শুক্রবার, ডিসেম্বর ১২, ২০১৪

পৌর কর্মকর্তা-কর্মচারী ফেডারেশনের পরিচিত ও প্রস্তুতি সভা

বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী ফেডারেশনের কুষ্টিয়া জেলা শাখার পরিচিত সভা ও আগামী ২৬ ডিসেম্বর মাগুরায় বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী ফেডারেশন খুলনা বিভাগী সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কুষ্টিয়া পৌরসভার এমপ্লয়িজ ইউনিয়ন কার্যালয়ের এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী ফেডারেশনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আমান উল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর কর্মকর্তা-কর্মচারী ফেডারেশনের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাবু, সহ-সভাপতি আমিমুল এহসান, রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক শফিকুর রহমান আজম, সাংগাঠনিক সম্পাদক আলতাফ হোসেন, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক জহরত আরা, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য মনিরুজ্জামান টুটুল, রেজাউল করিম, মহাদেব

শিক্ষাদানের মানোন্নয়ন বিষয়ক কর্মশালা শেষে সনদ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক গৃহীত শিক্ষাদানের মানোন্নয়ন বিষয়ক প্রকল্পের অধীন পরিচালিত (টিকিউআই-।।) কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়া হাই স্কুুলের শিক্ষক/শিক্ষিকা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৩দিনের কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। গতকাল কুষ্টিয়া হাই স্কুলের একাডেমিক ভবনে কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ৩দিনের কর্মশালার শেষ দিনে জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান’র সভাপতিত্বে অনষ্ঠিত সনদ বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। তিন দিনের প্রশিক্ষন শেষে প্রশিক্ষন প্রাপ্ত (ঝগঈ) র সদস্য শিক্ষক/শিক্ষিকা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য নিজেদের অর্জিত দক্ষতাকে আরও টেকসই করে কার্যকর করার জন্য কিছু প্রত্যাশা ও সুপারিশ তুলে ধরেন। সেগুলি হলো- এসএমসি’র মেয়াদ দুই বছরের স্থলে তিন বছর বৃদ্ধি করা, প্রশিক্ষনের সময় ৭দিন করা, সদস্যদের নিয়ে জেলা পর্যায়ে প্রতি বছর প্রশিক্ষণের ব্যবস্থা, এই

খোকসায় মুক্তির আন্তর্জাতিক নারী দিবস পালন

গতকাল খোকসা উপজেলার জয়ন্তীহাজরা রাধানগর গ্রামে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বর্ণঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় রাধানগর মডেল ভিলেজ অফিস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ হয়ে জয়ন্তীহাজরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রদক্ষিণ করে পুনরায় মডেল ভিলেজ অফিস চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে সমাজ সেবক নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে মানবাধিকার দিবসের উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। আরো বক্তব্য রাখেন, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন; ধোকড়াকোল ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রভাষক মোশাররফ হোসেন; খোকসা পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ডা: অরুন বিশ্বাস; রাধানগর মডেল গ্রামের সমন্বয় কমিটির সভাপতি

বিজিবির অভিযানে মদ ও ফেন্সিডিল উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবি’র অধিনস্থ কাজিপুর, চিলমারী এবং আলীনগর বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার মান্নান, নায়েক সিরাজুল এবং হাবিলদার তৌফিক এর নেতৃত্¦ে ০৩ টি টহল ১০ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে ৬৩ বোতল বিদেশী মদ ও ১৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে । উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো ধবংসের নিমিত্তে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

বালিয়াকান্দির গো-খামারী শিউলী মোদকের বিভাগীয় সম্মাননা লাভ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামের সফল গো-খামারী শিউলী মোদক বিভাগীয় পর্যায়ে সম্মাননা পদক লাভ করেছেন। সিএসআরএল, গ্রো, অক্সফামের আয়োজনে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার ইউনিটের সাগর-রুনী মিলনায়তনে ক্ষেত জুড়ে ওই সোনার ধান নারীর শ্রমের অবদান, বিভাগীয় পর্যায়ে নারী কৃষকদের নির্বাচন ও সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিরিন আক্তার এমপি। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, কর্মজীবি নারীর সাধারন সম্পাদক শারমিন কবীর, অক্সফামের ম্যানেজার এ্যান্ড এ্যাডভোকেসি মনিষা বিশ্বাস, ক্যাম্পেইন অফিসার মৌসুমী বিশ্বাস, শারীর পরিচালক প্রিয় বালা বিশ্বাস, এসডিসির পরিচালক, আরমান পরিচালক, পল্লী বন্ধু

