স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া শহরে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর ১৫ লাখ টাকা খোয়া গেছে একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তার। রোববার সকাল ১১টার দিকে শহরের নবাব সিরাজউদ্দৌলা রোডে সোনালী ব্যংকের শাখায় এ ঘটনা ঘটে। জানা গেছে, কে এনবি এগ্রো ফুড লিমিটেড নামের একটি বেসরকারী প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা ইমারত হোসেন সকালে ওই প্রতিষ্ঠানের হিসেব থেকে টাকা তুলতে যায় সোনালী ব্যাংকের । তিনি ব্যাংক থেকে ১৫ লাখ টাকা উত্তোলন করে টাকার ব্যাগিটি পায়ের কাছে রেখে ব্যাংক
সোমবার, জুলাই ২১, ২০১৪
শহরের উদিবাড়ীতে র্যাবের অভিযানে পিস্তলসহ যুবক আটক
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া শহরের উদিবাড়ী কলোনী থেকে একটি দেশী তৈরি পিস্তলসহ এক যুবককে আটক করেছে র্যাব। দুপুর ২টার দিকে কুষ্টিয়া র্যাব এই আটক করে। র্যাব জনায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে খবর পায় কুষ্টিয়া শহরের উদিবাড়ী কলোনীতে অস্ত্র কেনা বেচা চলছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা উদিবাড়ী কলোনীর মঞ্জিলের বাড়ীতে প্রবেশ করে অস্ত্র কেনাবেচার প্রাক্কালে ওই এলাকার ইনজাত মোল্লার ছেলে হোসেন আলী (৩৮)কে একটি দেশী তৈরি পিস্তলসহ আটক করে নিয়ে আসে। র্যাব জানায়, মঞ্জিলের স্ত্রী নুরজাহান দীর্ঘদিন থেকে অস্ত্র কেনাবেচা করে আসছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছিল।
কুমারখালীতে দৈনিক হাওয়া পত্রিকার উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
হলুদ সাংবাদিকদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে
- আব্দুর রাজ্জাক বাচ্চু
কুমারখালী প্রতিনিধি : সাংবাদিকরা সমাজের দর্পন। দেশ ও জাতির কল্যানে একজন নির্ভীক সাংবাদিকের ভূমিকা অপরিসীম। কুষ্টিয়া সহ সারা দেশেই এখন সাংবাদিকতার মহান পেশাকে পুঁজি করে একটি চক্র হলুদ সাংবাদিকতা ও চাঁদাবাজে লিপ্ত হয়ে পড়েছে এদেরকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। গতকাল দৈনিক হাওয়া পত্রিকার কুমারখালী প্রতিনিধি শরীফুল ইসলামের উদ্যেগে বড় জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথীর বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন দৈনিক শিকলের ভারপ্রাপ্ত সম্পাদক ও মাই টিভির জেলা প্রতিনিধি, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু। ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ফয়েজউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী থানা বি.এন.পির সহ সভাপতি এ্যাডঃ আব্দুল ওয়াদুদ মিঞা, পৌর বি.এন.পির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কুমারখালী এম এন পাইলট হাইস্কুলের
কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে অবরোধের মুখে পড়লেন স্থানীয় সাংসদ খোকসায় মাহেন্দ্র চালক মালিক সমিতির দ্বিতীয় দফায় সড়ক অবরোধ

মনিরুল ইসলাম মনি, খোকসা : খোকসায় মাহেন্দ্র চালক মালিকদের সংগঠন দ্বিতীয় দফায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে অবরোধ করে কুষ্টিয়া ৪ আসনের সাংসদের গাড়ি বহর আটকে দিয়ে আসন্ন ঈদ পর্যন্ত গাড়ি চালানোর মৌখিক অনুমতি আদায় করতে সক্ষম হয়েছে। রবিবার দুপুর একটার দিকে খোকসা-কুমারখালী মাহেন্দ্র চালক মালিক সমিতির সদস্যরা কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা মডেল টাউন এলাকায় রাস্তায় শুয়ে পরে দ্বিতীয় দফায় অবরোধ সৃষ্টি করে। তারা মহাসড়কে মাহেন্দ্র চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ও মহাসড়কে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে স্লোগান দিতে থাকে। এ সময় খোকসার কৃষি অধিদপ্তরের বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে স্থানীয় সাংসদ আব্দুর রউফ কুমারখালীতে যাওয়ার সময় অবরোধের মুখে পড়েন। প্রায় এক ঘন্টা ধরে আলোচনার পর আসন্ন ঈদুল ফিতর পর্যন্ত এ সড়কে মাহেন্দ্র চলানোর মৌখিক অনুমতি দেবার পর অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করে। অবরোধের সময় কয়েক’শ বাস-ট্রাক সড়কে দাঁড়িয়ে পড়ায় যাত্রীরা ভোগান্তির শিকার হয়। কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, ড্রাইভার সমিতির সাধারন সম্পাদক বিদুৎ, মালিক সমিতির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মকুল, আকতার, ওয়াহিদুজ্জামান প্রমুখ। খোকসা-কুমারখালী আসনের সাংস
কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ কমিটির নির্বাহী সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ কমিটির এক নির্বাহী সভা গতকাল ২০ জুলাই ২০১৪ রোজ রবিবার বেলা ২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। সভার শুরুতে ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক হাজী মোঃ আনোয়ারুল ইসলাম এর শাশুড়ী ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনামুল হক আসাদ এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহের উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করায় সভায় সভাপতি মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পবিত্র ঈদুল ফিতর এর নামাজে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ ঘটিকায়। এ বছর ইমামতি করবেন বিশিষ্ট আলেম
মিরপুর পৌরসভায় গোপনে বাজেট ঘোষণা
স্টাফ রিপোর্টার, মিরপুর : মিরপুর পৌরসভায় গোপনে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে। গতকাল রোববার সকালে পৌর ভবনের হলরুমে মেয়র এনামুল হক গোপনে তার অনুগত গুটিকয়েক কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ৫ কোটি ১৪ লক্ষ ৩৩ হাজার ৫৮৪ টাকা ৪৩ পয়সার ঘোষণা করেন। এ সময়ে একটি ব্যানার সাটিয়ে ফটো সেশন করে মেয়র হলরুম ত্যাগ করেন। পৌরসভার সকল কাউন্সিলর, স্থানীয় সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধি ছাড়াই এ বাজের ঘোষণা করায় সাধারণ জনগণের মনে প্রশ্নবিদ্ধ করেছে। গত বছর ঢাক-ঢোল পিটিয়ে ১৮ কোটি ১ লক্ষ ৬৩ হাজার ২শ’ ৬৩ টাকা ৭২ পয়সার বাজেট ঘোষণা করলে শতকরা ১৬ ভাগ (২ কোটি ৮৯ লক্ষ ১শ’ ৭২ টাকা ২২ পয়সা) বাস্তবায়ন হয়েছে। কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে একতরফা ভাবে বাজেট প্রনয়ণ করায় তারা বাজেট অধিবেশ বয়কট করেন। নাম প্রকাশে
১৮ কোটি টাকার বাজেট ঘোষণা
রাশেদুজ্জামান রিমন, মিরপুর : মিরপুর পৌরসভায় নতুন কোন কর আরোপ ছাড়ায় ২০১৩-১৪ অর্থ বছরের জন্য ১৮ কোটি ১ লক্ষ ৬৩ হাজার ২শ’ ৬৩ টাকা ৭২ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকালে পৌরসভার হলরুমে মেয়র হাজী এনামুল হক এ বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় হিসেবে রাজস্ব খাতে ১ কোটি ২৬ লক্ষ ৫৭ হাজার ৫শ’ ৩৬ টাকা ৬০ পয়সা এবং উন্নয়ন খাতে ১৬ কোটি ৫৫ লক্ষ টাকা ও প্রারম্ভিক উদ্বৃত্ত ২০ লক্ষ ৫ হাজার ৭শ’ ২৭ টাকা ১২ পয়সা ধরা হয়েছে। ব্যয় হিসেবে রাজস্ব খাতে ১ কোটি ৪৬ লক্ষ ৬১ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ১৬ কোটি ৫৫ লক্ষ টাকা ও সমাপনী স্থিতি ২ হাজার ২শ’ ৬৩ টাকা ৭২ পয়সা ধরা হয়েছে। এ বাজেটে অডিটরিয়াম নির্মাণের বিশেষ অনুদান খাতে ৫ কোটি ৯৮ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর পর পানি সরবরাহ প্রকল্প খাতে ৩ কোটি ৯১ লক্ষ টাকা, ড্রেন ও রিটেনিং ওয়াল খাতে ২ কোটি ৫৬ লক্ষ টাকা, উন্নয়ন হিসাবে সরকারী অনুদান এবং অন্যান্য অনুদান খাতে ১ কোটি ৬০ লক্ষ টাকা, গুরুত্বপূর্ণ শহর উন্নয়ন প্রকল্পে ১ কোটি ৫০ লক্ষ টাকা, সাধারণ সংস্থাপন উন্নয়ন খাতে ১ কোটি ২১ লক্ষ ৬১ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেট বক্তৃতায় মেয়র হাজী এনামুল হক বলেন, এ বাজেট জনকল্যাণ ও উন্নয়নমুখী। পৌর কাউন্সিলর সালাউদ্দিনের পরিচালনায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন কাউন্সিলর জাহিদ হোসেন, রিপন আলী,
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)