ায় কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের আনন্দ মিছিল
ষ্টাফ রিপোর্টার : একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারী আবদুল কাদের মেল্লার ফাঁসির আদেশ হওয়ায় আনন্দ মিছিল করেছে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগ। জেলা ¯েচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজের নেতৃত্বে গতকাল বিকাল ৪টায় আনন্দ মিছিলটি সংগঠনটির স্থায়ী কার্যালয় বঙ্গবন্ধু সুপার মার্কেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা ট্রাফিক মোড়ে গিয়ে সমাবেশের আয়োজন করে। সমাবেশে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু তার বক্তব্য বলেন, সকল যুদ্ধাপরাধীর বিচার এই বাংলার মাটিতেই হবে। রায়কে কেন্দ্র করে জামায়াত হরতাল ডেকে, ভাংচুর, অগ্নিসংযোগ করে এই
কুমারখালী থানা জাসাসের পক্ষ থেকে জামিনে মুক্ত ছাত্রনেতা সবুজকে ফুলেল শুভেচ্ছা
শরীফুল ইসলাম কুমাখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়া জেলার কুমারখালী থানা ছাত্রদলের নেতা আতিকুর রহমান সবুজ ২টি মামলায় জামিনে মুক্ত হওয়ায় গতকাল বাসষ্ট্যান্ড পশ্চিম অদূরে হামিদ মার্কেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ে সন্ধ্যায় থানা জাসাসের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ কুতুবুল আলম নতূন যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মুন্সি রশিদুর রহমান, পান্টি ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ মামুনুর রহমান মামুন, খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন, নন্দলালপুর ইউপি বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ, পান্টি বিএনপি নেতা রেজাউল করিম মিলন, থানা জাসাসের সভাপতি ফারুখ হোসেন রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি মোর্শেকুর রহমান তুহিন, যুগ্ম সম্পাদক হারু, থানা যুবদলের সভাপতি আল কামাল মোস্তফা, গ্রাম বাংলার খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব
সংবাদ বিজ্ঞপ্তি : খেলা ধুলার মধ্যে কোন যুব সমাজ যদি নিয়োজিত থাকে তাহলে সমাজে অপরাধ প্রবনতা থাকে না। এর জন্য আন্তরিক উদ্দ্যেগ থাকা দরকার। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গ্রামীন খেলাধুলার সমাপনি অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। গণপ্রজাতন্ত্রী সরকারের এই উদ্দ্যেগকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রাম বাংলার হারানো খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। তিনি গতকাল কুষ্টিয়া স্টেডিয়ামে গ্রামীন বাংলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মাঠে উপস্থিত থেকে দীর্ঘক্ষন খেলা উপভোগ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খন্দকার জুলফিকারকুষ্টিয়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গণ ছুটি : দাপ্তরিক কাজে স্থবিরতা
ষ্টাফ রিপোর্টার : ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দুই দফা বাস্তবায়নের দাবীতে কুষ্টিয়া জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গন ছুটি কর্মসুচী পালন করছে। আজ বুধবার সকাল থেকে কুষ্টিয়া জেলার প্রকৌশল দপ্তরে এই গন ছুটি পালন করা হচ্ছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জানায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষকদের পেশাগত সমস্যা সমাধানে সরকারের আন্তঃমন্ত্রনালয় কমিটির সুপারিশ সরকার কর্তৃক বার বার আশ্বাস প্রদান করার পরও আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। এমনকি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অর্ধ ডজন তাগাদাপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রদান করা হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হচ্ছেনা। শুধু তাই নয়, শিক্ষা সচিব এর সভাপতিত্বে ও গণপূর্ত সচিব উপস্থিতিতে
দৌলতপুরে বিএনপির পৃথক কর্মীসভা
দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না ঃ রেজা আহমেদ বাচ্চু
দৌলতপুর দৌলতপুর : দৈৗলতপুরে বিএনপির পৃথক কর্মীসভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম গেদুর বাসভবন চত্বরে প্রাগপুর ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু। প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু বলেন, সরকার যতই পায়তারা করুক না কেন, কোন দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন হতে দেয়া হবে না। দুর্বার আন্দোলনের মাধ্যমে যে কোন মুল্যে দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করা হবে। উদ্ভুত যে কোন পরিস্থিতির জন্য সরকারী দল আওয়ামীলীগই দায়ী থাকবে বলে সাফ জানিয়ে দেন রেজা আহমেদ বাচ্চু। এ জন্য দৌলতপুরের সকল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু বলেন, আপনারা (দলীয়
কুষ্টিয়া ম্যাটসের শিক্ষকের বিদায় ও বরন অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় ম্যাটস এর ইন্টার্নি ডক্টর এসোসিয়েশন (এমআইডিএ) কর্তৃক আয়োজিত অধ্যক্ষ ডাঃ শেখ কেরামত আলীর বিদায় ও অধ্যক্ষ ডাঃ শফিকুল ইসলামের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে ম্যাটসের হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ ইফতেখার মাহমুদ। সভাপতিত্ব করেন ম্যাটসের প্রভাষক মোঃ আমিনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আজিজুন নাহার। প্রধান অতিথি
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
