রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামে বাতশা তৈরী করে জীবিকা নির্বাহ করছে মৃনাল কান্তি সাহার পুত্র লিটন কুমার সাহা। উপজেলার নারুয়া বাকসাডাঙ্গী গ্রামের দরিদ্র মৃনাল কান্তি সাহার পুত্র লিটন কুমার সাহা নারুয়া বাজারের ইচ গেইট এলাকায় ছোট একটি ঘর ভাড়া নিয়ে সেখানে স্বল্প পূজি নিয়ে মিষ্টির ব্যবসা শুরু করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। সকাল থেকে লিটন সাহা বাজারের মিষ্টির দোকানে কেনা বেচার ফাকে ফাকে পানি আর চিনি জাল করে তৈরী করে থাকেন বাতশা। সেই বাতশা নারুয়া ইউনিয়নের দু‘টি হাটে সপ্তাহের চারদিন নিয়ে গিয়ে বিক্রি করে যা রোজগার হয় তা দিয়ে তার সংসার পরিচালিত হয়। লিটন সাহার সাথে কথা বললে তিনি জানান, আমরা এই এলাকার মধ্যে দরিদ্র। আমাদের তেমন কোন জমি সম্পত্তি না থাকায় বাজারে ব্যবসা করে যা রোজগার হয় তাই দিয়ে সংসার পরিচালনা করতে হয়। আমি আমার মা-বাবা স্ত্রী সন্তানদের নিয়ে এই ছোট ব্যবসা করে চলছি এটা হয়তোবা আমার জন্য অনেক বড় পাওয়া। প্রতিদিন সকালে বাজারে আমার ভাড়া নেওয়া ব্যবসা প্রতিষ্ঠানে এসে মিষ্টি তৈরী করে থাকি। সেটা বাজারের দোকানে বিক্রি করে থাকি। আমি দোকানে না থাকলে সেই সময়টা আমার বাবা মৃনাল কান্তি সাহা দোকান দেখাশোনা করেন। আমি কিছু বাতশা, খুরমা, নিমকী তৈরী করে নারুয়া ইউনিয়নের দু‘টি হাটে সপ্তাহের চার দিন বেচাকেনা করে থাকি। বর্তমানের বাজারে চিনির দাম তুলনামূলক ভাবে কম হওয়ায় আমাদের মিষ্টি জাতীয় দ্রব্যের ব্যবসা মোটামুটি ভালো যাচ্ছে। বাজারের বেচাকেনা আর আমাদের মিষ্টি তৈরীর কাচামালের মূল্য স্থিতিশীল থাকায় ব্যবসা ভালো ভাবে পরিচালনা করতে পারছি। আমরা ছোট ব্যবসায়ীরা এই ব্যবসা করেই অনেক ভালো আছি।
শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০১৪
বুধবার, ডিসেম্বর ২৪, ২০১৪
খন্দকার সাজেদুর রহমান বাবলু কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধাদলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার সাজেদুর রহমান বাবলু কেন্দ্রিয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক অনুমোদিত ১৯১ সদস্য বিশিষ্ট কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন তিনি। এদিকে বীরমুক্তিযোদ্ধা খন্দকার সাজেদুর রহমান বাবলু কেন্দ্রিয় মুক্তিযোদ্ধাদলের সহ-সাংগঠনিক সম্পাদকে পদায়িত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রিয় মুক্তিযোদ্ধাদলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এস এম শফিউজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি।
..চুপিচুপি বলো কেউ যেনে যাবে....
স্টাফ রিপোর্টার : গতকাল মঙ্গলবার “দৈনিক হাওয়া” পত্রিকায় কুষ্টিয়া সরকারী কলেজে এইচএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। সুত্র জানায়, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লাল মোহাম্মদ ও কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা সারাদিন ব্যস্ত ছিলেন পরিপত্র খুজতে। যাতে তিনি বোঝোতে পারেন পরিপত্র অনুযায়ী টাকা নেয়া হয়েছে। এদিকে একটি সুত্র দাবী করেছে, কলেজ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর মহিলা ওমেদার ডেকে পাঠান অধ্যক্ষ। শাসিয়ে দেয়া হয় কোন সাংবাদিকের সাথে যেন কথা না বলা হয়। এটি কলেজের শিক্ষকরা জানতে পারলে তা নিয়ে কানাঘুষা শুরু হয়। শিক্ষকরা বলেন, কি এমন কথা যা বলতে বারন ; অনেকেই ফোন করেন পত্রিকা অফিসে তারা খোলাসা হতে চান বিষয়টি নিয়ে। এনিয়ে একাধিক শিক্ষক ব্যাঙ্গ করে বলেন, চুপিচুপি বলো কেউ যেনে যাবে.....