দৌলতদিয়া যৌনপল্লীতে প্রেমিকের সাথে বিরোধে যৌনকর্মীর আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি : দৌলতদিয়া যৌন পল্লীতে যৌন কর্মী বিথী(১৪) এর লাশ ময়না তদন্ত শেষে বুধবার দাফন করা হয়েছে। জানা যায়, দৌলতদিয়া যৌনপল্লী সরদারীনী হাজেরার বাড়িতে যৌন কর্মী পাখির মেয়ের বিথী(১৪) গত ৯ ডিমেস্বর দুপুর সাড়ে ৩টার দিকে নির্যাতন সইতে না পেরে তার বড় বোন বৃষ্টির ঘরে গলায় ফাস নিয়ে আত্মহত্যা করে। দৌলতদিয়া ঘাট এলাকায় আমজাদ মন্ডলের পুত্র আজিজ মন্ডল (২৪) কে বিথী ভালোবাসতো। তার বড় বোন যৌনকর্মী বৃষ্টি(২২) আজিজকে ভালো বাসে। ২ বোনের ১ প্রেমিক নিয়ে বিরোধ ঘটে। ঘটনার দিন সকালে বৃষ্টি বিথীকে মারধর করে। ফলে তার মুখে দাগ রয়েছে। বিথীর মৃত্যুর সংবাদ পেয়ে রাজবাড়ী সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল, গোয়ালন্দ ঘাট থানার ওসি এ.কে.এম নাসির উল্যাহ সহ অন্যন্যা পুলিশ কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেন। পুলিশ বিথীকে মৃত্যুর পূর্বে ধর্ষিত হয়েছে কী না সে ব্যপারে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে তার লাশ প্রেরণ করে। এ ঘটনার পর বিথীর

বালিয়াকান্দিতে প্রতারনার অভিযোগে আদম ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতে মামলা

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি ইউনিয়নের উত্তর বালিয়াকান্দি (দুর্গাবদ্দী )গ্রামের রেজাউল করিম নামের এক যুবককে বিদেশ পাঠানোর নামে প্রতারনার অভিযোগে আদালতে আদম ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার বিবরনে প্রকাশ, উত্তর বালিয়াকান্দি (দুর্গাবদ্দী) গ্রামের নজীর আহম্মেদের ছেলে রেজাউল করিমকে একই গ্রামের ঠান্ডা মুন্সীর ছেলে ইছাক মুন্সী তার আত্বীয় বিদেশ পাঠানোর এজেন্সী আছে বলে প্রকাশ করে। তাকে ৫লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করলে ফ্রি ভিসায় ভালো বেতনে ৩বছর মেয়াদে কাতার পাঠিয়ে দেবে। এ প্রস্তাবে রাজী হয়ে কাতার যাওয়ার জন্য প্রস্তুত হয়। ২০১৪ সালের ৬ এপ্রিল রেজাউলের ভাই রহিমের বালিয়াকান্দি তালপট্রি দোকানে বসে ৩০ হাজার টাকা , ৭ এপ্রিল ১লক্ষ টাকা, ১২ এপ্রিল ১লক্ষ টাকা, ১৮ এপ্রিল ১লক্ষ টাকা , ১৯ এপ্রিল ২৫ হাজার টাকা, ২১ এপ্রিল ১লক্ষ ৯৫ হাজার টাকা প্রদান করেন। যাবতীয় কাগপত্র নিয়ে ২৫ এপ্রিল জাল ভিসার মাধ্যমে কাতার পাঠায়। রেজাউল কাতার গিয়ে কোন প্রকার কাজ না পেয়ে বিদেশ থেকেই বাংদেশী হাবিবের নিকট থেকে ৫০ হাজার টাকা ধার করে। কাজ না পেয়ে ইছাক মুন্সীর দালাল রেজাউলকে ৫জুন বাংলাদেশে পাঠিয়ে দেয়। রেজাউল দেশে এসে বিষয়টি খুলে বললে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সামনে গ্রহনকৃত টাকা ফেরৎ দেওয়ার অঙ্গিকার করে। মামলার স্বাক্ষী আব্দুর রহিম জানান, ১২ এপ্রিল উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়ীতে ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, এহসানুল হাকিম সাধন, আতাউর রহমান, হাসানুজ্জামান বিশ্বাস, সেলিম, আলমগীর মোল্যা, ওসমান গনি মানিক , আলম বিশ্বাস, নুর আহম্মেদ আল মাসুদ, হারুন অর রশিদ,