প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে তাদের দাবী একটায় তা হল নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন। কিন্তু এ সরকার চিরস্থায়ী ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে তাই তারা দেশকে সংঘাতের পথে ঠেলে দিয়ে তাদের অধিনে নির্বাচন দিতে চাই। তিনি বলেন আওয়ামী সরকার ১৯৯৬ সালে ও ২০০১ সালে ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসেছে তাই ভোট চুরি বন্ধে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের কোন বিকল্প নেই। গতকাল কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ও দহকুলায় গণসংযোগ ও পথসভায় জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার এ কথা বলেন। তিনি বলেন, কোন দলীয় সরকারের অধীনে নয় নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমাদের এই গনসংযোগের উদ্দেশ্য কোন ভোট চাওয়ার জন্য নই
সোমবার, সেপ্টেম্বর ৩০, ২০১৩
সৈয়দ মেহেদী আহমেদ রুমীর ৬০ তম জন্মদিন পালন করলো দৈনিক হাওয়া পরিবার
ষ্টাফ রিপোর্টার : দৈনিক হাওয়া পরিবারের উদ্যেগে আনন্দঘন পরিবেশে মধ্যদিয়ে দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর ৬০ তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে। শনিবার সন্ধ্যায় পত্রিকা কার্যালয়ে কেক কাটার মধ্যদিয়ে জন্মদিন পালন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, সহকারী সম্পাদক অধ্যাপক শেহাব উদ্দিন, ষ্টাফ রিপোর্টার এসএম রাশেদ, আব্দুম মুনিব, সরকারী কলেজ প্রতিনিধি শিমূল অহমেদ, কম্পিউটার ইনচার্জ সেলিম রেজা সবুজ,
শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৩
কুষ্টিয়া জেলা তাঁতীদলের প্রতিনিধি সভায় সৈয়দ মেহেদী আহমেদ রুমী
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে

আব্দুম মুনিব : আগামী ২৯ সেপ্টেম্বর খুলনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে কুষ্টিয়া জেলা তাতীদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা তাতীদলের সভাপতি রফিকুল ইসলাম বাবলু সভাপত্বিতে
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। প্রতিনিধি সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তাতী বিষয়ক সম্পাদক ও কেন্দ্রিয় তাতীদলের সভাপতি হুমায়ন ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক
জিলা স্কুলের শিক্ষার্থীদের ৩ দিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপ্তি
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের উদ্যোগে কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থীদের ৩ দিন ব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জিলা স্কুলের ৩য় তলায় এ প্রশিক্ষণের সমাপ্তি হয়। সমাপনী দিনে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও কুষ্টিয়া ইউনিটের সেক্রেটারী আজগর আলী। প্রধান অতিথির বক্তব্যে আজগর আলী বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে এসব শিক্ষার্থীরা আত্ম মানবতার সেবার নিয়োজিত
কুষ্টিয়া র্যাবের অভিযানে উদ্ধারকৃত বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস
ষ্টাফ রিপোটার : কুষ্টিয়া র্যাব-১২ বিভিন্ন সময়ে পরিত্যক্ত ও আসামী বিহীন অবস্থায় উদ্ধারকৃত বিপুল পরিমান ফেনসিডিল ও গাঁজা ধ্বংস করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী আফরিদার উপস্থিতিতে র্যাব ক্যাম্পের কার্যালয়ে বুলড্রেজার দিয়ে এ মাদক দ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিলো ৬ হাজার ২শ’ ১৪ বোতল ফেনসিডিল ও সাড়ে ৭ কেজি গাঁজা। এসময় উপস্থিতি ছিলেন কুষ্টিয়া র্যাব-১২-এর উপ-পরিচালক কোম্পানী কমান্ডার স্কোয়াড লীডার কৌশিক আহমেদ রাজীব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুস সামাদ চৌধুরী এবং র্যাব সদস্যরা।
কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে ৬ মাদক সেবীর জরিমানা
ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালত অভিয়ান পরিচালনা করে ৬ মাদক সেবীর জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহমেদ এর রায় প্রদান করে। দন্ডিতরা হল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের তোয়াক্কেল জোয়ার্দ্দারের ছেলে বকুল জোয়ার্দ্দার, আব্দুল বারীর বিশ্বাসের ছেলে তারেক উদ্দীন, নাজিম উদ্দিনের ছেলে রাজু আহম্মেদ, গোলাম মোস্তফার ছেলে আনোয়ার হোসেন ও কুষ্টিয়া সদর উপজেলার বড়িয়া গ্রামের কাশেম মালিথার ছেলে মোস্তফা। গতকাল সকালে কুষ্টিয়া মডেল থানার এস আই জাহিদ ইকবাল সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের কানাবিলের মোড় এলাকা থেকে মাদক সেবন অবস্থায় তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন-১৯৯০ এর ২২( খ) ধারা অনুযায়ী প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমান করে।
কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যেগে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর ৬০ তম জন্মদিন পালিত
আব্দুম মুনিব : আনন্দঘন পরিবেশে মধ্যদিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর ৬০ তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে। কুষ্টিয়া জেলা বিএনপির উগ্যেগে জেলা বিএনপির কার্যালয় চত্বরে গতকাল সন্ধ্যায় বিশাল আকৃতির কেক কাটার মধ্যদিয়ে জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত নেতা কর্মীদের কৃতজ্ঞতা প্রকাশ করে মেহেদী রুমী বক্তব্য প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, এ্যাড.গোলাম মহম্মদ, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক এ্যাড.কুতুবুল আলম নতুন, মাহমুদুর রহমান আল কাদেরী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড.শামীম উল হাসান অপু, শ্মাসুজ্জাহিদ, ক্রিড়া সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু,
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
