ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে শাহীন (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর নামক স্থানে সে ট্রেনে কেটে নিহত হয়। নিহত শাহীন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের মনসুর আলীর ছেলে। কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দ মেইলো নিচে পড়ে সে নিহত হয়। শাহিন কালীগঞ্জের রঘুনাথপুর গ্রামে কয়েকদিন আগে শ্বশুর বাড়ি বেড়াতে এসেছিলেন। অনেকে ধারইা করছে শ্বশুর বাড়িতে এসে কোন ঘটনা নিয়ে গোলযোগ হয়েছিল, যে কারইে সে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আশমসহত্যা করেছে। এ ব্যাপারে জিআরপি থানায় একটি মামলা হয়েছে।
শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৩
ঝিনাইদহে বিকল্প স্থানে জনসভা : ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ৫
ঝিনাইদহ প্রতিনিধি : সুন্দরবন ধ্বংসকারী রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করার দাবিতে ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চ ঝিনাইদহে জনসভা করেছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মাগুরা হয়ে লংমার্চ বহরটি ঝিনাইদহ জেলার হাটগোপালপুরে প্রবেশ করে। এরপর সেখানে একটি পথসভা শেষে লংমার্চ বহরটি ঝিনাইদহ শহরে প্রবেশ করলে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় শহরের বাস টার্মিনালে মানববন্ধন শেষে শহরে একটি বিশাল মিছিল বের করা হয়।
এদিকে ঝিনাইদহ জেলা শহরের প্রাণকেদ্র পায়রা চত্বরে আগ থেকেই জনসভার লিখিত অনুমতি চাওয়া হলেও জনসভার অনুমতি দেয়নি প্রশাসন। বাসদ ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক ও লংমার্চ প্রস্তুতি প্রচার ও প্রকাশনা কমিটির আহবায়ক আসাদুজ্জামান আসাদ বলেন, শহরের পায়রা চত্বরে জনসভার জন্য লিখিত ভাবে প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু দেয়নি। তারা শহরের বাইরে আরাপপুরে জনসভার জন্য বলেছেন। ঝিনাইদহ সদর থানার ওসি
এদিকে ঝিনাইদহ জেলা শহরের প্রাণকেদ্র পায়রা চত্বরে আগ থেকেই জনসভার লিখিত অনুমতি চাওয়া হলেও জনসভার অনুমতি দেয়নি প্রশাসন। বাসদ ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক ও লংমার্চ প্রস্তুতি প্রচার ও প্রকাশনা কমিটির আহবায়ক আসাদুজ্জামান আসাদ বলেন, শহরের পায়রা চত্বরে জনসভার জন্য লিখিত ভাবে প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু দেয়নি। তারা শহরের বাইরে আরাপপুরে জনসভার জন্য বলেছেন। ঝিনাইদহ সদর থানার ওসি
কুমারখালীতে যক্ষ্মা নিয়ন্ত্রণে ইমামদের সাথে মত বিনিময়
কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির আয়োজনে উপজেলা পর্যায়ে ইমামদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়। গতকাল কুমারখালী বড় জামে মসজিদে মিটিং কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম প্রধান আলোচক এবং কুষ্টিয়া জেলা ন্যাটাবের সেক্রেটারী নাসির উদ্দিন যক্ষ্মা রোগের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। উপজেলা যক্ষ্মা নিরোধ সমিতির সভাপতি আব্দুস কুদ্দুসের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপজেলা বিভিন্ন মসজিদের ২৫ জন ইমাম অংশ গ্রহণ করেন। ন্যাশনাল এন্ট্রিটিবি এসোসিয়েশন অব বাংলাদেশ স্যোসাল মোবিলাইজার বিধান কুমার দত্ত অনুষ্ঠান পরিচালনা করেন।
কুমারখালীতে রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত
শরীফুল ইসলাম : কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানী নিরাপত্তায় গ্রাহকের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত পরীক্ষায় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) আরিফ উজ জামান এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামিম আহম্মেদ খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, আবাসিক প্রকৌশলী অশোক কুমার কুন্ডু, মাহমুদ হোসেন মানু, আব্দুর রহিম, আব্দুস সালাম প্রমূখ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীর প্রায় ১০০ জন শিক্ষার্থীদের রচনা প্রতিযোগীতার পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেন। বিজয়ীদের আমন্ত্রিত অতিথি বৃন্দ পুরষ্কার বিতরণী করেন। কুমারখালীতে জামায়াতের ডাকে হরতাল পালন
কুমারখালী প্রতিনিধি : কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, বাগুলাট ইউনিয়নের বার-বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মাওলানা সামছুদ্দিন আহম্মদকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবীতে গতকাল বৃহস্পতিবার জেলার কুমারখালীতে অর্ধদিবস হরতাল পালিত হয়। হরতাল সফল করতে বুধবার দুপুরে ইসলামী ছাত্রশিবির শহরে বিক্ষোভ মিছিল বের করে। গতকাল সকালে কুষ্টিয়া রাজবাড়ী সড়কে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পিকেটিং করেছে। জিলাপিতলা, ময়েন মোড় ও
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, বাংলাদেশের হাজারো বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এদেশের শিশু সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে বেসরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয় করন শুরু করেছিলেন। শুধু বঙ্গবন্ধু নয় তার স্ত্রীও এেেদশের মুক্তিযুদ্ধ, দেশের উন্নয়নসহ প্রাথমিক শিক্ষার উন্নয়নে ভুমিকা রেখেছিলেন। তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিকভাবে বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করন করে চলেছেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু সন্তানদের জাতির মেধাবী সন্তান হিসাবে গড়ে তুলতে নানা কর্মসুচী হাতে নিয়েছে। গতকাল বিকেল ৩টায় কুষ্টিয়া ষ্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল
কুষ্টিয়ায় বাংলাদেশ কারিগরি ছাত্র সংগ্রাম পরিষদের পরীক্ষা বর্জ্রনের সিদ্ধান্ত
ষ্টাফ রিপোর্টার : ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দুই দফা বাস্তবায়নের দাবীতে কুষ্টিয়ায় বাংলাদেশ কারিগরি ছাত্র সংগ্রাম পরিষদ আগামী ২৯ সেপ্টেম্বর সকল পরীক্ষা বর্জ্রনের সিদ্ধান্ত ঘোষনা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া পলিটেকনিক অডিটোরিয়ামে বাংলাদেশ কারিগরি ছাত্র সংগ্রাম পরিষদের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাকাছাপ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় বক্তব্য রাখেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদের কুষ্টিয়া জেলার আহবায়ক সুবীর কুমার ভট্রাচার্য্য, আইডিইবি কুষ্টিয়ার সভাপতি লিয়াকত আলী,আইডিইবি কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সম্পাদক মিজানুর রহমান,বাকাছাপ সদস্য সচিব শফিউল ইসলাম, যুগ্ম সদস্য সচিব নীরব আহমেদ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, জুয়েল রানা, সাকিবুল ইসলাম সোহেল রানা
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)



