রবিবার, জানুয়ারি ০৪, ২০১৫

বিজিবির অভিযানে বিদেশী মদ উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর কোম্পানীর কমান্ডার সুবেদার আব্দুল হাই এর নেতৃতে ০১ টি টহল গত ০২ জানুয়ারি ২০১৫ রাতে সলিমপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদ ধ্বংসের নিমিত্তে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

খোকসায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী ও অন্যান্য কর্মসূচী পালন করতে

পুলিশি বাধা দেওয়ায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

ছাত্রদলের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল খোকসা উপজেলা কমিটির উদ্যোগে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী, কেক কাটা ও অন্যান্য কর্মসূচী পালন করার জন্য ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কিন্তু খোকসা পুলিশের বাধার কারণে এই কর্মসূচী পালিত হতে পারেনি। আমরা মনে করি এভাবে গণতান্ত্রিক অধিকার হরন করার মধ্য দিয়ে প্রশাসন যে ন্যাক্কার জনক ভূমিকা পালন করেছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। এ বিবৃতি প্রদান

কুষ্টিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবাষির্কীর র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত


ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের হানিফনগর এলাকা থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দরা। পরে সেখানে সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আলী মর্ত্তুজা খসরুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগের উপ-কমিটির সম্পাদক মন্ডলীর

কুষ্টিয়া লেডিস ক্লাবের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া লেডিস ক্লাবের উদ্যোগে গতকাল পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক পতী মিসেস রেহানা সুলতানার সভাপতিত্বে ক্লাব চত্তরে গতকাল বিকালে এই উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসব উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। তিনি বলেন, পিঠা উৎসব চিরন্তন বাঙালির একটি প্রাচীন সংস্কৃতি। কুষ্টিয়ার লেডিস ক্লাব বাঙালির সংস্কৃতিকে তুলে ধরার লক্ষে বিভিন্ন সময় প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করছে। তিনি আরো বলেন, কুষ্টিয়ার নারী সমাজের উন্নয়নে আমার পক্ষ থেকে শতভাগ সহযোগীতা ছিলো, আছে এবং থাকবে। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লহ্মিপুরের বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ শাহাদত উল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন, ক্লাবের সাধারন সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী অফিসার খোদেজা

জাত গেল জাত গেলো বলে একি আজব কারখানা

বাউল কন্ঠ-২


স্টাফ রিপোর্টার : বাউল আর তার বৈষ্ণব কুষ্টিয়া শহর ঘুরে একটু বিশ্রামের জন্য শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কের পাশে নির্মিত তমিজউদ্দিন মার্কেটের পেছনে কুষ্টিয়া হাই স্কুল মাঠের সবুজ ঘাসে বসার বাসনা নিয়ে ছুটে যায়। মাঠে বাউল আর তার বৈষ্ণব গিয়ে যা দেখলো তাতে তাদের চক্ষু চড়কগাছে উঠার উপক্রম। বাঁশের উপর বাঁশ, সারা মাঠ ঘেরা। ইটের পর ইট পড়েছে। বিশাল বিশাল গেট। বাউল বলে কিগো বৈষ্ণব এসব কি দেখছি। এই মাঠে এর আগে মেলার নামে যা হয়েছে তা আবার... বৈষ্ণব জিজ্ঞেস করে কি হয়েছে গোসাই? এই মাঠের মেলায় কত রক্ত ঝরেছে, মারপিট হয়েছে, লটারীর মটর সাইকেল ছিনতাই হয়েছে, কোর্টে গেছে, মামলা হয়েছে, নগ্নতার ছড়াছড়ি, জুয়ার হাট বসেছে। এই মেলার নিউজ লেখার দায়ে শিকল পত্রিকার প্রেস ও অফিস পুড়ে ছাই হয়েছে। তাই এই মাঠের মেলা দেখলেই বুকের মধ্যে ছ্যানাৎ করে ওঠে। এবার কার

র‌্যাবের অভিযানে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র, গোলাবারুদ ও ককটেল উদ্ধার

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১২, সিপিসি ১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আলী হায়দার চৌধুরী, (ট্যাজ), বিএন এর নেতৃত্ত্বে র‌্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন মিরপুর গ্রামের শোলাবিলস্থ জিকে ক্যানেল সংলগ্ন জনৈক মোঃ রিকন বিশ্বাস (৪০), পিতা মৃত শের আলী বিশ্বাস, সাং-মিরপুর,

মহামানব হযরত মুহাম্মাদ সাঃ এর মহানুভবতা

॥ আব্দুম মুনিব ॥

হযরত মুহাম্মদ (সাঃ) পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও মহামানব। তিনি পৃথিবীর মানুষের সামনে যে আর্দশ ও কর্মপদ্ধতি তুলে ধরেছেন জাতিধর্ম নির্বিশেষে পৃথিবীর বেশির ভাগ মানুষ আজ তা মনে প্রাণে স্বীকার করে। হযরত মুহাম্মদ (সাঃ)-ই পৃথিবীর অন্যান্য নবী অপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন। এই মহামনবের মহানুভবতার নজির রয়েছে অসংখ্য, বেচে থাকা কালীন সময়ে তিনি তার কাজের মাধ্যমে এর এক একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। যার ক্ষুদ্র অংশ বিশেষ আলোচনা হল। মক্কার কাফিরদের অত্যাচার থেকে বাঁচার জন্য হযরত মুহাম্মদ(সাঃ) হিজরত করে মক্কা থেকে মদিনা গমন করেন। তিনি মদীনায় একটি শক্তিশালী ইসলামী রাষ্ট্র গঠন করেন, কিন্তু তখনও নবীজি কর্তৃক মক্কা বিজয় হয়নি। হযরত মুহাম্মদ (সাঃ) এর ইসলাম প্রচার করার কারণে মক্কার কুরাইশরা নবীজি এবং তাঁর বংশ হাশিম বংশের লোকদের একঘরে করে রেখেছিল। সে সময় শিশু বাচ্চাদের খাবারের জন্য ক্রন্দন, আহাজারি বা বৃদ্ধদের দুর্ভোগ দেখে মক্কার অমুসলিমগণ সামান্যতম করুনা প্রদর্শন করেনি। নব্য মুসলিমগণ খাবারের অভাবে গাছের পাতা,ছাল,পশুর চামড়া সিদ্ধ করে খেয়ে ক্ষুধা নিবারণ করেছেন। বাইরের