বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০১৩

ইবি ডিবেটিং সোসাইটির বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

রাশেদুন নবী রাশেদ, ইবি : আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে গতকাল বুধবার সকাল সৃাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ আলোচনা বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিতর্ক কর্মশালার আলোচনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার। ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ইমামূল হাছান আদনানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো: আফজাল হোসেন ও বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর দেবাশীষ শর্মা।অনুষ্ঠানের ২য় পর্বে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি ডা. আব্দন নুর তুষার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. আহমেদ রেজা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট হাসান মাহমুদ, এটিএন বাংলার সাংবাদিক মাহফুজ মিশু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সাইদুর রহমান প্রমূখ। সন্ধ্যা সাতটা পর্যন্ত এ কর্মসূচী চলে।ইবি ডিবেটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক আশরাফুন্নাহার রীটার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৫শতাধিক ডেলিগেট অংশগ্রহণ করছেন। এতে অন্যান্যের

কুষ্টিয়া যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  হাওয়া ডেস্ক : যক্ষা নিয়ন্ত্রন কর্মসূচীতে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্টদের ভূমিকা শীর্ষক জেলা মতবিনিময় সভা গতকাল বেলা ১২টায় বিসিডিএস ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা নাটাবের সভাপতি মোঃ শাহাবুব আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি হাজী রফিকুল ইসলাম টুকু, কুষ্টিয়া ব্র্যাক স্বাস্থ্য ব্যবস্থাপক প্রবীর কুমার। আলোচনা করেন ঢাকা নাটাবের প্রতিনিধি বিধান কুমার দত্ত। বক্তাগণ বলেন, যক্ষা বাংলাদেশে একটি অন্যতম ঘাতট ব্যাধি যাতে প্রতি বছর বহু লোকের মৃত্যু ঘটায়। বর্তমানে এ রোগের চিকিৎসা ও ঔষুধ বিনামূল্যে প্রদান করা হয়। আমাদের দেশে যক্ষ্মা সম্পর্কে কুসংস্কার এখনও রয়ে গেছে। অনেকে যক্ষ্মাকে বংশগত রোগ বলে মনে করে রোগাক্রান্ত

আজ স্বেচ্ছাসেবকলীগ কুষ্টিয়া জেলা শাখার বিশেষ বর্ধিত সভা

 স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরতœ জননেত্রী শেখ হাসিনার কুষ্টিয়া আগমন উপলক্ষে আজ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি এ্যাড. মোল্লা মো. আবু কাউসার। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সাধারন সম্পাদক বাবু পঙ্কজ দেবনাথ। বিশেষ বর্ধিত সভায় সভাপত্বিত করবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান লাবু। উক্ত সভায় সকলকে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিক করে তুলতে সকলের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ।

জিয়ারখী ইউনিয়নে মানবাধিকার সংরক্ষণ পরিষদের কমিটি গঠন সভা সম্পন্ন

মানবাধিকার সংরক্ষণ পরিষদ জিয়ারখী ইউনিয়ন কর্তৃক আয়োজিত কমিটি গঠন সভা আজ সকাল ১১ টায় প্রবীণ নেতা আবুল হোসেনের সভাপতিত্বে জিয়ারখী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংরক্ষণ পরিষদ থানা কমিটির সাধারন সম্পাদক ডা: উৎপল কুমার সেন । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা কমিটির সদস্যমনোয়ার হোসেন। বক্তব্য রাখেন লুৎফর রহমান, শাহজাহান আলি, সাফিয়া বেগম, হালিমা বেগম , অমল কর্মকার ।সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনান্তে সর্বসম্মতিক্রমে মকিম উদ্দিনকে সভাপতি, শাহজাহানকে সাধারন সম্পাদক ও অমল কর্মকারকে সাংগঠনিক করে ২৯ সদস্য বিশিষ্ট মানবাধিকার সংরক্ষণ পরিষদ জিয়ারখী ইউনিয়ন কমিটি গঠন করা হয়। সভায় মুক্তির গোলাম রব্বানী ও মানবাধিকার সংরক্ষণ পরিষদ থানা কমিটির সদস্য ড্: হান্নান উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

কুষ্টিয়ায় বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ সুবিধার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ সুবিধার চেক হস্তান্তর অনুষ্ঠান গতকাল কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে সন্ধ্যা ৭টায় স্বাধীনতা শিক্ষক পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আহবায়কউপাধ্যক্ষ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ভেড়ামারা সবুজ কানন স্কুলের সহকারী শিক্ষক মোশারফ হোসেন। ১৭জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের ৫০লাখ টাকার চেক প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক জাহিদ হোসেন জাফর। সম্মানিত অতিথি শিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব শাহজাহান আলম সাজু। স্বাগত বক্তব্য রাখেন খাতের আলী কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী। বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন কুমারখালী আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামীম খান,পান্টি ডিগ্রী কলেজেরঅধ্যক্ষ মোঃ কামাল উদ্দিন,কুমারখালী কলেজের সহকারী অধ্যাপক ও স্বাধীনতা শিক্ষক পরিষদের যুগ্ম আহবায়ক

দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির কর্মীসভা

 দৌলতপুর প্রতিনিধি : দৌলতপুর উপজেলার পিয়ারপুর, আড়িয়া, রিফায়েতপুর ও হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু। উপজেলার পিয়ারপুর, আড়িয়া, রিফায়েতপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা সকাল ১০ টায় হরিণগাছীতে অনুষ্ঠিত হয়। থানা বিএনপির সহ-সভাপতি ইছাহক আলীর সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শহীদ সরকার মঙ্গল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান রেজাউল করীম, পিয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল করিম, শের আলী সবুজ, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আতাউর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুন্তাজ, উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি এবিএম হাসানুজ্জামান বাবলু, উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক ফরজ উলল¬াহ, পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সারোয়ার জাহান বাদশা, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, রিফায়েতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মক্কেল মেম্বর, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক শামিম প্রমুখ।বিকেলে সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রি আহসানুল হক মোল্লার বাসভবনে হোগলবাড়িয়া ইউনিয়ন

মেহেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন অ্যাডভোকেসী সভা

মেহেরপুর প্রতিনিধি : বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ০৫ অক্টোবর ২০১৩ পালন উপলক্ষে জেলা অ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন। সিভিল সার্জন ডাঃ আব্দুস সহীদের সভাপতিত্বে অ্যাডভোসেী সভায় বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ আবুল বাশার, জেলা প্রাথমিক শিক্ষক কর্তকর্তা এস.এম তৌফিকুজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র আল-মামুন, সাংবাদিক এম.এ.হাসান সুমন, রফিকুল আলম, মেহের আমজাদ, মিজানুর রহমান প্রমুখ।