রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আশ্রয়ন প্রকল্পে বুধবার থেকে আনুষ্ঠানিক ভাবে ১০দিনব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষন শুরু হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০দিন ব্যাপী প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খায়রুল বাশার খান। আইনশৃঙ্খলা, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা , স্বাস্থ্য, নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষনে বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আশ্রয়ন প্রকল্পের ও পার্শ্ববর্তী গ্রামের ৩২জন পুরুষ,
রবিবার, ডিসেম্বর ২১, ২০১৪
বালিয়াকান্দি আনসার ভিডিপি কর্মকর্তার হিউম্যান রাইটস গোল্ড মেডেল লাভ
রাজবাড়ী প্রতিনিধি : সমাজ সেবা ও স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুক্তিযোদ্ধা খায়রুল বাশার খান হিউম্যান রাইটস গোল্ড মেডেল লাভ করেছেন। মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি ( মাপসাস) মানবাধিকার ও মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকালে ঢাকা পুরানা পল্টন কমিউনিস্ট পার্টির অফিস মুক্তিভবনের মৈত্রী হলে অনুষ্ঠিত হয়। মাপসাস সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর মাসুদা এম রশিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রাইভেটাইজেশনের চেয়ারম্যান ড. মির্জা জলিল। সারা দেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২০জনকে সম্মাননা প্রদান করা হয়। সমাজ সেবা ও স্বাস্থ্য সেবায়
কুমারখালীতে ভ্যাকসিনেশনের প্রশিক্ষণ উদ্বোধন
কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে পিসিভি ভ্যাকসিনেশন এর উপর ২ দিনের প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। গতকাল সকাল ৯ টায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন ২ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফজলুল হক ও মেডিকেল অফিসার ডাঃ তানজিমা সিদ্দিকাহ প্রশিক্ষকের দায়িত্বে উপজেলার সংশ্লিষ্ট অধিদপ্তরের মাঠকর্মী, ভ্যাকসিনেটর ও সুপারভাইজার অংশ গ্রহণ করে।
কুষ্টিয়া আমার চোখে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ শীর্ষক চিত্রাঙ্কন
ষ্টাফ রিপেটার : মহান বিজয় দিবস ২০১৪ উৎযাপন উপলক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুষ্টিয়া ইউনিট উদ্যগে শনিবার সকাল ১০.৩০ ঘটিকায় নিজ কার্যলয় (জেলা আইনজীবী সমিতরি ) তয় তলায় শিশুদের এক চিত্রাঅঙ্কন প্রতিযোগীতার আয়োজন করে। চিত্রাঙ্কন এর বিষয় ছিল আমার চোখে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিভিন্ন স্কুলের প্রায় ৩০ জন প্রতিযোগী অংশগ্রহন করে। প্রতিযোগীরা ৩টি বিভাগে অংশগ্রন করে। ক বিভাগ ১ম হতে ৩য় শ্রেণী, খ বিভাগ ৪র্থ শ্রেণী হতে ৫ম শ্রেণী ও গ বিভাগে ৬ষ্ট হতে ৮ম শ্রেণীর ছাত্র ছাত্রীরা অংশগ্রন করে। অংশগ্রহনকারী শিশু ও অভিভাবকদের মাঝে আনন্দের আবহ বিরাজ করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাস্ট কুষ্টিয়া ইউনিটের সমন্বয়কারী জনাব এ্যাডঃ শংকর মজুমদার । উক্ত অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি এবং বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুষ্টিয়া ইউনিটের পরিচালনা কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী এ্যাড সিরাজ-উল ইসলাম, দৌনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আঃ রশীদ চৌধুরী ও মোঃ আমিরুল ইসলাম (সম্পাদক জেলা শিল্পকলা একাডেমী) এছাড়া উপস্থিত ছিলেন নাজমুন নাহার শিখা প্রধান শিক্ষক মেরিট মডেল স্কুল) অভিভাবক বৃন্দ এবং বিভন্নি স্কুলের শিক্ষক বৃন্দ। উক্ত প্রতিযোগীতা শেষে সমন্বয়কারী জনাব এ্যাডঃ শংকর মজুমদার তার স্বাগত বক্তব্যে ব্লাস্ট কুষ্টিয়া ইউনিটের কার্যক্রম সমন্ধে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং বলেন শিশুদের কে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে এবং
