শরীফুল ইসলাম, কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসন ভবনের সামনে বিভিন্ন ধরনের আগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান ও উপজেলা প্রকৌশলী মুন্সী মাহবুবুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা কাস্তে হাতে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমে পড়েন। পরিস্কার পরিচ্ছন্না ঈমানে অঙ্গ। যেখানে বাস করা হয়, কাজ করা হয় সেই জায়গাটা আমদেরই পরিস্কার রাখা প্রয়োজন। আশেপাশের পরিবেশ পরিস্কার রাখলে মশামাছি থাকে না। মশা বাহিত রোগবালাই থেকেও দুরে থাকা যায়। তাই এ অভিযানে নেমেছেন উপজেলা প্রশাসন। এসময় সেখানে ১নং কয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম স্বপন সহ উপজেলা প্রশাসনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০১৪
কুমারখালীতে ভ্রাম্যমান আদালতে ১৭ হাজার টাকা জরিমানা
শরীফুল ইসলাম, কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে গতকাল ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। আদালত অপরিচ্ছন্নতার অপরাধে হোটেল মালিককে ১০০০/= টাকা, ফল বিক্রেতা শাজাহান ও ইসলামকে পৃথকভাবে ১০০০/= টাকা এছাড়া বহুল আলোচিত হাজী ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ হরলিক্স রাখায় ১০,০০০/= এবং খন্দকার ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ গুড়া দুধ রাখার অপরাধে ৫,০০০/= সহ সর্বমোট ১৭,০০০/= হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বেলা অনুমান দেড় ঘটিকার সময় ১ম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন। স্যানেটারী ইন্সপেক্টর সেলিনা আখতার এবং কুমারখালী থানার সাব ইন্সপেক্টর রাজিব আল রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন।
পোড়াদহে মোবাইল কোর্ট এর মাধ্যমে ভোক্তা অধিকার ও তামাক নিয়ন্ত্রণ আইনের অধীনে ১৭০০০ টাকা জরিমানা আদায়
গতকাল বেলা ৩টার সময় কুষ্টিয়ার পোড়াদহ রেলগেট সংলগ্ন ফলের দোকানগুলোতে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আজাদ জাহান এর নেতৃত্বে পোড়াদহ আহাম্মদপুর ক্যাম্প ইনচার্জ বদিউর রহমান, এএসআই আমির হোসেন ও রেলওয়ে থানার এএসআই মো: সেলিম হোসেনের সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর অধিনে ৪২ ধারায় ফরমালিনযুক্ত ফল পাওয়ায় জুনাইদ ও লোকমান ফল ভান্ডার হতে প্রত্যেককে চার হাজার টাকা করে আট হাজার টাকা এবং মুকুল ফল ভান্ডার হতে ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরে পোড়াদহ রেলওয়ে জংশন ষ্টেশনে গিয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৩ অধিনে পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে যুবক রিফাত,নাঈম,ওহিদুল, ইদ্রিস ও আকরামুল ৫ জনের নিকট হতে ১৫০০ টাকা এবং হোটেল রাজ্জাক হতে বিশুদ্ধ খাদ্য
সাংবাদিক শাহীনুল ইসলাম দৈনিক দেশকাল পত্রিকার জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন
জাতীয় দৈনিক দেশকাল পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধির নিয়োগ পেয়েছেন কুষ্টিয়ার স্থানীয় দৈনিক সময়ের কাগজের সহ-সম্পাদক শাহীনুল ইসলাম। ১৩ জুলাই রোববার পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক জাকির এইচ তালুকদার স্বাক্ষরিত নিয়োগপত্রটি সাংবাদিক শাহীনুল ইসলামের হাতে তুলে দেন কর্তৃপক্ষ। সাংবাদিক শাহীনুল ইসলাম দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার স্থানীয় সময়ের কাগজে সাংবাদিকতা করছেন। সাংবাদিক শাহীনুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতা কামনা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি
কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি পাবে -সৈয়দ বেলাল হোসেন
স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের মাল্টিমিডিয়া ক্লাস রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ক্লাস রুমে প্রধান অতিথি থেকে এ মাল্টিমিডিয়া ক্লাস রুমের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সভাপতি জেলা প্রশাসকের সহধর্মিনী মিসেস রেহানা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল-ফেরদৌস, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তফা কামাল। আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আনার কলি মাহাবুব, এনডিসি রাসেল মিয়া, কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ আশরাফুজ্জামান, মৌসুমী আফরিদা, কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা, সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার ডিউ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ বেলাল হোসেন বলেন, বিশ্বায়নের যুগে কম্পিউটারের বিকল্প কিছু নেই। দেশ এখন এগিয়ে যাচ্ছে কম্পিউটারের যথাযথ ব্যবহারের ফলে। কুষ্টিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করা গেলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে। শিক্ষার্থীদের সহজ ও সরলভাবে শিক্ষাদানের জন্য মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা জরুরী। কুষ্টিয়া কালেক্টরেট
কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্যপদ গ্রহণ বিজ্ঞপ্তি
কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহী কুষ্টিয়া জেলায় কর্মরত সাংবাদিকদের নিকট হতে প্রেসক্লাব মুদ্রিত ফরমে আবেদন আহবান করা যাচ্ছে। আবেদন ফরমের মূল্য ৩০০ ( তিন শত) টাকা। ১৭ হতে ২৭ জুলাই/১৪ পর্যন্ত সরকারী ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০.০০ টা হতে বিকাল ৩.৩০ টা পর্যন্ত কুষ্টিয়া প্রেসক্লাব হতে আবেদন ফরম সংগ্রহ যাবে। আবেদন ফরম জমা দানের শেষ তারিখ ১০ আগষ্ট/১৪ দুপুর ২ টা পর্যন্ত। আবেদন পত্র বৈধ বিবেচিত হওয়া স্বাপেক্ষে আবেদন পত্র জমাদানের ক্রমিক অনুসারে কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্যদের ক্রমিক নিদৃষ্ট হবে। সদস্য হওয়ার শর্ত ও বিস্তারিত তথ্য জানতে কুষ্টিয়া প্রেসক্লাবে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
মোঃ তৌহিদুজ্জামান
সিনিয়র তথ্য অফিসার
ও
আহবায়ক, কুষ্টিয়া প্রেসক্লাব
সিনিয়র তথ্য অফিসার
ও
আহবায়ক, কুষ্টিয়া প্রেসক্লাব
ভেড়ামারায় সাম্যবাদী দলের নেতা কমরেড বাবলু’র বাড়িতে বোমা হামলা
মনির উদ্দীন মনির ভেড়ামারা ॥ কুষ্টিয়া জেলা সাম্যবাদী দলের সম্পাদক কমরেড আনোয়ার হোসেন বাবলু ভেড়ামারা উপজেলার চরদামুকদিয়াস্থ বাসভবনে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে এসে বোমা হামলা চালিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।খবর পেয়ে থানা ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কমরেড বাবলু বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে। লিখিত অভিযোগে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসী আমজাদ হোসেন, হাবিবুর রহমান সম্প্রতী বিকেলে কমরেড বাবলুর বাড়িতে এসে গালিগালাজ এবং হুমকি দিয়ে যায়। এ ঘটনার কয়েকদিন পর গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ৩ জনের একটি দল মোটরসাইকেল যোগে এসে বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)