কুষ্টিয়া সরকারী কলেজ দুর্নীতির আখড়া
নিষ্পতি হয়নি কোটি টাকার অডিট আপত্তি
অধ্যক্ষের ইচ্ছায় লোপাট হচ্ছে বিভিন্ন খাতের টাকা
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া সরকারী কলেজে ভর্তি আর ফরম পুরনের সময় কলেজর উন্নয়নে বিভিন্ন খাতে অর্থ আদায় করা হলেও তা দিয়ে কোন উন্নয়ন হয় না এমন অভিযোগ শিক্ষার্থীদের। সেই অর্থ কিভাবে ব্যয় হয় তা নিয়ে রয়েছে ধোয়াশা। আত্মসাৎ’র অভিযোগও তুলছেন অনেকেই। এরপর অনুসন্ধানে নামে দৈনিক হাওয়া। অনুসন্ধানে বের হয়েছে নানা তথ্য। অডিটেও অনিয়ম পাওয়া গেছে। অডিট আপত্তিতে এক বছর ঝুলে আছে অডিট নিষ্পত্তি।
কম্পিউটার ল্যাব
কুষ্টিয়া সরকারী কলেজে কম্পিউটার ল্যাবে কম্পিউটার রয়েছে মাত্র ১৬টি। এরমধ্যে ১০টি কম্পিউটার অকেজো। সচল ৬টি। এই ৬টি কম্পিউটারে শিক্ষার্থী ছাড়াও শিক্ষকদের প্রশিক্ষন দেয়া হয়। ফলে
কম্পিউটার ল্যাব
কুষ্টিয়া সরকারী কলেজে কম্পিউটার ল্যাবে কম্পিউটার রয়েছে মাত্র ১৬টি। এরমধ্যে ১০টি কম্পিউটার অকেজো। সচল ৬টি। এই ৬টি কম্পিউটারে শিক্ষার্থী ছাড়াও শিক্ষকদের প্রশিক্ষন দেয়া হয়। ফলে
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সভায় আব্দুর রাজ্জাক বাচ্চুর মায়ের রোগমুক্তি কামনা
স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সাথে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর মা জবেদা খাতুনের রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মুকুল খসরু। ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন উল্লাহর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য অধ্যাপক শেহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এসএম রাশেদ, কোষাধ্যক্ষ খালিদ হাসান সিপাই, দপ্তর সম্পাদক ইব্রাহীম খলিল, প্রচার সম্পাদক আব্দুম মুনিব প্রমুখ। সভায় বক্তারা আরো বলেন, সারা দেশ একের পর এক সাংবাদিকদের
মেহেরপুর বড়বাজার থেকে মোটরসাইকেল চুরি
আকতারুজ্জামান মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগরের আফতাব আলীর ছেলে ফজলুর হিরো হোন্ডো মোটরসাইকেল চুরি হয়ে গেছে। যার নং- মেহেরপুর হ ১১-১৫১০। মঙ্গলবার সকালে মেহেরপুর শহরের বড়বাজার এলাকা থেকে মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায় দূবৃত্তরা। জানা গেছে, সকালে ফজলুর তার ব্যবহৃত মোটরসাইকেলে নিয়ে শহরের বড়বাজারে কিছু কেনাকাটার জন্য আসে। এ সময় রাস্তার পাশে মোটরসাইকেল রেখে কেনাকাটা শেষে গাড়ির কাছে এসে দেখে তার মোটরসাইকেলটি চুরি হয়েগেছে।
রাজবাড়ীতে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-১
রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ইবাদ আলী মিস্ত্রি পাড়া হতে ৫০ বোতল ফেনসিডিলসহ ০১ জন ফেনসিডিল ব্যবসায়ী গ্রেফতার। র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প সুত্রে জানাগেছে গতকাল মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০১৪ ইং তারিখ আনুমান বেলা ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ইবাদ আলী মিস্ত্রি পাড়া সাকিনস্থ মোঃ শাহীন শেখ(২৫), পিতা-মৃত আনোয়ার শেখ তার নিজ বসত বাড়িতে ফেনসিডিলের একটি চালান সংরক্ষন পূর্বক বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে মেজর মোঃ মোজাম্মেল হোসেন এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমান সাড়ে ১২টায় উপরোক্ত বাড়ির সন্নিকটে পৌছালে উক্ত বাড়ি হতে ০১জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাৎক্ষনিকভাবে তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ শাহীন শেখ(২৫), পিতা-মৃত আনোয়ার শেখ, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ী বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদের উপস্থিতিতে আভিযানিক দলের সদস্যরা ধৃত আসামীর বসত ঘর তলাশী করে ঘরের ভিতর সুকেচের পাশে ০১টি সাদার রংয়ের পাস্টিকের বস্তার মধ্যে হতে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আসামীকে জিজ্ঞাসাবাদ ও পরস্পর স্থানীয় ভাবে জানা যায় ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘ দিন যাবৎ ফেনসিডিল সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।
রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ হলে মঙ্গলবার গাভী পালন কারী সিআইজি খামারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট (এনএটিপি) আওতায় উপজেলার ৩০জন গাভী পালনকারী খামারীদের অংশগ্রহনে দিনব্যাপী কর্মশালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ
বালিয়াকান্দিতে সিআইজি গো-খামারীদের
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ হলে মঙ্গলবার গাভী পালন কারী সিআইজি খামারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট (এনএটিপি) আওতায় উপজেলার ৩০জন গাভী পালনকারী খামারীদের অংশগ্রহনে দিনব্যাপী কর্মশালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)