জেলা জাতীয় পার্টির সভা অনুষ্ঠিত
গতকাল ২০শে ডিসেম্বর শনিবার বেলা ১০ টায় দিনোমনি হাই স্কুলের হল রুমে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলার জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয়পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী কোরবান আলী। সভায় আরো বক্তব্য দেন এস.এম আজিজুল হক, নাফিজ আহম্মেদ খাঁন মিঠু, এ্যাড: মিয়া মাহম্মদ রেজাউল হক, মোঃ হামিদুর রহমান, আশরাফুল ইসলাম মতিন, কে এম জাহিদ, এ্যাড: সাজ্জাদ হোসেন সেনা, পারভেজ মাজদার, সিরাজুল ইসলাম চাদু, এ্যাড: মনোয়ার হোসেন, পিয়ার মোহাম্মদ ঠান্টু, এ্যাড: আনিছুর রহমান, আনোয়ার প্রমুখ। সভায় সর্বসম্মতি ক্রমে জাতীয় পার্টি ৬টি উপজেলায় নতুন কমিটি গঠন করার লক্ষে ৬টি উপজেলাতে আগামিতে সভা ডাকার জন্য একটি জেলা সমন্বয় কমিটি গঠন
শনিবার, ডিসেম্বর ২০, ২০১৪
ভুক্তভোগী মহল চায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ
কুষ্টিয়া মাদকে সয়লাব নেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নজরদারি
স্টাফ রিপোর্টার : প্রায় সব ধরনের মাদকে এখন ভাসছে কুষ্টিয়া। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, মদসহ বিভিন্ন স্থানে নির্বিঘে বিক্রি হচ্ছে কুষ্টিয়ায়। শক্তিশালী সিন্ডিকেটের নেত্বত্বে লাভজন অবৈধ মাদকের ব্যবসায় অনেকেই গাড়ি বাড়ি বহু অর্থের মালিক। এ সব অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে প্রশাসন বড় ধরনের অভিযান কখনও চোখে পড়েনি। যার কারনে এখান মাদক বেচা কেনার নিরাপদ ঘাঁটি হিসেবে বেশ পরিচিত শহরের কলিশংকর পুর, শহীদ উজ্জল তাহেরি রোড়, হাউজিং, কুঠিপাড়া, আমলাপাড়া, মিলপাড়া সহ বেশ কয়েকটি স্থান। এসব মাদকদ্রব্য দমনে সংশ্লিষ্ট বিভাগ থাকলেও কুষ্টিয়ায় মাদক নিয়ন্ত্রণে তাদের কোন কার্যক্রম নেই বললেই চলে। বরং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় কুষ্টিয়ার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছে জেলার সুশীল সমাজ। জানা যায়, কুষ্টিয়া জেলা শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা মাদকদ্রব্যে সয়লাব হলেও মরণ নেশা প্রতিরোধে তেমন
কুষ্টিয়ার পোড়াদহে আওয়ামীলীগের দুই গ্রপের সংর্ঘষে আওয়ামীলীগ নেতা নিহত : আহত-৮
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে আওয়ামীলীগের দুই গ্রপের সংর্ঘষে নুর ইসলাম (৫০) নামের এক আওয়ামীলীগ নেতা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত পক্ষের ৮ জন। শুক্রবার সন্ধ্যায় পোড়াদহ বাজারের পাশে এ সংর্ঘষ হয়। কুষ্টিয়া মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল বলেন, পোড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশাররফ ও আওয়ামীলীগ নেতা পারভেজ গ্রপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় পোড়াদহ বাজারের পাশে দুই গ্রপের সর্মথকদের মধ্যে সংর্ঘষ বেধে যায়। সংর্ঘষে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিশোঠা ব্যবহার করা হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে নুর ইসলাম, নুরু বিশ্বাস (৫৫), সজীব (৩০) সোহেল (৩৫) সহ উভয় পক্ষের নয়জন আহত হয়। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে মোশাররফ গ্রপের স্থানীয় আওয়ামীলীগ নেতা নুর ইসলাম মারা যায়। তিনি আরও জানান, এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)

